রবিবার কলকাতায় দুপুর থেকে সন্ধ্যের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে লাল সর্তকতা

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতাতে রবিবার রেড রোডে সেরা দুর্গা প্রতিমার কার্নিভ্যাল।রবিবার বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি কলকাতা সহ সব জেলাতে হবে। দুপুর থেকে সন্ধ্যার মধ্যে বৃষ্টির সম্ভাবনা বেশি। কিছুক্ষণের জন্য বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে।রবিবার সকাল থেকে কলকাতায় (Kolkata)মূলত মেঘলা আকাশ থাকবে।পরে আংশিক মেঘলা আকাশ হবে। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আজ শনিবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। তবে বজ্রবিদ্যুৎ সহ দু- এক পশলা বৃষ্টির সম্ভাবনা থাকবে। শনিবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় এই খবর জানান। তিনি বলেন,কার্নিভ্যালের দিন রবিবারে ও কখনো মেঘলা আকাশ কখনো আংশিক মেঘলা আকাশ থাকবে। সকালের পর থেকে সন্ধ্যের মধ্যে দু-এক পশলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে স্থানীয়ভাবে। তবে একনাগাড়ে বা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

নিম্নচাপ ওড়িশা(Ordisha) থেকে সরে ঝাড়খণ্ড হয়ে বিহারের দিকে অভিমুখ। শক্তি হারিয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত।শনিবারের মধ্যেই নিম্নচাপে পরিণত হবে। মৎস্যজীবীদের শনিবারও সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।উত্তরবঙ্গতে(North Bengal) শনিবার দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। প্রবল বৃষ্টির লাল সর্তকতা(Red Alert) আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে। এই দুই জেলার কিছু অংশে ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির কমলা সর্তকতা। মালদা ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা। সঙ্গে দমকা ঝড়ো বাতাস থাকবে সব জেলাতেই। রবিবার অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা দার্জিলিং ,কালিম্পং, আলিপুরদুয়ার ,জলপাইগুড়ি ও কোচবিহারে। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা উত্তর দিনাজপুর জেলাতে। বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৪০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো বাতাস বইবে।সোমবারে ভারী বৃষ্টি কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলাতে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা সব জেলাতেই, সঙ্গে দমকা হাওয়া।মঙ্গলবারে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি বেশিরভাগ জেলাতে। বুধ ও বৃহস্পতিবার এ কিছু জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে।

দক্ষিণবঙ্গে(South Bengal) শনিবার সকালে মেঘলা আকাশ হলে ও পরে কিছু জেলায় আংশিক মেঘলা আকাশ। মুর্শিদাবাদ জেলাতে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎসহ কয়েক পশলা বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস। রবিবার বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি কলকাতা সহ সব জেলাতে হবে। দুপুর থেকে সন্ধ্যার মধ্যে বৃষ্টির সম্ভাবনা বেশি। কিছুক্ষণের জন্য বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আংশিক মেঘলা আকাশ। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।সোমবার এবং মঙ্গলবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি বেশ কিছু জেলাতে। সোমবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বীরভূম ,মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে।মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাতে।বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টি আরো কমবে ।তবে কিছু জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের