‘দয়া করে ভামিকার ছবি তুলবেন না’, আর্জি পিতা বিরাটের

দেশের একজন দায়িত্বশীল ক্রিকেটারের পাশাপাশি বিরাট কোহলি হলেন একজন দায়িত্বশীল পিতাও।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশের একজন দায়িত্বশীল ক্রিকেটারের পাশাপাশি বিরাট কোহলি হলেন একজন দায়িত্বশীল পিতাও। নিজের একমাত্র কন্যা ভামিকা হল টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়কের নয়নের মণি। তাঁর জন্য এবার সকলের কাছে আর্জি জানালেন পিতা কোহলি।

সোশ্যাল মিডিয়াতে একটি পোস্টের মাধ্যমে সকলের উদ্দেশ্যে বিরাট ও তাঁর স্ত্রী অনুষ্কা জানিয়েছেন যে, ‘আমরা জানতে পেরেছি যে গতকাল আমাদের মেয়ের ছবি তোলা হয়েছে এবং সেটা অসংখ্যবার শেয়ার করা হয়েছে। তবে সবাইকে জানাতে চাই যে এই বিষয়টা সম্পর্কে আমরা একদমই অবগত ছিলাম না। তাই ক্যামেরায় মেয়ে ভামিকার ছবি ওটার বিষয়টা বুঝতেই পারিনি। দয়া করে ওর ছবি তুলবেন না এবং শেয়ার করবেন না। এটা আমরা আগেও বলেছিলাম’।

সুতরাং খুব ভালো করেই বোঝা যাচ্ছে যে বিরুষ্কা তাঁদের একমাত্র মেয়ে ভামিকার ছবি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ুক সেটা চান না। কারণ, জন্মের একবছর হয়ে গেলেও এখনও পর্যন্ত নিজেদের একমাত্র কন্যার ছবি প্রকাশ্যে আনেননি তাঁরা। কিন্তু গত রবিবার কেউ টাউনে বিরাট কোহলি অর্ধশতরান করার পর দর্শকদের উদ্দেশ্যে ব্যাট দেখাতে থাকেন। সেই সময় মাঠে উপস্থিত থাকা তাঁর স্ত্রী অনুষ্কা শর্মা একমাত্র কন্যা ভামিকাকে কোলে নিয়ে দাঁড়িয়ে কোহলিকে শুভেচ্ছা জানান। সেই সময় চিত্র সাংবাদিকদের ক্যামেরা তাঁদের দিকে চলে যায় এবং অনুষ্কার কোলে থাকা বিরাট কন্যার ছবি তুলে নেয়। এরপর সেই ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়।

 

বাজেটের মধ্যেই ধামাকা সাউন্ড, ১২,০০০ টাকার কমে মিলবে ৫ স্পিকার

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা