ফের বন্ধ বলু লাইনে মেট্রো পরিষেবা, নাকাল যাত্রীরা

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের ব্লু লাইনে মেট্রো বিভ্রাট। দমদম থেকে বন্ধ করে দেওয়া হয়েছে মেট্রো পরিষেবা। সাময়িক ভাবে চলছে না দমদম থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত মেট্রো। জানা গিয়েছে, এ দিন দুপুর বারোটা থেকে সাড়ে বারোটা নাগাদ মেট্রোতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। মহাত্মা গান্ধি রোড স্টেশনের আপ লাইনে দেখা দেয় কিছু সমস্যা। এরপরেই ডাউন এবং আপলাইনের সব মেট্রো সাময়িক বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে দমদম থেকে দক্ষিণেশ্বর এবং রবীন্দ্র সদন থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো পরিষেবা চলছে। এইভাবে নিত্যদিনের মেট্রো ভোগান্তিতে ক্ষুব্ধ যাত্রীরা।

নিত্যদিনের মেট্রো ভোগান্তি নিয়ে এমনিতেই অভিযোগের শেষ নেই এখন মানুষের। ব্লু লাইনের মেট্রো পরিষেবা তো একেবারে তলানিতে এসে ঠেকেছে। আগে যেখানে মেট্রোর জার্নি ছিল আরামদায়ক, কম সময়ের যাত্রা, সেক্টর ফাইভ থেকে এসপ্ল্যানেড জুড়ে যাওয়ার পর  সেই যাত্রা হয়ে উঠেছে দুর্বিষহ। যাত্রীর সংখ্যা বাড়লেও বাড়েনি মেট্রোর রেক। ফলে ভয়াবহ নাকাল হওয়ার মতো পরিস্থিতি।

তার মধ্যে রয়েছে আত্মহত্যার প্রবণতা। পুরনো মেট্রো স্টেশনগুলিতে (দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ) আত্মহত্যা বা আত্মহত্যার চেষ্টার ঘটনা প্রায়ই ঘটে। এর ফলে মেট্রো সাময়িক সময়ের জন্য বন্ধ করে দিতে বাধ্য হন কর্তৃপক্ষ। যাত্রীদের বাড়ে ভোগান্তি। কিছুতেই মেট্রো স্টেশনে এই আত্মহননের প্রবনতা আটকানো যাচ্ছে না। নতুন মেট্রো স্টেশন গুলিতে (গ্রিন লাইন টু, অরেঞ্জ লাইন ও ইয়েলো লাইনে) আত্মহত্যার সম্ভাবনা কম।

একথা অস্বীকার করা যায় না, কলকাতায় মেট্রো অন্যতম লাইফলাইন। অফিস টাইমে চটজলদি পৌঁছতে মেট্রোর মতো সুবিধা কোথাও নেই। কিন্তু সমস্যা হল, মাঝে মধ্যেই ঘটে যাওয়া মেট্রো বিভ্রাট। কখনও যান্ত্রিক ত্রুটি, কখনও জল জমে যাওয়া, কখনও বা আত্মহত্যার চেষ্টার মতো ঘটনা ঘটলেই বন্ধ করে দেওয়া হয় মেট্রো পরিষেবা। এই নিয়ে দিন দিন যাত্রীদের মধ্যে বৃদ্ধি পাচ্ছে ক্ষোভ।

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর পোস্ট, সাসপেন্ড কলকাতা পুলিশের ইন্সপেক্টর

তুরস্কের ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ঝলসে মৃত ১৬, আহত একাধিক

রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবসে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

বসিরহাটে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত ৩

তৃতীয় সংসারও টিকল না, দীর্ঘ ১৩ বছরের দাম্পত্যে ইতি টানলেন পবন কল্যাণ

কম দামে পাবেন দুর্দান্ত ক্যামেরা! বাজারে আসছে Xiaomi 18T

১২ নভেম্বর থেকে গুরু-মঙ্গলের বিশেষ যুতি! কপাল খুলবে ৩ রাশির

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

আজকের রাশিফল: নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি