শনিতে শিল্ড ফাইনালে কলকাতা ডার্বি, সমর্থকদের গ্যালারি ভরানোর আর্জি বাগান কোচের

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিমান ভুলে সমর্থকদের মাঠে আসার আহ্বান জানালেন মোহনবাগান কোচ হোসে মোলিনা এবং অধিনায়ক শুভাশিস বসু। এর আগে মোহনবাগানের প্রতি কখনও সমর্থকদের এমন বিরাগ দেখা যায়নি। যদিও এর নেপথ্যে রয়েছে অন্য এক কাহিনী। বিতর্কের সূত্রপাত ACL2-র ম্যাচ খেলতে মোহনবাগান ইরানে না যাওয়া থেকে। প্রথমে সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে যুদ্ধ শুরু হয়েছিল। তারপর কীভাবে যেন তা চায়ের দোকান ছাড়িয়ে বাড়ির ড্রয়িংরুম পর্যন্ত পৌঁছে গিয়েছে। IFA শিল্ডের ম্যাচের পর মোহনবাগান সমর্থকরা বিক্ষোভ দেখিয়েছিলেন। বিক্ষোভ থামাতে পুলিশ  লাঠি হাতে তুলে নিয়েছিল। পুলিশি লাঠিচার্জে আহত হন সমর্থকরা। শরীরের আঘাতের থেকে মানসিক আঘাত অনেক বেশি পীড়াদায়ক। এক্ষেত্রেও অন্যথা হয়নি। ফলে মোহনবাগান সমর্থকদের একাংশ ডার্বি সহ মোহনবাগানের সব ম্যাচ বয়কটের ডাক দেন। এবার ডার্বিতে যদি সমর্থকই না থাকল, দু ‘চারটে ‘মিষ্ট ভাষণ‘ দুই প্রতিদ্বন্দ্বী দলের সমর্থকরা একে অপরের প্রতি বর্ষণ না করল তাহলে আর ডার্বির মজা কোথায়! বাধ্য হয়ে তাই ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হতে হয়েছে কোচ ও অধিনায়ককে।

যুবভারতীতে হয় মোহনবাগানের সাংবাদিক বৈঠক। দুই পর্বে বৈঠক অনুষ্ঠিত হয় এদিন। প্রথম পর্বে হাজির হয়েছিলেন কোচ হোসে মোলিনা। সাংবাদিকদের কাছে নির্দেশ ছিল বৈঠকে সমর্থকদের বিক্ষোভ, ACL2 নিয়ে নিয়ে প্রশ্ন করা যাবে না। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সে প্রশ্ন আসবে অবধারিতভাবে তাও যেন জানা ছিল। সাংবাদিকরা মোলিনার কাছে জানতে চান বর্তমান পরিস্থিতি নিয়ে। উত্তরে মোলিনা বলেন, “সমর্থকদের অখুশি হওয়া কোনও দলের কাছেই সুখকর নয়। সমর্থকরা আমাদের প্লেয়ারদের ট্রফি জিতিয়েছেন। তাই সমর্থকরা সবসময় গুরুত্বপূর্ণ। ডার্বিতে ইস্টবেঙ্গল সমর্থকরা নিজের দলের হয়ে গলা ফাটাবেন, আমাদের হবে না তা কী করে হয়! আমাদের ১০০ শতাংশ সমর্থক হয়তো থাকবে না। তারপরেও আমি বলব, ৯০ মিনিটের জন্য সব ভুলে যান। শুধু নিজের দলকে সমর্থন করুন, আসুন সবাই মিলে কলকাতা ডার্বি জেতার চেষ্টা করি।”

দ্বিতীয় পর্বে আসেন অধিনায়ক শুভাশিস বসু। তিনি চলতি IFA শিল্ডে একটিও ম্যাচও খেলেননি। মনে করা হচ্ছে ডার্বিতে কোচ হোসে মোলিনা তাঁকে এবার মাঠে নামালেও নামাতে পারেন। এদিন মোহনবাগান অধিনায়ককে সমর্থকদের ক্ষোভ সম্পর্কিত প্রশ্নের সম্মুখীন হতে হয়। উত্তরে শুভাশিস বলেন, “প্লেয়ার হিসেবে আমি সবসময় চাই সমর্থকরা মাঠ ও মাঠের বাইরে আমাদের সমর্থন করুন। আমরা ফ্যান ও ক্লাবের জন্য ফুটবল খেলি। মাঠে ফ্যান থাকা মানে আমরা ম্যাচে বাড়তি এনার্জি পাব। তবে বর্তমান যা পরিস্থিতি, তাতে ড্রেসিংরুমের পরিবেশ ভাল। আমি চাইব ফ্যানরা আমাদের পাশে থাকুন, সাপোর্ট করে যান গোটা ম্যাচ জুড়ে।” শুভাশিস আরও বলেন, “এতদিন আমাদের যা সাফল্য এসেছে তা প্লেয়াররা একা কখনওই আনতে পারতেন না, সাপোর্টাররা পাশে ছিলেন এবং থাকবেন। ওরা সাপোর্টার নন, মোহনবাগানের যোদ্ধা। আমরা একসঙ্গে খেলেছি, ট্রফি জিতেছি। আমি অনুরোধ করব, কালকের ম্যাচে আসুন ও সমর্থন করুন। মরশুমের শুরুটা ট্রফি জিতে শুরু করি। ক্লাবের নাম আরও উপরে নিয়ে যাই।”

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

এক ক্লিকেই ট্রেনে বসে পেয়ে যাবেন পছন্দের খাবার, কীভাবে অর্ডার করবেন?

অবিবাহিত মেয়ের অন্তঃসত্ত্বার খবর শুনেই ক্ষুব্ধ বাবা-মা! তারপর যা ঘটল..

বুধে ষাঁড়ের গুঁতোতে চাঙ্গা শেয়ার বাজার, ২.৫ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের

নিজের পছন্দের গল্পে আপনিই প্রধান চরিত্র, AI টিভি আনছে Google

‘রাজবংশীদের জমি বাংলাদেশিদের দিয়েছিল সিপিএম,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ভ্রূণ ছিঁড়ে খাচ্ছে কুকুর! চন্দ্রকোণা নার্সিংহোমের সামনে শিউরে ওঠার মতো ঘটনা

ভয়ঙ্কর! আদালত চত্বরেই ধারালো অস্ত্র দিয়ে কাটা হল হাত, তারপর…

রাহুলের বিরুদ্ধে সিবিআই ও ইডি তদন্তের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট

পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা কলকাতা হাইকোর্টে ফেরাতে চায় সুপ্রিম কোর্ট

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরদিনই অ্যাকশনে ইবি! কলকাতার দুই বাজারে চলছে নজরদারি

চায়ের আড্ডায় জমে যাবে, বাড়িতেই বানান মিক্সড ভেজ কাটলেট

গলল না বরফ, মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে শ্রমিকরা, উত্তপ্ত বাংলাদেশ

মল্লিকবাজারে কাপড়ের গুদামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন