নিশানায় ভারতীয় ছবি? ‘ভিনদেশি’ সিনেমার উপরে ১০০ শতাংশ শুল্ক চাপালেন ট্রাম্প

Share:

নিজস্ব প্রতিনিধি: তূণ থেকে একের পর এক শুল্ক বাণ ছুড়েই চলেছেন পাগলাটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২৯ সেপ্টেম্বর)ওষুধের পর ভিনদেশি সিনেমার উপরেও ১০০ শতাংশ শুল্ক চাপানোর কথা ঘোষণা করেছেন। মার্কিন চলচ্চিত্র শিল্পকে বাঁচাতেই এই ধরণের পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, আমেরিকায়    ভারত ও চিনের ছবির বাজার নষ্ট করতেই ১০০ শতাংশ শুল্ক চাপানোর উদ্যোগ নিয়েছেন ট্রাম্প। এর ফলে হিন্দি ও দক্ষিণ ভারতীয় ছবির ব্যবসা জোর ধাক্কা খাবে।

গত জানুয়ারি মাসে দ্বিতীয়বার ক্ষমতায় বসেই মার্কিন পোষ্যভৃত্য (বাংলাদেশ-পাকিস্তান) বাদে বাকি বিশ্বের বিরুদ্ধে শুল্ক যুদ্ধ শুরু করেছেন ট্রাম্প। আগেই ভারতীয় পণ্যের উপরে ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছিলেন। এর পরে গত ২৬ সেপ্টেম্বর ভিনদেশি ওষুধের উপরে ১০০ শতাংশ শুল্ক চাপানোর ঘোষণা করেন। তাঁর ওই ঘোষণায় জোর ধাক্কা খায় ভারতীয় ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলি। কেননা, প্রতি বছর আমেরিকায় কয়েক হাজার কোটি টাকার ওষুধ রফতানি করে ভারতীয় ওষুধ সংস্থাগুলি। ওষুধের উপরে ১০০ শতাংশ কর আরোপের কথা ঘোষণা করে ট্রাম্প বলেছিলেন ‘আগামী বুধবার (১ অক্টোবর) থেকে আমেরিকায় আমদানি হওয়া সমস্ত ওষুধের উপর ১০০ শতাংশ শুল্ক কার্যকর হবে। তবে ওষুধ প্রস্তুতকারী বা বিপণনকারী সংস্থা যদি আমেরিকায় কারখানা তৈরি করে, তবে কোনও শুল্ক দিতে হবে না।’

ওষুধের পরে এবার ভিনদেশি সিনেমার উপরে ১০০ শতাংশ কর চাপানোর কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এদিন নিজের সমাজমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ এক পোস্টে ট্রাম্প লিখেছেন ‘ঠিক যেমন শিশুর কাছ থেকে ক্যান্ডি চুরি করা হয়েছে, তেমনই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে চলচ্চিত্র শিল্প ‘চুরি’ করেছে বিভিন্ন দেশ। যার ফলে মার্কিন মুলুকে চলচ্চিত্র শিল্পের জন্য বিখ্যাত ক্যালিফোর্নিয়া মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই সেই ক্ষতি পোষাতে বিদেশে নির্মিত চলচ্চিত্র ও আসবাবপত্রের উপরে ১০০ শতাংশ শুল্ক আরোপ করছি।’

গত মে মাসেই ডোনাল্ড ট্রাম্প প্রথমে এই ধরনের শুল্ক চাপানোর আভাস দিয়েছিলেন। যদিও স্পষ্ট করে কিছু বলেননি। ফলে বিনোদন শিল্পের নির্বাহীরা প্রস্তাবটি সম্পর্কে ধোঁয়াশায় ছিলেন। মার্কিন প্রেসিডেন্টের শুল্ক আরোপের ঘোষণার পরেই নেটফ্লিক্স ও ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির শেয়ার যথাক্রমে ১.৪ ও ০.৬ শতাংশ হ্রাস পেয়েছে।

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি ‘মা আগমেশ্বরী’ ট্রেনে চেপে গেলন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

দীপাবলিতে মিষ্টিমুখ হোক একটু স্পেশাল, সহজেই বাড়িতে বানান ক্ষীরের চপ

ডাকাতরা নেই, তবু আজও ডাকাতের নামেই উৎসর্গ করা হয় এই কালীপুজো, জানুন কোথায়

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

কালীপুজোর সকাল থেকেই দক্ষিণেশ্বরে জনজোয়ার, মা ভবতারিণীর দর্শনে ভক্তদের ঢল

কালীপুজোয় আজ হিঙ্গলগঞ্জে BSF জওয়ানদের সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী 

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক