মন খারাপের খবর, চার দশকের পথচলায় ইতি টানছে MTV

বন্ধ হতে চলেছে প্রায় চার দশক ধরে টেলিভিশন পর্দায় রাজত্ব করা এমটিভির সংগীতভিত্তিক সমস্ত চ্যানেল

Share:

নিজস্ব প্রতিনিধি: বন্ধ হতে চলেছে প্রায় চার দশক ধরে টেলিভিশন পর্দায় রাজত্ব করা এমটিভির সংগীতভিত্তিক সমস্ত চ্যানেল। সুতরাং যেসব শ্রোতা এমটিভির মিউজিক চ্যানেলের সঙ্গে নিজেদের কৈশোর জীবন থেকে যৌবনে পাড়ি দিয়েছেন, তাদের জন্য খারাপ খবর। এমটিভির সংগীতভিত্তিক সমস্ত চ্যানেল বন্ধ হয়ে যাচ্ছে। বিষয়টি ঘোষণা করেছে এমটিভির মূল প্রতিষ্ঠান প্যারামাউন্ট গ্লোবাল। তাঁরা জানিয়েছে, আগামী ৩১ ডিসেম্বর থেকে MTV এইটিস, MTV নাইন্টিস, MTV মিউজিক, ক্লাব এমটিভি ও এমটিভি লাইভের সম্প্রচার বন্ধ হয়ে যাবে। আর টেলিভিশনে দেখা যাবে না এই চ্যানেলগুলি। পাশাপাশি এই পদক্ষেপ নেওয়ার কারণও জানিয়ে দিয়েছে প্রতিষ্ঠানটি।

প্যারামাউন্ট গ্লোবাল জানিয়েছে, এমটিভি টেলি ভিশন নেটওয়ার্ক ছোট করে এখন থেকে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা নিয়েছে। কারণ বর্তমানে এমটিভির দর্শকসংখ্যা অনেকটা কমে গিয়েছে। নব্বই এবং দুইহাজার সালের মতো আর দর্শকসংখ্যা নেই এই চ্যানেলটিতে। গত কয়েক বছরে সেই সংখ্যা অনেকটা হ্রাস পেয়েছে। আর ২০২৫ সালে দাঁড়িয়ে এমটিভি মিউজিকের যা দর্শক সংখ্যা রয়েছে, তা আর্থিক দিক থেকে লাভজনক নয়। তাই চ্যানেল বন্ধ করা হচ্ছে। তবে ‘এমটিভি এইচডি’ নামের মূল চ্যানেলের সম্প্রচার চালু থাকবে।

তবে সেখানে শুধুমাত্র রিয়েলিটি শোয়ের সম্প্রচার হবে। এছাড়া থাকবে এমটিভি সোশাল মিডিয়া প্ল্যাটফর্মও। জানা গিয়েছে, ব্রিটেন, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া, পোল্যান্ড, ফ্রান্স, জার্মানি, অস্ট্রিয়া, হাঙ্গেরি এবং ব্রাজিলে প্রথমে এই মিউজিক চ্যানেল গুলির প্রচার বন্ধ হবে। সেখানকার শ্রোতারা এই চ্যানেলগুলো দেখতে পাবেন না। কয়েক প্রজন্মের দর্শক-শ্রোতাদের কাছে এই চ্যানেলগুলির অবদান অনস্বীকার্য। গান শোনার পাশাপাশি এক সময় তরুণ দের ফ্যাশন ও জীবনধারার প্রতীক ছিল চ্যানেলটি। ১৯৮১ সালে ব্রিটেনে প্রথম শুরু হয় এমটিভি’র যাত্রা।

পরে ধীরে ধীরে ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। ১৯৯৫ সালে এমটিভি এশিয়ার কার্যক্রম শুরু হয়। ১৯৯৬ সালে ভারতে শুরু হয় এর সম্প্রচার। বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা ছিলেন এমটিভির ভিজে। সেখান থেকেই তিনি পরিচিতি পান। এমনকী পপ সম্রাট মাইকেল জ্যাকসনের থ্রিলার গানের মিউজিকও ভিডিওর প্রিমিয়ার হয়েছিল এই চ্যানেলে। কিন্তু বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ার দাপটে মানুষের বিনোদন মাধ্যম বদলে গিয়েছে। মানুষ এখন গান, সিরিজ সবকিছুই দেখে নেন ইউটিউব, স্পটিফাই, টিকটক ও সোশাল মিডিয়ার অন্যান্য প্ল্যাটফর্মগুলিতে। টেলিভিশনের উপর দর্শকদের আকর্ষণ কমে গিয়েছে। মানুষ এখন ডিজিটাল মাধ্যমে অভ্যস্ত হয়ে পড়েছেন। তাই এমটিভির কোনও ভূমিকা নেই এখন তাদের কাছে।

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া