বিহারে ভোটের আগেই RJD দলে যোগ দিচ্ছেন মনোজ বাজপেয়ী, হু হু করে ছড়াচ্ছে ভিডিও

সেই আবহেই বিহারের রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) একটি ভুয়ো ভিডিও ছড়িয়ে পড়েছে। যেটি অভিনেতা মনোজ বাজপেয়ীর সঙ্গে সম্পর্কযুক্ত।

Share:

নিজস্ব প্রতিনিধি: মনোজ বাজপেয়ী, বলিউডের অন্যতম প্রতিভাবান অভিনেতা। একাধিক সুপারহিট ছবি উপহার দিয়ে ভক্তদের মন জয় করেছেন তিনি। কিন্তু অন্যান্য তারকাদের মতো তাঁর কোনও রাজনৈতিক যোগ নেই। বিষয়টি আবারও স্পষ্ট করলেন অভিনেতা। বর্তমানে রাজনৈতিক এবং বিনোদন মিলেমিশে একাকার। রাজনৈতিক দলগুলি ভোটের প্রার্থী হিসেবে তারকাদের বেছে নিচ্ছে, কেননা মানুষের কাছে যত তাড়াতাড়ি পৌঁছনো যায়, ততই ভোট গণনায় জয়জয়কার হবে। আর তারকাদের থেকে এই কাজ আর ভাল কেউ করতে পারবে না। এদিকে আসন্ন বিহারের বিধানসভা নির্বাচন। আগামী ৬ এবং ১১ নভেম্বর বিহারের বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই নির্বাচনে অংশ নেওয়ার জন্যে বিভিন্ন রাজনৈতিক দলগুলি প্রস্তুতি শুরু করে দিয়েছে। সেই আবহেই বিহারের রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) একটি ভুয়ো ভিডিও ছড়িয়ে পড়েছে। যেটি অভিনেতা মনোজ বাজপেয়ীর সঙ্গে সম্পর্কযুক্ত।

ভিডিওতে স্পষ্ট যে, অভিনেতা বিহারের বাসিন্দা হওয়ায় তিনি আরজেডি দলের হয়ে প্রচার চালাচ্ছেন। কিন্তু ভিডিওটি প্রকাশ্যে আসতেই গর্জে উঠলেন মনোজ বাজপেয়ী। স্পষ্ট করে জানালেন যে, তাঁর কোনও রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ নেই। গতকাল বৃহস্পতিবার (১৬ অক্টোবর) অভিনেতা তাঁর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে ভুয়ো ভিডিওটি পোস্ট করে জানিয়েছেন যে, আরজেডি সম্পর্কিত যে ভুয়ো ভিডিওটি পোস্ট করা হয়েছে, তা থেকে নেটিজেন দের দূরে থাকার অনুরোধ রইল। দয়া করে, জাল এবং বিভ্রান্তিকর বিষয়বস্তুর দিকে নজর দেবেন না। বাজপেয়ী আরও জানিয়েছেন, “ভাইরাল ভিডিওটি একটি ওটিটি প্ল্যাটফর্মের জন্য আমার করা একটি বিজ্ঞাপনের সম্পাদিত সংস্করণ। আমি প্রকাশ্যে বলতে চাই যে, আমার কোনও রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক নেই। আমি আন্তরিকভাবে শেয়ারকারী সকলের কাছে আবেদন করছি যে এই ধরণের বিকৃত বিষয়বস্তু ছড়িয়ে দেওয়া বন্ধ করুন এবং লোকেদের এই ধরণের বিভ্রান্তিকর বিষয়বস্তুর সঙ্গে জড়িত না হওয়ার বা উৎসাহিত না করার জন্য অনুরোধ করছি।”

 

তবে এই ভূয়ো ভিডিওটি এখন মুছে ফেলা হয়েছে। মনোজ বাজপেয়ীর জন্ম ও বেড়ে ওঠা বিহারে। কিন্তু তিনি ১৭ বছর বয়সে দিল্লিতে চলে আসেন। তবে এটিই প্রথমবার নয় যখন সেলিব্রিটিরা এই ধরনের অপব্যবহারের মুখোমুখি হয়েছেন। হৃতিক রোশন, করণ জোহর, সুনীল শেট্টি, ঐশ্বর্য রাই বচ্চন, অভিষেক বচ্চন এবং অক্ষয় কুমার-সহ অনেক বিখ্যাত অভিনেতা তাদের ছবি রক্ষা করতে এবং অননুমোদিত ব্যবহার রোধ করতে আইনি পদক্ষেপ নিয়েছেন। এদিকে, কর্মক্ষেত্রে, অভিনেতাকে শেষবার ইন্সপেক্টর জেন্ডেতে দেখা গিয়েছিল, যা সরাসরি একটি OTT প্ল্যাটফর্মে মুক্তিপ্রাপ্ত একটি ছবি। এদিকে বিহার বিধানসভা নির্বাচন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে, রাজ্য জুড়ে রাজনৈতিক কর্মকাণ্ড গতি পেয়েছে। বিহার নির্বাচনের ফলাফল ১৪ নভেম্বর। প্রথম ধাপের জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ১৭ অক্টোবর, দ্বিতীয় ধাপের জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ২০ অক্টোবর।

খালি পকেটেই দামি উপহারের শখ! প্রেমিকাকে খুশি করতে গিয়ে শ্রীঘরে কিশোর

দিল্লি অগ্নিকাণ্ড: জীবন বাঁচাতে দোতলা থেকে ঝাঁপ মহিলার, ভাইরাল ভিডিও

জল্পনার অবসান! আগামী মাসেই বিয়ের পিঁড়িতে আমির খান, দিনক্ষণ ঘোষণা

পুলিশের চোখে ধুলো দিয়ে চলন্ত প্রিজন ভ্যান থেকে চম্পট দাগি আসামি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

সামান্য পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলা কেটে খুন পাষণ্ড স্বামীর

শ্লীলতাহানি ও বাড়ি দখলের অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার

আইপিএলের পর দ্বিগুণ বৈভবের ব্র্যান্ড ভ্যালু, বিজ্ঞাপনের জন্য কত নিচ্ছেন জানেন?

‘টাকা দিয়ে অযোগ্যরা কাজ পেয়েছেন’, টলিউডে শুরু হচ্ছে SIR, বড় ঘোষণা পাপিয়ার

তৃণমূলে ফাটল আরও চওড়া, শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির ফিরহাদ-কুণাল

চালু হল ‘অন্নপূর্ণা যোজনা’র অনলাইন পোর্টাল, জেনে নিন আবেদন পদ্ধতি

দিল্লিতে রেস্তোরাঁয় বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঝলসে মৃত্যু ২১ জনের

‘আসি যাই, মাইনে পাই’ দিন‌ শেষ, কর্মীদের হাজিরা নিয়ে কড়া বার্তা অর্থ দফতরের

বুধেই ২৮ লক্ষের বেশি অ্যাকাউন্টে ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা, জানালেন মুখ্যমন্ত্রী

দলের সব কমিটি-সংগঠন ভেঙে বড় বার্তা দিল তৃণমূল কংগ্রেস