বিহার বিধানসভা ভোটে ৭১ প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, ঠাঁই পাননি মৈথিলী ঠাকুর-পবন সিংহ

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনা: বিহারের বিধানসভা ভোটের জন্য প্রথম দফায় ৭১ আসনের প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি। আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। ওই তালিকায় নাম নেই চর্চিত ভোজপুরী নায়ক পবন সিংহ ও ধ্রুপদী সঙ্গীত শিল্পী মৈথিলী ঠাকুরের। টিকিট পাননি বিধানসভার বিদায়ী অধ্যক্ষ তথা দলের বর্ষীয়ান নেতা নন্দকিশোর যাদব ও অরুণ সিনহা। তবে প্রার্থী তালিকায় ঠাঁই করে নিয়েছেন নীতীশ কুমারের ডেপুটি সম্রাট চৌধুরী রেণু দেবীরা।

বিহারের ২৪৩ বিধানসভা আসনে আগামী নভেম্বর মাসে দুই দফায় ভোট নেওয়া হবে। প্রথম দফার ভোট হবে ৬ নভেম্বর। ওই দফায় ১২১টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে। ১০-১৭ অক্টোবর পর্যন্ত মনোনয়ন জমার পর ১৮ অক্টোবর তা পরীক্ষা করে দেখা হবে। প্রথম দফার ভোটের প্রার্থীরা নাম প্রত্যাহার করতে পারবেন ২০ অক্টোবর পর্যন্ত। ১১ নভেম্বর রাজ্যে দ্বিতীয় দফায় মোট ১২২টি আসনে নির্বাচন হবে। ওই দফায় ১৩ থেকে ২০ অক্টোবর পর্যন্ত মনোনয়ন জমা করা যাবে। ২৩ অক্টোবর পর্যন্ত প্রার্থীরা চাইলে নাম তুলে নিতে পারবেন। ভোটগণনা হবে ১৪ নভেম্বর। এবারের ভোটেও মূল লড়াই এনডিএ বনাম আরজেডি-কংগ্রেস-বামেদের মহাগঠবন্ধনের মধ্যে।

ইতিমধ্যেই এনডিএ’র শরিক দলগুলির আসন রফা চূড়ান্ত হয়েছে। আসন রফা অনুযায়ী ১০১টি করে আসনে লড়বে বিজেপি এবং নীতীশের দল জেডিইউ। ছয়টি আসনে লড়বে প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতনরাম মাজির হিন্দুস্থান আওয়াম মোর্চা। বাকি ৩৫ আসনে লড়বে চিরাগ পাসোয়ানের লোক জনশক্তি পার্টি। প্রথম দফার ভোটের জন্য যেহেতু মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ঘনিয়ে আসছে তাই এদিন ৭১ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি।

প্রকাশিত তালিকা অনুযায়ী, পটনা সাহিব আসনে এবার নন্দকিশোর যাদবের পরিবর্তে লড়বেন সঞ্জীব চৌরাসিয়া। কুমহারার আসনে টিকিট দেওয়া হয়নি দলের বর্ষীয়ান নেতা অরুণ সিনহাকে। তাঁর জায়গায় দাঁড় করানো হয়েছে সুনীল কুমারকে। বেতিয়া আসন থেকে ফের দাঁড় করানো হয়েছে রেণু দেবীকে। কাটিহার আসনে ফের ভাগ্য পরীক্ষায় নামছেন তারকিশোর প্রসাদ। সিওয়ান থেকে লড়ছেন মঙ্গল পাণ্ডে। নীতীশের ডেপুটি অর্থা‍ৎ উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী লড়ছেন তারাপুর আসন থেকে। এদিন ঘোষিত প্রার্থী তালিকায় মাত্র নয়জন মহিলার নাম রয়েছে।

রাতে ঠিকমতো ঘুম হচ্ছে না? অজান্তেই বাড়ছে হৃদরোগে আক্রান্তের ঝুঁকি

বোরকা পরে ভূমি অফিসে আচমকা হাজির জেলা প্রশাসক, তার পর যা ঘটল….

অল্প খেয়েও আকাশছোঁয়া সুগার? ডায়েটের এই ভুলেই বাড়ছে সমস্যা

‘বছরে মহিলাদের ৪০ হাজার টাকা’, প্রমীলা ভোটারদের মন জয়ে অখিলেশের মাস্টারস্ট্রোক

মামলা বন্ধের বিনিময়ে ২ কোটি ঘুষ, এসিবির জালে অতিরিক্ত পুলিশ সুপার

আগামী দু’মাস ডেঙ্গু নিয়ে সতর্ক থাকতে হবে, জেলাশাসকদের নির্দেশ মুখ্যসচিবের

আগামী ৭৪ দিন শনির বক্র দৃষ্টি ৬ রাশির জাতকদের উপরে, তছনছ হবে জীবন!

‘কলকাতাকে ফের শিল্পনগরী করতে চাই,’ শহরে এসে ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রীর

মার্কিন হামলায় ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েও অলৌকিকভাবে রক্ষা পেয়েছিলেন মোজতবা খামেনি

বাংলাদেশে ইউরেনিয়াম নিয়ে যাওয়া রুশ বিমানকে আকাশপথ ব্যবহারের অনুমতি দিল না পাকিস্তান

৯ হাজার টাকা সস্তা রুপো, সোনার দামেও বিরাট পতন

এক্সট্রা ক্লাসের নামে ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ! গ্রেফতার পাষণ্ড শিক্ষক

সোশ্যাল মিডিয়া নয়, রিয়েল লাইফে মন দিতে যুবদের নির্দেশ নীতিন নবীনের

নিলামের আগেই ছাঁটাই, ৫০ লক্ষের ক্রিকেটারকে ছেড়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স