ভূমিকম্পে কাঁপল ফিলিপাইনের মাটি

Share:

আন্তর্জাতিক ডেস্ক : ফের ভূমিকম্পে কাঁপল ফিলিপাইনের মাটি। উত্তরাঞ্চলীয় একটি শহরের কাছে বৃহস্পতিবার ৯ অক্টোবর কম্পন অনুভূত হয়। কম্পনের মাত্রা ছিল ৪.৪। এদিকে শহরটিতে লাখো মানুষের বাস। ভূকম্পবিদরা বলছে এমন ভূমিকম্প বারবার হলে অনেক ক্ষয়ক্ষতি  হতে পারে।

এক প্রতিবেদনে বলা হয়েছে যে ফিলিপাইনের স্থানীয় সময় সকাল ১০ঃ৩০ নাগাদ কম্পন অনুভূত হয়। সেই সময় স্বাভাবিকভাবেই অফিসে ছিলেন কর্মচারী। অন্যদিনের মতোই চলছিল স্কুল। আচমকা কম্পন অনুভূত হতে শহরের বহু অফিসের কর্মচারী অফিস ভবন থেকে বেরিয়ে আসেন। ছাত্র ছাত্রীরা স্কুল থেকে বেরিয়ে এলে স্কুল বন্ধ করে দেওয়া হয়।

স্থানীয় বাসিন্দারা টেলিফোনে এক বৈশ্বিক সংবাদ মাধ্যমকে জানিয়েছে মধ্য ফিলিপাইনের ভূমিকম্পে ৭০ জনেরও বেশি লোকের মৃত্যু হয়েছিল ১০ দিন আগেই। মাত্র ১০ দিনের ব্যবধানে এমন ভূমিকম্প ঘটায় আতঙ্কিত সকলেই।  বৃহস্পতিবারে ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা এখনও পর্যন্ত জানা যায়নি।

ফিলিপাইনের যে শহরটিতে ভূমিকম্প হয়েছে সেটিতে সাড়ে তিন লক্ষেরও বেশি মানুষের বাস। বিল্ডিং অ্যাডমিনিস্ট্রেটর রাল্ফ কাবুয়াগ জানিয়েছেন ক্ষয় ক্ষতির পরিমাণ বোঝার চেষ্টা চালানো হচ্ছে। সরকারি ভূকম্পন অফিস প্রথমে ভূমিকম্পের মাত্রা ৪.৮ বলেছিল এবং “ক্ষয়ক্ষতির আশঙ্কা” করেছিল। পরে জানা যায় কম্পনের মাত্রা ৪.৪। ভূকম্পন দফতর জানিয়েছে যে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বাগুইওর কাছে পুগো শহরে।

বাগুইও ফিলিপাইনের অন্যতম শীর্ষ পর্যটন কেন্দ্র। এই শহরটি একটি পর্বতশ্রেণীর চূড়ায় অবস্থিত। ১৯৯০ সালের জুলাই মাসে ৭.৮ মাত্রার এক ভূমিকম্পে বাগুইও এবং এর আশেপাশে প্রায় ১,৬০০ জনের প্রাণহানি ঘটে। ফিলিপাইনে ভূমিকম্প বর্তমানে নিত্যনৈমিত্তিক ব্যাপারে দাঁড়িয়েছে। এই দ্বীপপুঞ্জ প্রশান্ত মহাসাগরীয় "রিং অফ ফায়ার" এর পাশে অবস্থিত। জাপান থেকে দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অববাহিকা জুড়ে বিস্তৃত এই বলয় তীব্র ভূমিকম্পপ্রবণ। 

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের