শার্টবিহীন ট্রুডোর ঠোঁটে ঠোঁট কেটি পেরির, ভাইরাল কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী-গায়িকার অন্তরঙ্গ ছবি

সত্যিই কি, প্রেম করছেন কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো? হ্যাঁ, ইংলিশ গায়িকা কেটি পেরির সঙ্গে আবারও ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেল কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীকে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সত্যিই কি, প্রেম করছেন কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো? হ্যাঁ, ইংলিশ গায়িকা কেটি পেরির সঙ্গে আবারও ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেল কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীকে। বর্তমানে ট্রুডো-পেরির এই ছবিগুলিই সোশ্যাল মিডিয়ার সেনসেশন। তবে কী ইংলিশ গায়িকাকেই মন দিলেন কানাডার প্রধানমন্ত্রী? ছবিগুলিতে দেখা যাচ্ছে, ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারায় বিলাসবহুল ইয়টে আরামে চুম্বনলীলায় মেতে উঠেছেন পপস্টার কেটি পেরি এবং কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এই ছবি ভাইরাল হওয়ার পরে আবারও তাঁদের ডেটিং গুজব ছড়িয়ে পড়েছে। জুলাইয়ের শুরুতে মন্ট্রিলে তাঁদের ঘনিষ্ঠ ডিনার ডেটের ছবি ভাইরাল হওয়ার পর ট্রুডো-পেরির সম্পর্কের গুজব ওঠে। যে ছবিগুলিতে ট্রুডোকে বেশ অস্বস্তি মনে হচ্ছিল। অর্থাৎ ক্যামেরায় তাদের ভিডিও প্রকাশ পাওয়ার পর বিরক্ত হয়ে গিয়েছিলেন ট্রুডো। তবে এবার তাদের চুম্বনের সাম্প্রতিক ছবিগুলি সমস্ত গুজবকে থামিয়ে দিয়েছে বলে মনে হচ্ছে।

ভাইরাল ছবিতে, কেটিকে কালো সাঁতারের পোশাক পরে দেখা গিয়েছে। এবং ট্রুডোকে ডেনিম জিন্স পরা শার্টবিহীন অবস্থায় দেখা গিয়েছে। এবং তাঁরা দুজন আবেগের সঙ্গে পরস্পরকে চুম্বন করছিলেন। যা দেখে বোঝাই যাচ্ছিল যে, তারা আনন্দের সময় সময় উপভোগ করছেন। তাঁদেরকে পরস্পরকে জড়িয়ে ধরতেও দেখা হয়েছে। একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, তাদের ইয়টের পাশ দিয়েই তিনি একটি ছোট নৌকা করে যাচ্ছিলেন। তখনই তাদের সুন্দর দৃশ্যটি ক্যামেরায় ধারণ করেন। তবে প্রথমে তিনি ট্রুডোকে চিনতে পারেননি। পরে ট্রুডোর বাহুতে ট্যাটু দেখে তাঁকে শনাক্ত করেন। তবে এখনও পর্যন্ত, কেটি পেরি বা জাস্টিন ট্রুডো কেউই ডেটিংয়ের গুজবের বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানাননি।

 

জুলাইয়ের শুরুতে, এই জুটিকে প্রথমবার মন্ট্রিলে একটি আরামদায়ক ডিনার ডেট উপভোগ করতে দেখা গিয়েছিল। পরে ট্রুডো কানাডায় পেরির বিক্রি হওয়া লাইফটাইমস ট্যুর স্টপে যোগ দিয়েছিলেন। এর আগে কেটি পেরই, অরল্যান্ডো ব্লুমের সঙ্গে ৭ বছর ডেটিং করেছিলেন। যদিও পরে তাঁরা আলাদা হয়ে যান। শোনা যায়, তাদের বাদগদানও সম্পন্ন হয়ে গিয়েছিল। তাদের একটি মেয়ে রয়েছেন ডেইজি ডোভ, দুজনেই মেয়েকে বন্ধুত্বপূর্ণভাবে সহ-পালন করছেন। এই দম্পতি ২০১৬ সাল থেকে একসঙ্গে ছিলেন এবং ২০২০ সালের আগস্টে ডেইজিকে স্বাগত জানান। অন্যদিকে, ১৮ বছর বিবাহিত জীবনের পর ২০২৩ সালের অগস্টে ট্রুডো তাঁর স্ত্রী সোফি গ্রেগোয়ারের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন। তাঁদের তিনটি সন্তান রয়েছে, জেভিয়ার (১৭), এলা-গ্রেস (১৬), এবং হ্যাড্রিয়েন (১১)।

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের