গেরুয়া শিবিরে ধস, ঝাড়গ্রামে তৃণমূলের বিজয়া সম্মিলনীতে তিন শতাধিক বিজেপি কর্মীর যোগদান

Share:

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম:সারা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনী অনুষ্ঠান চলছে জোর কদমে। আর সেই অনুষ্ঠানকে ঘিরেই ঝাড়গ্রাম জেলার নয়াগ্রামে(Nayagram) দেখা গেল গেরুয়া শিবিরে বড় ধস। রবিবার ঝাড়গ্রামের নয়াগ্রাম ব্লকের খড়িকামাথানিতে অনুষ্ঠিত তৃণমূল কংগ্রেসের ব্লক স্তরীয় বিজয়া সম্মিলনী(Vijaya Samalani) সভায় বিজেপি ছেড়ে তিন শতাধিক কর্মী-সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা নয়াগ্রাম বিধানসভার বিধায়ক দুলাল মুর্মু, গোপীবল্লভপুর বিধানসভার বিধায়ক ডা: খগেন্দ্রনাথ মাহাতো, নয়াগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রমেশ রাউৎ, জেলা পরিষদের মেন্টর স্বপন পাত্র সহ জেলা ও ব্লকের বিভিন্ন স্তরের নেতৃত্বরা। উপস্থিত ছিলেন একাধিক ব্লকের ব্লক সভাপতি ও স্থানীয় গুণীজনরাও।

অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট ব্যক্তিদের সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি বিজয়া সম্মিলনী অনুষ্ঠানের মঞ্চ থেকেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করা তিন শতাধিক নেতা-কর্মীর হাতে দলীয় পতাকা তুলে দেন উপস্থিত তৃণমূল নেতৃত্ব। আগামী বছরের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই সংগঠনকে মজবুত করতে তৎপর শাসকদল। রাজনৈতিক মহলের মতে, এই ব্যাপক যোগদান তৃণমূল কংগ্রেসের মনোবল আরও বাড়াবে। বিজেপি থেকে যোগদান করা নয়াগ্রামের বিজেপির প্রাক্তন সাধারণ সম্পাদক বলেন, “বিজেপি বলতে কিছু নেই, শুধু ঝামেলা-ঝাটি। অন্যায়ের বিরুদ্ধে কথা বললেই সমস্যা। আমি বিজেপির যুব সভাপতি ছিলাম, পঞ্চায়েত ভোটে প্রার্থীও ছিলাম। কিন্তু উন্নয়ন বলতে কিছুই নেই বিজেপিতে।

দিদির উন্নয়ন দেখে আমরা সকলে তৃণমূলে এসেছি।” ব্লক সভাপতি তথা বিধায়ক দুলাল মুর্মু বলেন, বিজেপি বলে আর কিছুই থাকলো না আমাদের নয়াগ্রামে, ধুয়ে মুছে সাফ। অনুষ্ঠানের শেষ পর্বে তৃণমূল নেতৃত্বরা সকলকে শুভ বিজয়া, দীপাবলি, কালীপুজো ও বাঁদনা পরবের শুভেচ্ছা জানান। এই যোগদান সভা যে নয়াগ্রামের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করবে, তা বলাই বাহুল্য। মা মাটি মানুষের সরকার আর মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে জোরদার করতেই জঙ্গলমহলে এই এত মানুষ রবিবার ঘাসফুল শিবিরে যোগ দেন।

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

ধর্মের বিভেদ ভুলে অন্যরকম ভাইফোঁটা, বোনেদের স্বনির্ভর করতে দেওয়া হল প্রয়োজনীয় উপহার

মাঝপথে কেন পড়াশুনা ছাড়তে হয়েছিল রাহুল-প্রিয়ঙ্কাকে? সত্যিটা জানালেন সোনিয়া

গ্রিসে তামিল রীতিতে রাজকীয় বাগদান অনিরুদ্ধ-কাব্যার, আজই বসবেন বিয়ের পিঁড়িতে