‘চটি চাটার জন্য নোবেল দেওয়া হোক’, ট্রাম্প ভজনার জন্য শাহবাজকে তীব্র কটাক্ষ পাকিস্তানিদের

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: ‘অপারেশন সিঁদুর’ অভিযানে ভারতীয় সেনার হাতে বেধড়ক মার খাওয়ার পরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভজনায় মগ্ন হয়ে উঠেছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান আসিম মুনির। শান্তি রক্ষায় খ্যাপাটে মার্কিন প্রেসিডেন্টকে নোবেল পুরস্কার দেওয়ার জন্য লাগাতার সুপারিশ করায় এবার নিজভূমের নাগরিকদের তীব্র কটাক্ষের মুখে পড়লেন পাক প্রধানমন্ত্রী। ‘চটি চাটা’ হিসাবে শাহবাজকে কটাক্ষ করতে শুরু করেছেন পাক নেটা নাগরিকরা।  শুধু তাই নয়, ট্রাম্পের চটি চাটার জন্য পাক প্রধানমন্ত্রীকে নোবেল দেওয়ারও দাবি জানিয়েছেন নেটা নাগরিকদের একাংশ।

চলতি বছরের নোবেল পুরস্কার ঘোষণার আগে থেকেই মার্কিন প্রেসিডেন্টকে শান্তিতে নোবেল দেওয়ার জন্য সুপারিশ করা হয়েছিল পাকিস্তানের তরফে। যদিও আরও কয়েকটি দেশের তরফেও একই সুপারিশ করা হয়েছিল। তবে তাতে শিঁকে ছেড়েনি। মার্কিন অধীশ্বরের স্বপ্ন ভেঙে খানখান করে শান্তিতে নোবেল জিতেছেন আমেরিকার পোষ্যভৃত্য হিসাবে পরিচিত ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাদো। তাতে কী?

গাজা শান্তিচুক্তি স্বাক্ষরের মঞ্চ থেকেই ফের মার্কিন প্রেসিডেন্টকে শান্তিতে নোবেল দেওয়ার জন্য সুর চড়িয়েছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। শুধু তাই নয় ট্রাম্পের গুনগানও করেছেন। আর ওই নির্লজ্জ দালালির জন্য নিজের দেশের নাগরিকদের কটাক্ষের মুখে পড়েছেন শাহবাজ। বিখ্যাত পাকিস্তানি ইতিহাসবিদ আম্মার আলি জন সমাজমাধ্যমে এক পোস্টে লিখেছেন ‘আন্তর্জাতিক মঞ্চে দাঁড়িয়ে যেভাবে শাহবাজ শরিফ মার্কিন প্রেসিডেন্টের ভজনা করেছেন তাতে প্রতিটি পাক নাগরিকের মাথা হেঁট হয়ে গিয়েছে। ওয়াসিম নামে এক নেটা নাগরিক লিখেছেন, ‘পাকিস্তানের রাজনৈতিক নেতারা কেন এত চাটুকার ও চরিত্রহীন?’ অন্য এক নেটা নাগরিক তীব্র কটাক্ষ ছুড়ে লিখেছেন, ‘যখনই ট্রাম্পের মনে হবে জুতো যেন চকচক করে, তখনই যেন শাহবাজ শরিফকে ডেকে নেন। কেননা, জুতো চাটার মতো কাজের একমাত্র যোগ্য প্রধানমন্ত্রী।’ আর এক নেটা নাগরিক একধাপ এগিয়ে লিখেছেন, ‘শাহবাজ শরিফের মতো চটিচাটাকে এবার নোবেল দেওয়া হোক।’

২৪ ক্যারেট সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের