আমেরিকায় পেট্রোল পাম্পে কর্মরত অবস্থায় গুলিতে ঝাঁঝরা ভারতীয় চিকিৎসক ছাত্র

বিদেশের মাটিতে ফের গুলিতে ঝাঁঝরা ভারতীয় পড়ুয়া। শুক্রবার (৩ অক্টোবর) রাতে আমেরিকার ডলাসে ২৭ বছর বয়সী এক ভারতীয় ছাত্রকে গুলি করে হত্যা করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিদেশের মাটিতে ফের গুলিতে ঝাঁঝরা ভারতীয় পড়ুয়া। শুক্রবার (৩ অক্টোবর) রাতে আমেরিকার ডলাসে ২৭ বছর বয়সী এক ভারতীয় ছাত্রকে গুলি করে হত্যা করা হয়েছে। যিনি ডেন্টাল সার্জারিতে স্নাতক ডিগ্রি অর্জনের পর উচ্চশিক্ষার জন্য আমেরিকায় পাড়ি দিয়েছিলেন। নিহতের নাম চন্দ্রশেখর পোল, তিনি হায়দরাবাদের বাসিন্দা। সূত্রের খবর, শুক্রবার (৩ অক্টোবর) রাতে একটি পেট্রোল পাম্পে কর্মরত ছিলেন চন্দ্রশেখর পোল, পড়াশোনার পাশাপাশি তিনি পেট্রোল পাম্পে কাজ করতেন। গতকাল রাতে ডিউটিতে থাকাকালী নই তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়েন এক অজ্ঞাত বন্দুকধারী। ঘটনাস্থলেই মারা যান ওই যুবক।

পোল ২০২৩ সালে হায়দরাবাদে ডেন্টাল সার্জারিতে স্নাতক ডিগ্রি অর্জনের পর উচ্চশিক্ষার জন্য আমেরিকায় চলে গিয়েছিলেন। মাত্র ছয় মাস আগে তিনি আমেরিকায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপরেই তিনি গ্যাস পাম্পে পার্ট টাইম কাজ শুরু করেন। পাশাপাশি পূর্ণকালীন চাকরির সন্ধানও করছিলেন। কিন্তু তাঁর স্বপ্ন পূরণ হওয়ার আগেই সব শেষ। মারা গেলেন তিনি। ছাত্রের পরিবার তাদের ছেলের মৃতদেহ আমেরিকা থেকে ভারতে ফিরিয়ে আনার জন্য সরকারের সাহায্য চেয়েছেন। শনিবার এই ঘটনার খবর পাওয়া মাত্রই বিআরএস বিধায়ক সুধীর রেড্ডি এবং প্রাক্তন মন্ত্রী টি হরিশ রাও হায়দরাবাদে নিহত ছাত্রের বাড়িতে গিয়ে তার পরিবারের সঙ্গে দেখা করেন। এবং এটিকে “দুঃখজনক” ঘটনা বলে অভিহিত করেন।

পাশাপাশি আশ্বাস দেন যে, তিনি সরকারকে পোলের মরদেহ তার নিজ শহরে ফিরিয়ে আনার জন্য অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘তাদের ছেলে, যাকে তারা অনেক উচ্চতায় পৌঁছাবে বলে বিশ্বাস করতেন, আর নেই জেনে বাবা-মা যে যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছেন, তা দেখে হৃদয় বিদারক। আমরা, বিআরএসের পক্ষ থেকে, রাজ্য সরকারকে উদ্যোগ নেওয়ার এবং যত তাড়াতাড়ি সম্ভব চন্দ্র শেখরের মরদেহ তার নিজ শহরে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করার দাবি জানাচ্ছি।”

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের