পাকিস্তানে ধাবায় খেতে যাওয়ায় হিন্দু দলিত যুবককে হাত-পা বেঁধে বেধড়ক মারধর

পাকিস্তানের সিন্ধ প্রদেশের কোটরিতে ধাবায় খেতে যাওয়ায় এক হিন্দু দলিত যুবককে হাত-পা বেঁধে বেধড়ক মারধর করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: প্রথম অপরাধ হিন্দু।। দ্বিতীয় অপরাধ দলিত সম্প্রদায়ের হওয়া। তৃতীয় অপরাধ কট্টর ইসলামী রাষ্ট্র পাকিস্তানকে আপন ভাবা। ওই তিন অপরাধের চরম মূল্য চোকাতে হল দৌলত বাগরি নামে এক যুবককে। রাস্তার পাশে ধাবায় খাবার খেতে গিয়ে শুধু বেধড়ক মার-ই খেতে হয়নি। সর্বস্ব খোয়াতে হয়েছে। হাত-পা বেঁধে নৃশংস মারধরের পাশাপাশি দৌলতের সঙ্গে থাকা ৬০ হাজার টাকাও ছিনিয়ে নিয়েছে বর্বর পাকিস্তানিরা।  আর ওই নারকীয় ঘটনার কথা জানাজানি হতেই প্রশ্ন উঠেছে, সত্যিই কি পাকিস্তানে হিন্দুরা বিপন্ন?

কী ঘটেছে দৌলতের ভাগ্যে? সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ‘সিন্ধ প্রদেশের জামশোরা জেলার কোটরিতে দুপুরে খাবার জন্য রাস্তার পাশে থাকা একটি ধাবায় হাজির হয়েছিলেন দৌলত। তাঁকে চিনতে পেরেই চটে যায় দোকানের মালিক ও অন্যান্য কর্মীরা। দৌলতকে খাবার দিতে আপত্তি জানানোর পাশাপাশি অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে দেন। তাতে প্রতিবাদ জানালে দৌলতের হাত-পা দড়ি দিয়ে বেঁধে তাকে নির্মমভাবে মারধর করতে শুরু করে। শুধু তাই নয়, দৌলতের পকেট থেকে ৬০,০০০ টাকাও ছিনিয়েও নেয়। ওই মারধরের ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে।

মারধরের ঘটনা নিয়ে কোটরি থানায় নালিশ জানিয়েছেন দৌলত। যদিও পুলিশ প্রথমে কর্ণপাতই করেনি। পরে জামশোরা জেলা আদালতে পুলিশ সুপার ও থানার ওসির বিরুদ্ধে নিস্ক্রিয়তার মামলা দায়ের করেন দৌলত। তাতেই কুম্ভকর্ণের ঘুম ভাঙে উর্দিধারীদের। দৌলতের অভিযোগের ভিত্তিতে ধাবার মালিকের পাশাপাশি ফৈয়াজ আলি, আরশাদ আলি, মুইন আলি, শফি মহম্মদ, নিয়াজ, দার মহম্মদ ও ইকরামের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। যদিও কাউকে গ্রেফতার করেনি।        

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের