প্রয়াত ইরানের কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক নাসের তাঘভাই

মঙ্গলবার (১৪ অক্টোবর) নির্মাতা স্ত্রী সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই খবরটি নিশ্চিত করে লিখেছেন, "নাসের তাঘভাই, এমন একজন শিল্পী ছিলেন, যিনি স্বাধীনভাবে জীবন যাপনের থেকে কষ্টের জীবনযাপন বেছে নিয়ে ছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: আর নেই ইরানের কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক তথা চিত্রনাট্যকার নাসের তাঘভাই। মঙ্গলবার সকালে (১৪ অক্টোবর) নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। তাঁর মৃত্যুর খবরটি সামাজিক মাধ্যমে নিশ্চিত করেছেন নাসেরের স্ত্রী তথা অভিনেত্রী মারজিয়েহ ভাফামেহর। জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘My Uncle nepolian’ এর মাধ্যমে তিনি সর্বাধিক পরিচয় হয়েছিলেন। দীর্ঘ ছয় দশকের কেরিয়ারে তিনি ইরানীয় চলচ্চিত্র জগত কে নতুন ভাষা ও গভীরতা দিয়েছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) নির্মাতা স্ত্রী সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই খবরটি নিশ্চিত করে লিখেছেন, “নাসের তাঘভাই, এমন একজন শিল্পী ছিলেন, যিনি স্বাধীনভাবে জীবন যাপনের থেকে কষ্টের জীবনযাপন বেছে নিয়ে ছিলেন। এবার তিনি মুক্তি পেলেন।”

১৯৪১ সালের ১৩ জুলাই আবাদানে জন্মগ্রহণকারী তাঘভাই একজন গল্পকার এবং তথ্যচিত্র নির্মাতা হিসেবে তাঁর শৈল্পিক যাত্রা শুরু করেছিলেন। তিনি ১৯৭২ সালে গোলাম-হোসেইন সাদীর ‘Nameless Anxiety’ উপন্যাস অবলম্বনে নির্মিত ‘ট্র্যাঙ্কুইলিটি ইন দ্য প্রেজেন্স অফ আদারস’ অভিনয় জগতে আত্মপ্রকাশ করেন। ছবিটির মাধ্যমে তাঘভাই বিশ্বব্যাপী সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিলেন। ছয় দশকেরও দীর্ঘ কর্মজীবনে, এই চলচ্চিত্র নির্মাতা ছয়টি চলচ্চিত্র পরিচালনা করেছেন, যার মধ্যে রয়েছে ক্যাপ্টেন খোরশিদ, যা ১৯৮৮ সালে লোকার্নো চলচ্চিত্র উৎসবে ‘ব্রোঞ্জ লেপার্ড’ পুরস্কার জিতেছিল। এছাড়াও তিনি ইরানি লেখক ইরাজ পেজেশকজা দের উপন্যাস অবলম্বনে টেলিভিশন সিরিজ ‘মাই আঙ্কেল নেপোলিয়ন’ও তৈরি করেছিলেন।

এছাড়া তাঘভাই ‘উইন্ড অফ জিন’ এবং ‘আরবাইন’-এর মতো বেশ কয়েকটি উল্লেখযোগ্য তথ্যচিত্রও তৈরি করেছিলেন। তবে তাঘভাইয়ের কেরিয়ার জুড়ে অনেক বিতর্ক ছিল। এই চলচ্চিত্র নির্মাতা ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের আগে এবং পরে ইরানে সেন্সরশিপের বিরুদ্ধে বিরোধের জন্য ছিলেন। তবে বিপ্লবের পর, তাঘভাই তার প্রকল্প বাস্তবায়নে অনেক সমস্যার সম্মুখীন হয়েছিলেন। তার ১৫-পর্বের ধারাবাহিক ‘কুচাক-ই-জঙ্গলি’ স্থগিত রাখা হয়েছিল। ২০০৩ সালে, তিনি ইরান-ইরাক যুদ্ধের পটভূমিতে নির্মিত ‘বিটার টি’ চলচ্চিত্রের কাজ শুরু করেছিলেন, তবে আর্থিক অসুবিধা এবং সহায়তার অভাবের কারণে তিনি ছবিটির শুটিং বন্ধ করেন। ১২ বছরের বিরতির পর ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত ‘ব্ল্যাঙ্ক পেপার’ ছিল তাঘভাইয়ের শেষ সরকারী মুক্তি। এরপর ২০১৩ সালে, তিনি ইরানে চলচ্চিত্র এবং সাহিত্যের ‘ভয়ানক সেন্সরশিপ’-এর বিরুদ্ধে সোচ্চার হয়ে ঘোষণা করেন যে, রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে তিনি আর চলচ্চিত্র নির্মাণ করবেন না। তাঘভাইয়ের মৃত্যুর খবর বিশ্বজুড়ে তাঁর অগণিত ভক্তদের কাছে এক বিরাট ধাক্কা।

২৪ ক্যারেট সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের