বিপর্যয় কাটিয়ে পর্যটকদের জন্য চালু জলদাপাড়া জাতীয় উদ্যান

Share:

নিজস্ব প্রতিনিধি, জলদাপাড়া : ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে উত্তরবঙ্গ। কয়েকদিন আগেও খবরে শুধু দেখা যাচ্ছিল বিপর্যয়ের ছবি। বাড়ি, ঘর ধুয়ে মুছে সাফ হয়ে যেতে দেখা গিয়েছে। গণ্ডার, হরিণ, হাতি, বাইসন, চিতাকে ভেসে যেতে দেখা গিয়েছে। বিপর্যস্ত হয়েছিল বন্যপ্রাণও। তাঁদের অনেককেই উদ্ধার করা গিয়েছে। প্রাণও হারিয়েছে বেশ কিছু। এই অবস্থায় মধ্যেই স্বাভাবিক ছন্দে ফিরতে চাইছে পর্যটনস্থলগুলো।গত মঙ্গলবার খুলে গিয়েছে বক্সা। শুক্রবার সকালে খুলে গেল জলদাপাড়া জাতীয় উদ্যান।

৪টি রুটে সাফারি চললেও, এখন ৩টি রুটে সাফারি চালিয়েছে বন দফতর। শুক্রবার সকাল থেকে সাফারি শুরু হয়েছে শালকুমার-জলদাপাড়া, কোদাল বস্তি এবং চিলাপাতায়। সবথেকে গুরুত্বপূর্ণ রুট হলং। সেখানে ব্রিজ ভেঙে যাওয়ার কারণে পর্যটন বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করে তা চালু করার ভাবনা চিন্তা রয়েছে। জলদাপাড়া জাতীয় উদ্যানের পক্ষ থেকে জানানো হয়েছে, জলদাপাড়ার লাইফলাইন তোর্ষা। প্রবল বৃষ্টির কারণে এই নদীতেই বন্যা হয়েছে। গণ্ডারদের জঙ্গলে ফিরিয়ে আনা হয়েছে। বন দফতরের সঙ্গে স্থানীয় মানুষও বন্যপ্রাণ উদ্ধারে হাত লাগিয়েছে। দ্রুত ব্রিজ তৈরির কাজ চলছে।ওই রাস্তা যাতে খুব তাড়াতাড়ি চালু করা যায়, সেদিকে লক্ষ্য রাখা হয়েছে।

শুক্রবার সকালে জলদাপাড়া জাতীয় উদ্যান খুলে দেওয়ার পর পর্যটকদের ভিড় লক্ষ্য করা গিয়েছে। বিপর্যের পরেও এত পরিমাণ পর্যটক হওয়া সত্যি অবাক করার মতো ঘটনা। জলদাপাড়াতে ঘুরে অত্যন্ত খুশি বলে জানিয়েছেন তাঁরা। ভুটান থেকে আসা জল শিলতোর্সা, শিসামারা ও হলং সহ একাধিক নদীকে ভাসিয়ে দিয়েছে। তার প্রভাব পড়েছে জলদাপাড়ায়। রীতিমত ধ্বংস হয়েছে এই জাতীয় উদ্যান। পলি জমে গিয়ে সবুজ বনভূমির চেহারাই গিয়েছে বদলে। তারপরেও মানুষের অনিচ্ছা নেই। সমস্ত বিপর্যয় কাটিয়ে সাফারি শুরুব হয়েছে।

‘আমার ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’