পঞ্চমীতে নিজের লেখা ও সুর করা গান শেয়ার করে রাজ্যবাসীকে শারদ শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি : বেজে উঠেছে পুজোর বাদ্যি। উমা আসছেন ঘরে। আকাশে বাতাসে শুধুই আগমণীর সুর। পঞ্চমীদিন রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের এক্স হ্যান্ডেলে এক্সপোস্ট করে তিনি সকলকে শুভেচ্ছা জানিয়েছেন । নিজের লেখা ও সুর করা এবং রূপঙ্কর বাগচীর গাওয়া গানের ভিডিও শেয়ার করে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

মুখ্যমন্ত্রী লিখেছেন, “মন দিয়া, সুর দিয়া মন সাগরের ভোরে আমি তাই মন সাগরের ভোরে আমি নাই” সকলকে জানাই মহাপঞ্চমী’র আন্তরিক শারদ শুভেচ্ছা। এই উপলক্ষে আপনাদের সবার সঙ্গে আমার লেখা ও সুর করা এবং রূপঙ্কর বাগচীর গাওয়া আরও একটি পুজোর নতুন গান শেয়ার করে নিচ্ছি।

 

মহা চতুর্থীতেও একাধিক পুজোমন্ডপে ভিড় জমতে শুরু করেছে। এই আবহের মধ্যেই অনুরাগীদের জন্য বিশেষ উপহার দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চতুর্থীর দিন নিজের লেখা ও সুর করা একটি গান সমাজমাধ্যমে শেয়ার করেছেন। এক্সপোস্ট করে তিনি সেই গানের কথা ও সুর দিয়ে একটি ভিডিও বানিয়ে শেয়ার করেছেন। প্রথম থেকে রাজ্যবাসীকে শারদীয়ার আন্তরিক শারদ শুভেচ্ছা জানিয়ে সেই ভিডিও শেয়ার করে লিখেছেন সকলের সঙ্গে তার লেখা ও সুর করা এবং তৃষা পাড়ুইয়ের গাওয়া গানটি শেয়ার করছেন। এর আগেও তিনি নিজের লেখা গান ও সুর দেওয়া গান সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।

মহালয়ার আগের দিন কলকাতায় একাধিক পুজো মণ্ডপের উদ্বোধন করেছেন তিনি। তারপরেও একাধিক মণ্ডপের উদ্বোধন করেছেন তিনি। তারপর থেকেই খুলে গিয়েছে শহর থেকে জেলার সকল মণ্ডপ। পুজোয় প্রতিদিনই রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। বাংলা জুড়ে দেবীর আগমন বার্তা আরও একধাপ বেড়ে গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পোস্ট। সকলকে নিজের গান দিয়েই শুভেচ্ছা জানান তিনি।

 

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

পুরী যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে ধাক্কা পুণ্যার্থীদের বাসের

বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের হামলায় রক্তাক্ত যুবতী, শোরগোল এলাকায়

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর