ইতালিতে ভয়াবহ পথ দুর্ঘটনায় নিহত ভারতীয় দম্পতি, আশঙ্কাজনক অবস্থায় তাঁদের ৩ সন্তান

ইতালিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক ভারতীয় পরিবার। বৃহস্পতিবার (৩ অক্টোবর) ইউরোপ ভ্রমণের সময় তাঁরা ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মুখোমুখি হন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ইতালিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক ভারতীয় পরিবার। বৃহস্পতিবার (৩ অক্টোবর) ইউরোপ ভ্রমণের সময় তাঁরা ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মুখোমুখি হন। তাতেই প্রাণ হারান নাগপুরের ব্যবসায়ী জাভেদ আখতার এবং তাঁর স্ত্রী নাদিরা গুলশান। নিহত জাভেদ আখতার একজন হোটেল ব্যবসায়ী ছিলেন। ইতালিতে ভারতীয় দূতাবাস তাঁদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পাশাপাশি জানিয়েছেন, তারা নিহতদের পরিবার এবং স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন। জাভেদ আখতার (৫৫) ছিলেন মহারাষ্ট্রের নাগপুরের একজন বিখ্যাত হোটেল ব্যবসায়ী এবং উদ্যোক্তা।

জানা গিয়েছে, গত ২২ সেপ্টেম্বর ব্যবসায়ী, তাঁর স্ত্রী, নাদিরা গুলশান (৪৭) এবং তাঁদের তিন সন্তান, মেয়ে আরজু আখতার (২১), শিফা আখতার, ছেলে জাজেল আখতারকে নিয়ে ইউরোপ ভ্রমণ গিয়েছিলেন। গতকাল ইতালি ভ্রমণে বেড়িয়েছিলেন। তখনই পরিবারটি গ্রোসেটোর কাছে অরেলিয়া হাইওয়েতে দুর্ঘটনার শিকার হন। আর দুর্ঘটনায় ব্যবসায়ী এবং তাঁর স্ত্রী দুজনেই মারা গিয়েছেন। নাগপুরের সীতাবুলদি ফ্লাইওভারের কাছে গুলশান প্লাজা হোটেলের মালিক ছিলেন জাভেদ আখতার। একটি প্রতিবেদন অনুযায়ী, তাঁরা গত ২২ সেপ্টেম্বর ফ্রান্সে ছুটি কাটিয়ে তারা ইতালি পৌঁছন। নয় আসনের একটি মিনিবাসে করে তাঁরা ইতালির দর্শনীয় স্থান পরিদর্শনের উদ্দেশ্যে বেড়িয়েছিলেন। তখনই একটি ট্রাক, এশীয় বংশোদ্ভূত পর্যটকদের বহনকারী মিনিবাসটির পেছনে ধাক্কা দেন, যার ফলে মারাত্মক ক্ষতি হয় বাসটির। দুম্‌ড়ে মুচড়ে যায়। আর এই দুর্ঘটনায় তিনজন মারা গিয়েছেন। এই তিনজনের মধ্যে নাগপুরের দম্পতি এবং গাড়ির চালক ছিলেন। মিনিবাস চালক এবং দম্পতি ঘটনাস্থলেই মারা যান।দুর্ঘটনায় তাদের মেয়ে আরজু মাথায় গুরুতর আঘাত পেয়েছে। তাকে সিয়েনার লি স্কট হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক, অন্যদিকে শিফা, জাজেল ফ্লোরেন্স গ্রোসেটোর হাসপাতালে চিকিৎসাধীন।

দুর্ঘটনার পর, জ্ঞান ফিরে আসার পর দম্পতির ছেলে জাজেল স্থানীয় হেল্পলাইন নম্বরে ফোন করে সাহায্য চান। কিন্তু সাহায্য দেরিতে পৌঁছেছিল। অবশেষে দুটি দমকল বিভাগ ঘটনাস্থলে পৌঁছে আহতদের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করে। এবং উদ্ধারকারী হেলিকপ্টার ব্যবহার করে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নাগপুর দম্পতির মৃত্যুর বিষয়টি জানিয়েছে ইতালিতে অবস্থানকারী ভারতীয় দূতাবাস। তারা দম্পতির পরিবারকে সমবেদনা জানিয়েছে এবং তাদের পরিবারকে সহায়তা প্রদানের কথা জানিয়েছেন।দূতাবাস X-এ পোস্টে জানিয়েছেন, “গ্রোসেটোর কাছে দুর্ঘটনায় নাগপুরের দুই ভারতীয় নাগরিকের মর্মান্তিক মৃত্যুতে আন্তরিক ও আন্তরিক সমবেদনা জানাচ্ছি। চিকিৎসাধীন আহত পরিবারের সদস্যদের দ্রুত আরোগ্য কামনা করছি। দূতাবাস পরিবার এবং স্থানীয় ইতালীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। আমরা পরিবারকে সকল সহায়তা প্রদান করছি।”

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের