বাঘ না নেকড়ে! অজানা পশুর পায়ের ছাপে আতঙ্কিত শালবনির বাসিন্দারা

ঠিক চারবছর আগে বাঘের হানায় আতঙ্কে ঘুম উড়েছিল মেদিনীপুর বাসীর। এবার ফের ঘুম উড়েছে অজানা পশুর পায়ের ছাপকে কেন্দ্র করে

Share:

নিজস্ব প্রতিনিধি: ঠিক চারবছর আগে বাঘের হানায় আতঙ্কে ঘুম উড়েছিল মেদিনীপুর বাসীর। এবার ফের ঘুম উড়েছে অজানা পশুর পায়ের ছাপকে কেন্দ্র করে। লালগড় ও শালবনিতে বিগত কিছুদিন ধরেই দেখা মিলছে অজানা পশুর পায়ের ছাপ। এর মাঝেই গত রবিবার ওই এলাকায় এক গবাদি পশুর অর্ধ খাওয়া দেহ পাওয়া গিয়েছে। যাকে ঘিরে আতঙ্ক চরমে পৌঁছেছে। গ্রামবাসীরা বাঘের আতঙ্কে ভয়ে সিটিয়ে থাকলেও বন দফতরের কর্মীরা বলছেন এটা নেকড়ে। কারণ কোনও গবাদি পশুর অর্ধ খাওয়া দেহ বাঘের কাজ হতে পারে না। মূলত নেকড়েরাই করে থাকে সেই কাজ। তবুও আতঙ্ক রয়েছেই। কারণ বাঘ না নেকড়ে কারোর উপস্থিতির প্রমাণ পাওয়া যায় নি।

বেশ কয়েকদিন ধরেই লালগড়ের এক অজানা পশুর আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে গ্রামবাসীদের। নদীর ধারে পায়ের ছাপ দেখে আতঙ্ক ছড়ায়। তবে পায়ের ছাপটি কোন পশুর, তা তাঁরা বুঝতে পারছেন না। জঙ্গলে অনেকেই কাঠ কুড়োতে যেতেন। কিন্তু এখন এই আতঙ্কে তাঁরা কাঠ কুড়োতে যেতে ভয় পাচ্ছেন। সোমবার সকালে ফের নতুন করে পায়ের ছাপ উদ্ধার পাওয়া গিয়েছে। পায়ের ছাপ, মৃত ছাগলের মৃতদেহ পাঠানো হয়েছে বিশেষজ্ঞদের কাছে। তৈরি রয়েছে বন দফতরের আধিকারিকরা। বিশেষজ্ঞদের রিপোর্টের ভিত্তিতেই প্রস্তুতি নেবে বন দফতরের আধিকারিকরা। তৈরি রয়েছে খাঁচা ও টোপ। এর আগে ২০১৮ সালে লালগড়ে বাঘের দেখা মিলেছিল। বন দফতরের লাগানো সিসিটিভি ক্যামেরায় সেই বাঘের ছবি ধরা পড়েছিল। যাকে ‘শিকার’ করেন এলাকাবাসীরা।

রাজ্য সরকার চাষীদের বিরুদ্ধে কোন প্রতিবন্ধকতা করবে না, প্রতিশ্রুতি কৃষিমন্ত্রীর

নবদ্বীপে জামাইষষ্ঠী খেয়ে ফেরার পথে ভয়াবহ বাইক দুর্ঘটনায় মৃত ২, আহত ২

জটিলতা কাটিয়ে পেট্রাপোল সীমান্তে নতুন ভবনে স্থানান্তরিত থানা

লেবাননে ইজরায়েলের হামলার প্রতিবাদে ফের হরমুজ বন্ধ করল ইরান

হাকিমপাড়ায় গণ জামাইষষ্ঠী ,বৃদ্ধাশ্রমের প্রবীণ মায়েদের হাতেই বরণ

আফগানদের চুনকাম করে একদিনের সিরিজ জিতলেন শুভমনরা

সাবধান! বিনা টিকিটে ট্রেনে উঠলে এ বার পকেট থেকে খসবে দ্বিগুণ টাকা

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভিটে কিনবে রাজ্য, জানালেন শুভেন্দু

সিপিএম-তৃণমূলের খুঁড়ে যাওয়া গর্ত ঠিক করে সুপারফাস্ট স্পিডে কাজ শুরু হয়েছে: মোদি

মহারাষ্ট্রে মন্দিরের ছাদ ভেঙে মৃত্যু ৪ জনের, ধ্বংসস্তুপের নিচ থেকে উদ্ধার ২৩ জনকে

প্রসিদ্ধ কৃষ্ণের ৫ উইকেট, ২১৮ রানে গুটিয়ে গেল আফগানিস্তান

তারকেশ্বরে দাঁড়িয়ে বাবা তারকনাথকে স্মরণ করে বক্তব্য শুরু করেন মোদি

সুখবর, মা হতে চলেছেন অভিনেত্রী সামান্থা প্রভু

হাড়োয়া পিজি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দেড় কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ