পাকিস্তানে সামরিক কনভয়ে অতর্কিত হামলা, জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে প্রাণ হারাল ১১ জওয়ান

পাকিস্তানে ফের রক্তক্ষয়ী সংঘর্ষ! বুধবার (৮ অক্টোবর) পাকিস্তানের সামরিক বাহিনীর কনভয়ে অতর্কিত হামলা চালিয়েছে জঙ্গিরা। যাতে নয়জন সেনা জওয়ান এবং দুইজন অফিসার নিহত হয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পাকিস্তানে ফের রক্তক্ষয়ী সংঘর্ষ! বুধবার (৮ অক্টোবর) পাকিস্তানের সামরিক বাহিনীর কনভয়ে অতর্কিত হামলা চালিয়েছে জঙ্গিরা। যাতে নয়জন সেনা জওয়ান এবং দুইজন অফিসার নিহত হয়েছেন। তবে জঙ্গি দমনে বড়সড় সাফল্য পেয়েছে পাকিস্তানি সেনাবাহিনী। কারণ গুলির লড়াইয়ে প্রায় ১৯ জন জঙ্গি নিকেশ হয়েছে। ইতিমধ্যেই হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানি তালেবান। পাকিস্তানি সেনা কর্মকর্তা একটি বিবৃতিতে জানিয়েছে, বুধবার প্রত্যন্ত খাইবার পাখতুনখোয়া প্রদেশের কুররাম জেলায় পাক তালেবানদের বিরুদ্ধে সামরিক অভিযানে ১১ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। রাস্তার পাশে পুঁতে রাখা বোমা প্রথমে কনভয়ে আঘাত হানে। অরাকজাই সংলগ্ন জেলায় এক অভিযানে বহু সংখ্যক জঙ্গি অতর্কিত বন্দুক হামলা চালালে ১১ জন সেনা মারা যায় এবং সেনার গুলিতে ঝাঁঝরা হয় ১৯ জন জঙ্গি। ১৯ জন জঙ্গি নিহত হয়েছেন।

তবে পাকিস্তানি তালেবান জানিয়েছে, তাদের যোদ্ধারা শুধুমাত্র কনভযে হামলা চালিয়েছিল। নিহত সৈন্যদের মধ্যে একজন লেফটেন্যান্ট কর্নেল এবং একজন মেজর রয়েছেন। জানা যায়, মঙ্গলবার গভীর রাতে পাক সেনারা ফিতনা আল-খাওয়ারিজ – তেহরিক-ই-তালেবান পাকিস্তানের মতো স্থানীয় চরমপন্থী গোষ্ঠীগুলির বিরুদ্ধে অভিযান শুরু কর ছিল। ‘স্যানিটাইজেশন’ মহড়ার মাধ্যমে এলাকার অন্যান্য সন্ত্রাসীদের নির্মূল করার চেষ্টা চালানো হয়। তবে সাম্প্রতিক বছর গুলিতে পাকিস্তানে সন্ত্রাসী হামলার পরিমাণ অনেকটাই বেড়েছে। বিশেষ করে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে এই হামলা চালানো হচ্ছে। গত মাসে সহিংসতা কবলিত খাইবার পাখতুনখোয়ায় জঙ্গিদের একটি গোপন ডেরায় অভিযান চালিয়ে ১৭ জন টিটিপি সন্ত্রাসী কে খতম করেছিল পাক সেনাবাহিনী। ওই গুলিতে তিন পুলিশ কর্মকর্তাও আহত হয়েছিলেন। সাম্প্রতিক বছরগুলিতে পাকিস্তানে সন্ত্রাস-সম্পর্কিত সহিংসতা বেশিরভাগই বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এবং টিটিপি দ্বারা আক্রমিত।

২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফিরে আসার পর থেকে টিটিপি তৎপরতা বাড়িয়েছে এর অনেক নেতা, যোদ্ধা আফগানিস্তানে আশ্রয় নিয়েছে। গত মাসে তিরাহ উপত্যকার একটি গ্রামে বোমা হামলা চালায় পাকিস্তান সরকার। যেখানে সন্ত্রাসীদের লুকিয়ে থাকার কথা ছিল। টিটিপি বোমা তৈরির কারখানা লক্ষ্য করে চালানো অভিযানে নারী ও শিশুসহ ত্রিশজন বেসামরিক নাগরিক নিহত হয়েছিল। সামগ্রিকভাবে, গত তিন মাসে পাকিস্তানে সন্ত্রাসবাদ-সম্পর্কিত সহিংসতা আনুমানিক ৪৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে, মোট ৩২৯টি সন্ত্রাসী হামলা এবং সন্ত্রাস-বিরোধী অভিযানে কমপক্ষে ৯০১ জন নিহত এবং ৫৯৯ জন আহত হয়েছে। খাইবার পাখতুনখোয়া সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে সহিংসতাজনিত মোট মৃত্যুর প্রায় ৭১ শতাংশ এবং সহিংসতার ৬৭ শতাংশেরও বেশি ঘটনা ঘটেছে।

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের