নিখোঁজের ২৪ ঘন্টা বাদে প্যারিসের হোটেলের ঘর থেকে উদ্ধার দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূতের দেহ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: নিখোঁজ হওয়ার ২৪ ঘন্টা বাদে প্যারিসের এক অভিজাত হোটেলের ২২ তলার ঘর থেকে উদ্ধার হয়েছে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূতের দেহ। ওই ঘটনা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। খুন নাকি আত্মহত্যা, তা নিয়ে রীতিমতো ধোঁয়াশা দেখা দিয়েছে। যদিও প্যারিস পুলিশের আধিকারিকরা প্রাথমিক তদন্ত শেষে অনুমান করছেন,   আত্মঘাতীই হয়েছেন ওই বর্ষীয়ান কূটনীতিবিদ। দক্ষিণ আফ্রিকার বিদেশ মন্ত্রকের তরফ থেকে অবশ্য এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।

মৃত এনকোসিনাথি ইমান্যুয়েল নাথি মেথওয়া দক্ষিণ আফ্রিকায় বেশ জনপ্রিয় রাজনেতা হিসাবেই পরিচিত ছিলেন। ২০১৪ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত দেশটির শিল্পকলা ও সংস্কৃতি মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। ২০১৯ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত শিল্পকলা ও সংস্কৃতির পাশাপাশি ক্রীড়া মন্ত্রকের দায়িত্বও সামলেছিলেন। পরে ফ্রান্সে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ পান।

গতকাল সোমবারই (২৯ সেপ্টেম্বর)এনকোসিনাথি ইমান্যুয়েল নাথি মেথওয়ার স্ত্রী পুলিশকে স্বামীর রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যাওয়ার খবর জানান। সন্ধ্যায় স্বামীর ফোন থেকে এক উদ্বেগজনক মেসেজ পেয়েছেন বলেও উল্লেখ করেন। ওই অভিযোগ পেয়েই নিখোঁজ এনকোসিনাথি ইমান্যুয়েল নাথি মেথওয়ার সন্ধানে তল্লাশি শুরু করে প্যারিস পুলিশ ও প্রসিকিউটরের কার্যালয়। মঙ্গলবার পশ্চিম প্যারিসের অভিজাত হোটেল হায়াত রিজেন্সির ২২ তলার একটি কক্ষ থেকে উদ্ধার হয় দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূতের দেহ। কিভাবে মৃত্যুর ঘটনা ঘটল তা নিশ্চিত হতে এনকোসিনাথি ইমান্যুয়েল নাথি এমতেতওয়ার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বর্ষীয়ান রাজনীতিবিদ তথা কূটনীতিবিদের মৃত্যুর সংবাদে বিস্মিত তাঁর ঘনিষ্ঠরা। দক্ষিণ আফ্রিকার বিদেশ মন্ত্রকের তরফে রাষ্ট্রদূত মেথওয়ার মৃত্যুতে শোকপ্রকাশ করে বলা হয়েছে ‘দেশের জন্য নিবেদিত ছিলেন মেথওয়া। তাঁর মৃত্যু গোটা জাতির জন্য অপূরণীয় ক্ষতি’।

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের