দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বৃষ্টি কাটলেই জাঁকিয়ে শীত

আন্তর্জাতিক ডেস্ক: মাঘ মাস। অথচ শীতের দেখা নেই। সোমবারও আবহাওয়ার কোনও পরিবর্তন হবে বলেই হাওয়া অফিস থেকে জানিয়ে দেওয়া হয়েছে। তবে কাল, মঙ্গলবার থেকে আবহাওয়া পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে পারদ পতন শুরু হবে বুধবার বা বৃহস্পতিবার থেকে।

রবিবার ঢাকায় সারারাত ধরেই গুঁড়ি-গুঁড়ি বৃষ্টি হয়েছে। কোনও কোনও প্রান্ত থেকে ভারী বর্ষণের খবর পাওয়া গিয়েছে। অল্পবৃষ্টিতেই কিছু এলাকা জলমগ্ন হয়ে পড়ে। আবহাওয়া দফতরের বিবৃতি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকায় বৃষ্টিপাতের পরিমাণ সাত মিলিমিটার। কুষ্টিয়ার কুমারখালীতে বৃষ্টিপাতের পরিমাণ সাত মিলিমিটার। আগামী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, সিলেটের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজশাহী, রংপুর, ময়মনসিংহতে। এছাড়াও দেশের অন্যান্য প্রান্তে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দফতরের তরফে জানিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা কমবে বলে আলিপুর দফতরের পূর্বাভাসে বলা হয়েছে।

সোমবার পঞ্চগড়ের তেঁতুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস, ঢাকার এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৬ ডিগ্রি সেলসিয়াস। শ্রীমঙ্গল এবং সীতাকুণ্ডের তাপমাত্রা ছিল ১১.৫ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ, সব জায়গার তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াসের কাছে ঘোরাফেরা করছে।

এদিন সকাল থেকে আকাশ ছিল মেঘলা। বাংলাদেশের আপমর মানুষও শীতের অপেক্ষায় রয়েছে। আপাতত তাদের মঙ্গলবার পর্যন্ত অপেক্ষা করা ছাড়া দ্বিতীয় কোনও রাস্তা নেই। অপেক্ষা বৃষ্টি থামার।

Published by:

Share Link:

More Releted News:

বিশ্ববিদ্যালয়ে ঢুকে অধ্যাপিকাকে জুতোপেটা করলেন তারেকের দলের নেতা

তারেক জমানায় অব্যাহত হিন্দু নিধন, এবার সন্ন্যাসীকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হল

ভোটের দায়িত্ব পালনে অস্বীকার করায় দুই কলেজ শিক্ষককে বরখাস্ত করল নির্বাচন কমিশন

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ