ব্যক্তি অধিকার রক্ষার আর্জি নিয়ে এবার আদালতে ‘খিলাড়ি’ অক্ষয়

এবার এই তালিকায় যুক্ত হলেন অভিনেতা বলিউডের 'খিলাড়ি' অক্ষয় কুমার। সম্প্রতি তিনিও ব্যক্তিত্বের অধিকার রক্ষার জন্য বম্বে হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন বলে খবর।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ তাঁদের ছবি, কন্ঠস্বর, পোস্টার, নাম ব্যবহার করে বিভিন্ন অপরাধমূলক কাজ করা হচ্ছে। যে কারণে মাঝে মধ্যেই বিপাকে পড়ছেন তারকাদের। কেননা তারকাদের কোনও কিছুই ব্যক্তিগত থাকে না। সেই কারণে নানা সময়ে বিভিন্ন অপরাধমূলক কাজকর্মে জড়িয়ে পড়ে তারকাদের নাম, কন্ঠস্বর, পোস্টার। অথচ সে বিষয়ে ঘুনাক্ষরেও কিছু জানেন না তাঁরা। তাই সেগুলি রুখতে বর্তমানে ‘ব্যক্তিগত অধিকার’ সংরক্ষণের জন্যে আদালতে ছুটছেন তারকারা। যাতে তাঁদের ছবি, পোস্টার, কন্ঠস্বর, তাদের অনুমতি ছাড়া আর ব্যবহার না করা হয়। দিন কয়েক আগে ঐশ্বর্য রাই বচ্চন, অভিষেক বচ্চন, আশা ভোঁসলে, সুনীল শেট্টি, পরিচালক প্রযোজক করণ জোহর, তাদের ব্যক্তিত্বের অধিকার রক্ষার জন্য দিল্লি হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন। তাদের আগে অমিতাভ বচ্চন, তামিল সুপারস্টার কমল হাসান, রজনীকান্তরাও ব্যক্তিত্বের অধিকার রক্ষার জন্য আদালত দ্বারস্থ হয়েছেন। আদালত তাদের পক্ষেই সর্বদা রায় দিয়েছে।

এবার এই তালিকায় যুক্ত হলেন অভিনেতা বলিউডের ‘খিলাড়ি’ অক্ষয় কুমার। সম্প্রতি তিনিও ব্যক্তিত্বের অধিকার রক্ষার জন্য বম্বে হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন বলে খবর। বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) মাধ্যমে সেলিব্রিটিদের প্রতিচ্ছবির অপব্যবহার ক্রমশ বাড়ছে। অভিযোগ, AI-নকলের বিরুদ্ধে সোচ্চার হয়ে ব্যক্তিত্বের অধিকারের জন্য আইনি সুরক্ষা চেয়ে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অক্ষয় কুমার। অভিযোগ, অভিনেতার ব্যক্তিত্বের কৃত্রিম বুদ্ধিমত্তা-উৎপাদিত অনুকরণ করা হচ্ছে। যা পরিচয় লঙ্ঘন করছে। তা নিয়েই অভিনেতা মামলা দায়ের করেছেন। তবে মামলার আরও বিশদ বিবরণ জানা যায়নি।

এই মাসের শুরুতে, কিংবদন্তি প্লেব্যাক গায়িকা আশা ভোঁসলের ব্যাক্তিগত সুরক্ষার আইনানুগ অধিকার দিয়েছে বম্বে হাইকোর্ট। যার ফলে তাঁর বা আইনী অনুমতি ছাড়া গায়িকা নাম, ছবি, কন্ঠস্বর ব্যবহার করা যাবে না। আদালত পর্যবেক্ষণ করেছে যে, অনুমতি ছাড়া AI প্ল্যাটফর্ম গুলিতে কোনও সেলিব্রিটির কণ্ঠস্বর নকল করা তাঁর পরিচয় লঙ্ঘনের সমান। মূলত, ব্যক্তিত্বের অধিকার ব্যক্তিদের তাদের পরিচয়, যার মধ্যে তাদের নাম, মুখ, ছবি, কণ্ঠস্বর বা স্বাক্ষর অন্তর্ভুক্ত – প্রকাশ্যে বা বাণিজ্যিকভাবে কীভাবে ব্যবহার করা হবে তার উপর নিয়ন্ত্রণ প্রদান করে। যা ব্যক্তিদের ব্যক্তিগত অনুপ্রবেশ যেমন ডিপফেক, বিকৃত অনুমোদন বা হেরফের করা অন্তরঙ্গ ভিজ্যুয়াল থেকে রক্ষা করে।

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

বসিরহাটে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত ৩

তৃতীয় সংসারও টিকল না, দীর্ঘ ১৩ বছরের দাম্পত্যে ইতি টানলেন পবন কল্যাণ

কম দামে পাবেন দুর্দান্ত ক্যামেরা! বাজারে আসছে Xiaomi 18T

১২ নভেম্বর থেকে গুরু-মঙ্গলের বিশেষ যুতি! কপাল খুলবে ৩ রাশির

আজকের রাশিফল: নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ