চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পাকিস্তানের রক্ষা মন্ত্রী ও আইএসআই প্রধানকে ভিসা দিল না আফগানিস্তানের তালিবান সরকার

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: দুই পড়শি দেশ পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের সম্পর্ক তলানিতে গিয়ে পৌঁছেছে। দুই দেশের সেনা-ই পরস্পরকে লক্ষ্য করে আক্রমণ শানিয়ে যাচ্ছে। সেই উত্তেজনা প্রশমনে শাহবাজ শরিফ সরকারের উদ্যোগ জোর ধাক্কা খেল। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোওয়াজা আসিফ, গুপ্তচর সংস্থা আইএসআইয়ের প্রধান আসিম মালিক এবং পাক সেনার দুই শীর্ষ আধিকারিককে ভিসা দিতে অস্বীকার করল আফগানিস্তানের তালিবান সরকার। গত কয়েকদিনে অন্তত তিন বার তাঁদের ভিসার আবেদন প্রত্যাখান করা হয়েছে। যা বেনজির বলেই মনে করছেন কূটনীতিবিদরা। যদিও পাক সরকারের তরফ থেকে এ বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।

গত কয়েকদিন ধরেই পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের ঠান্ডা লড়াই শুরু হয়েছে। সীমান্তে দুই দেশের সেনা-ই হামলা চালিয়ে চলেছে। উভয় দেশের তরফেই  সীমান্তবর্তী সেনাচৌকি দখল ও ধ্বংসের দাবি করা হয়েছে। তালিবান সরকারের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছেন, গত শনিবার রাতে তাদের বাহিনীর ‘প্রতিশোধমূলক’ হামলায় অন্তত ৫৮ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে। যদিও পাকিস্তান সেনার তরফে ওই দাবি উড়িয়ে জানানো হয়েছে, ‘তালিবান যোদ্ধাদের হামলায় মাত্র ২৩ জন সেনা সদস্য মারা গিয়েছেন।’ সেই সঙ্গে পাক সেনার তরফে পাসল্টা দাবি জানিয়ে বলা হয়েছে, ‘সামরিক অভিযানে তালিবান ও বিভিন্ন সন্ত্রাসী সংগঠনের ২০০ জনকে নিকেশ করা হয়েছে।’ বড় ধরনের হামলার ভয়ে আফগানিস্তানের সঙ্গে থাকা ২ হাজার ৬০০ কিলোমিটার বিস্তৃত সীমান্তও বন্ধ রেখেছে শাহবাজ শরিফের সরকার।

আফগানিস্তানের ‘টোলো নিউজ’ এক প্রতিবেদনে জানিয়েছ, ‘তালিবান শাসিত সরকারের সঙ্গে সম্পর্কের উন্নয়নে কাবুলে গিয়ে কথা বলার উদ্যোগ নিয়েছিলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোওয়াজা আসিফ, পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের প্রধান আসিম মালিক ও পাক সেনাবাহিনীর দু’জন পদস্থ আধিকারিক। কিন্তু তাদের ভিসা দিতে অস্বীকার করেছে তালিবান প্রশাসন। গত কয়েকদিনে একবার নয়, তিন-তিনবার ভিসার আর্জি প্রত্যাখান করা হয়েছে।’

Published by:

Share Link:

More Releted News:

মার্কিন যুদ্ধবিমান ঘায়েলে চিনের তৈরি বিশেষ অস্ত্র ব্যবহার ইরানের

ইরান থেকে খবর নিয়ে আমেরিকা সফরে যেতে পারেন পাক সেনাপ্রধান মুনির

লাহোরে গুলিবিদ্ধ লস্কর নেতা আমির হামজা, অবস্থা আশঙ্কাজনক

বিশ্বের প্রবীণতম গরিলার জন্মদিন পালন, ধুমধাম করে উদযাপন চিড়িয়াখানায়

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

রাশিয়ার তেল কেনায় ভারতকে আর ছাড় দেবে না আমেরিকা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ