TRP-তে তোড়ফোড়! ‘পরিণীতা’, ‘পরশুরাম’-এর মুখে ছ্যাকা দিয়ে এগিয়ে কে?

Share:

নিজস্ব প্রতিনিধি: টিআরপিতে বড় চমক। ভাঙল সর্বকালের রেকর্ড। পরিণীতা, পরশুরামকে টেক্কা দিয়ে বেঙ্গল টপার ‘তুমি যে আমার’। এক সময় জীতু ও দ্বিতিপ্রিয়াকে ঘিরে তুঙ্গে উঠেছিল বিতর্ক। একসঙ্গে কাজ করবেন কিনা তা নিয়েও উঠেছিল প্রশ্ন। তবে সে সবকে পিছনে ফেলে বেঙ্গল টপারের জায়গা করে নিল ‘তুমি যে আমার’।

আজ বৃহস্পতিবার। হিসেব মতো চলে এসেছে বাংলা সিরিয়ালের টিআরপি। সপ্তাহের চতুর্থতম দিনেই বাংলা সিরিয়ালের রিপোর্ট কার্ড আসার দিন। সকাল থেকেই ধুকপুকানি শুরু হয়ে যায় কলাকুশলী থেকে সিরিয়াল নির্মাতা সকলেরই। কারণ রিপোর্ট কার্ডে কম নম্বর পেলে সেই সিরিয়ালেরর বিদায় ঘন্টা বেজে যায়। অতীতে এমন একাধিক উদাহরণ রয়েছে। এমনও হয়েছে, যে সিরিয়াল শুরুর দিকে দুর্দান্ত ফল করত সেই সিরিয়ালের উপরেই এক সময় বিতৃষ্ণা চলে এসেছে দর্শকদের। সেই কারণে দর্শকদের রুচির কথা মাথায় রেখেই নতুন নতুন ধারাবাহিক আনছে চ্যানেল কর্তৃপক্ষ। বাস্তবের সঙ্গে সামঞ্জস্য রেখেই নতুন নতুন ধারাবাহিক নিয়ে আসছে চ্যানেল কর্তৃপক্ষ। ইতিমধ্যেই একাধিক ধারাবাহিক শুরু হয়েছে স্টার জলসা এবং জি বাংলায়। যার মধ্যে আছে রাজ রাজেশ্বরী রাণী ভবাণী, পরশুরাম, কণে দেখা ইত্যাদি।পাশাপাশি অনুরাগের ছোঁয়ারও নতুন অধ্যায় শুরু হয়েছে।

দুর্গাপুজোর মরশুম শেষেই হল বিরাট বদল। ফের টিভির দিকে মুখ ঘুরিয়েছেন  ধারাবাহিকপ্রেমীরা। সেই প্রভাব পড়েছে ধারাবাহিকগুলির উপর। যদিও গত কয়েক সপ্তাহ ধরেই টিআরপিতে অনেক বদল হয়েছে।  টিআরপিতে রাজ করছিল রাজ রাজেশ্বরী পরশুরাম, পরিণীতা।  তবে এখন উলটপুরাণ। এবার দেখে নেওয়া যাক, আজ টিআরপির সেরা পাঁচে কোন কোন ধারাবাহিক জায়গা পেল। প্রথম স্থানে রয়েছে জি বাংলার ‘তুমি যে আমার’  দ্বিতীয়স্থানে রয়েছে ‘পরিণীতা’, তৃতীয় পজিশনে রয়েছে ‘জগদ্ধাত্রী’,   চতুর্থস্থানে রয়েছে ‘ফুলকি’,  আর পঞ্চমে রয়েছে ‘রাঙ্গামতি তীরন্দাজ’।

এক নজরে দেখে নিন TRP-র সেরা দশ

প্রথম: তুমি যে আমার ৬.১ (জি বাংলা)

দ্বিতীয়: পরিণীতা ৫.৯ (জি বাংলা)

তৃতীয়: জগদ্ধাত্রী ৫.৫ (জি বাংলা)

চতুর্থ: ফুলকি ৫.৪ (জি বাংলা)

পঞ্চম: রাঙামতী তীরন্দাজ ৫.৩ (স্টার জলসা)

ষষ্ঠ- পরশুরাম/ আমাদের দাদামণি (৫.১)

সপ্তম- রাণী ভবানী (৪.৭)

অষ্টম- কথা (৪.৫)

নবম- তুই আমার হিরো/লক্ষ্মী ঝাঁপি/ জোয়ার ভাঁটা (৪.৪)

দশম- চিরসখা (৪.৩)

 

মালদ্বীপ বা থাইল্যান্ডের ফিলিং পেতে ঘুরে আসুন গোয়ার পালোলেম সৈকতে

ডিসেম্বরেই শনির অবস্থান বদল, সুদিন ফিরবে এই ৪ রাশির

কন্যাসন্তানের জন্মে দায়ী কে-বাবা না মা?

একটি রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি! Airtel-এর নতুন প্ল্যানে বিনামূল্যে মিলবে ২ জিবি ডেটা

DVC-তে এক্সিকিউটিভ ট্রেইনি পদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

‘আমরা দাদার সঙ্গে আছি’, শুভেন্দুকে প্রণাম করে বললেন মমতার ভাই বাবুন

সন্তানের জন্ম দিলেন নাবালক দাদার হাতে ধর্ষিতা ১৩ বছরের কিশোরী

ভাইফোঁটাতেও ‘ভিলেন’ বৃষ্টি, বুধে ছাতা সঙ্গে রাখার পরামর্শ হাওয়া অফিসের

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

‘দূষণ নিয়ন্ত্রণে গোলাপ জল স্প্রে করা হবে,’ ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রার

তালপাতায় লেখা ৩০৭ বছরের ইতিহাস, ইউনেস্কোর দরবারে বাজিমাত করল রবীন্দ্রনাথের বিশ্বভারতী

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার