‘হ্যালো পুলিশ আঙ্কেল, মা আমায় মারছে, শিগগির আসো’, থানায় ফোন খুদের

Share:

নিজস্ব প্রতিনিধি:  সোশ্যাল মিডিয়াতে রোজ কত কিছুই ভাইরাল হয়। কিছু জিনিস মন কেড়ে নেয় আবার কিছু মন ভারী করে দেয়। আবার কিছু ভিডিও হাসির কারণও হয়ে ওঠে। সম্প্রতি মধ্যপ্রদেশের সিংরাউলিতে মানবতা এবং সংবেদনশীলতার সঙ্গে সম্পর্কিত একটি ঘটনা সামনে এসেছে। যা রীতিমত ভাইরাল। যা দেখে আপনি চিৎকার করে বলবেন, “বাহ, পুলিশ সত্যিই আমাদের মন জয় করেছে।”   ১০ বছর বয়সী শিশু ১১২ নম্বরে ফোন করে পুলিশকে বলে, “হ্যালো পুলিশ আঙ্কেল, যখন আমি আমার মাকে কুরকুরে দিতে বলেছিলাম, তখন সে এবং আমার দিদি আমাকে মারধর করেছে। তাড়াতাড়ি এসো।” এই কথোপথন এখন ভাইরাল।  

একরত্তির ফোন পাওয়ার পর পুলিশ অফিসার সংবেদনশীলতা দেখিয়ে শিশুটির গল্প শুনেছিলেন এবং তারপর শিশুটির বাড়িতে গিয়ে তাকে এক প্যাকেট কুরকুরে দিয়ে তার মন জয় করে।  ঘটনাটি ঘটেছে খুতার থানার অন্তর্গত চিরভাই কালা গ্রামে। ১০ বছর বয়সী এক শিশু তার মা ও বোনের কাছ থেকে ২০ টাকার  কুরকুরে কিনে দেওয়ার দাবি করছিল। কিন্ত তা কিনে দেওয়ার বদলে মা ও দিদি রেগে গিয়ে শিশুটিকে মারধর করে। একটা কুরকুরে কিনে দিতে বলায় মার এই ব্যথা নিতে পারেনি শিশু মন। মা ও বোনের মারধরে শিশুটি এতটাই ব্যথিত হয়ে পড়েছিল যে সে  হাতে ফোন নিয়ে ১১২ নম্বরে ডায়েল করে কাঁদতে কাঁদতে পুলিশের কাছে মারধরের অভিযোগ জানায়।   কর্মরত পুলিশ অফিসার উমেশ বিশ্বকর্মা শিশুটির পুরো কষ্টের কথা শোনেন এবং তাকে সান্ত্বনা দেন। এই কথোপকথনের সময়, পুলিশ কর্তা একটি ভিডিওও  রেকর্ড করেন, যা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে।  

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, পুলিশ সদস্য উমেশ বিশ্বকর্মা ডায়াল ১১২-তে বসে শিশুটির সঙ্গে কথা বলছেন এবং শিশুটি তার নিষ্পাপ কণ্ঠে তাকে বলছে যে তার মা এবং বোন তাকে দড়ি দিয়ে বেঁধে মারধর করেছে কারণ সে তাঁদের থেকে কুরকুরে চেয়েছিল। শিশুটির কথা শোনার পর, পুলিশকর্তা উমেশ বিশ্বকর্মা তাকে জানান যে তিনি আসছেন এবং কিছুক্ষণ পরে, উমেশ বিশ্বকর্মা তার বাড়িতে পৌঁছে তার মা এবং বোনকে পরামর্শ দেওয়ার পাশাপাশি, তিনি শিশুটিকে কুরকুরের একটি প্যাকেট উপহার দেন এবং তাকে খুশি করেন। পুলিশ সদস্য উমেশের সংবেদনশীলতার প্রশংসা করছেন সকলেই। সোশ্যাল মিডিয়ার ব্যবহারকারীরাও পুলিশের এই পদক্ষেপের প্রশংসা করছেন।

রাহুলের বিরুদ্ধে সিবিআই ও ইডি তদন্তের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট

মল্লিকবাজারে কাপড়ের গুদামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ৭টি ইঞ্জিন

একঘেয়ে তরকারি ছেড়ে শীতে বানিয়ে ফেলুন রেস্তরাঁর মতো চিলি কপি

বেশি দিন বাঁচতে চান বাদ দিন অণ্ডকোষ, মত বিশেষজ্ঞদের

বিজেপিতে যোগ দেওয়ার পরেই বাবা মহাকালেশ্বরের দরবারে যুজবেন্দ্র চাহাল

বাড়ল না অন্তর্বর্তী জামিনের মেয়াদ, মিলনকে দ্রুত আত্মসমর্পণের নির্দেশ কলকাতা হাইকোর্টের

বিয়ের মরশুমে প্রায় দু-হাজার টাকা সস্তা হল সোনা, দাম কমল রুপোর

বিদেশযাত্রায় বাধা দেওয়ার অভিযোগে হাইকোর্টে CJP মুখপাত্র সৌরভ

পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা কলকাতা হাইকোর্টে ফেরাতে চায় সুপ্রিম কোর্ট

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরদিনই অ্যাকশনে ইবি! কলকাতার দুই বাজারে চলছে নজরদারি

বন্ধ ক্যাফেতে রাতভর পার্টি, ২২ বছরের তরুণীকে গণধর্ষণের অভিযোগ দিল্লিতে, গ্রেফতার ৩

‘১৬ ডিসেম্বর বাংলাদেশ দখল করব,’ বিস্ফোরক দাবি অর্জুনের

যাদবপুরে বেপরোয়া গাড়ির ধাক্কায় জখম রিকশাচালক সহ কয়েক জন, গণপিটুনি চালককে

ওষুধও আর কাজ করবে না! বাড়ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ঝুঁকি