বিহারে ভোটের মুখে জোর ধাক্কা ‘ইন্ডিয়া’র, জোট ভেঙে ৬ আসনে প্রার্থী দিল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনা: ভোটের মুখে বিহারে ইন্ডিয়া জোটের অন্দরে অল ইজ নট ওয়েল। এমনিতে প্রথম পর্বের মনোনয়ন জমা দেওয়ার পর্ব শেষ হয়ে গেলেও ইন্ডিয়া জোটের আসন রফা চূড়ান্ত হয়নি। শনিবার (১৮ অক্টোবর) অস্বস্তি আরও বাড়িয়ে আসন্ন ভোটে একলা চলোর কথা ঘোষণা করল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। দাবি অনুযায়ী আসন না পাওয়ায় ছয় আসনে আলাদাভাবে লড়াইয়ের ঘোষণা করেছেন জেএমএমের সাধারণ সম্পাদক সুপ্রিয় ভট্টাচার্য।

বিহারের ২৪৩ বিধানসভা আসনে আগামী নভেম্বর মাসে দুই দফায় ভোট নেওয়া হবে। প্রথম দফার ভোট হবে ৬ নভেম্বর। ওই দফায় ১২১টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে। ১০-১৭ অক্টোবর পর্যন্ত মনোনয়ন জমার পর ১৮ অক্টোবর তা পরীক্ষা করে দেখা হবে। প্রথম দফার ভোটের প্রার্থীরা নাম প্রত্যাহার করতে পারবেন ২০ অক্টোবর পর্যন্ত। ১১ নভেম্বর রাজ্যে দ্বিতীয় দফায় মোট ১২২টি আসনে নির্বাচন হবে। ওই দফায় ১৩ থেকে ২০ অক্টোবর পর্যন্ত মনোনয়ন জমা করা যাবে। ২৩ অক্টোবর পর্যন্ত প্রার্থীরা চাইলে নাম তুলে নিতে পারবেন। ভোটগণনা হবে ১৪ নভেম্বর। এবারের ভোটেও মূল লড়াই এনডিএ বনাম আরজেডি-কংগ্রেস-বামেদের মহাগঠবন্ধনের মধ্যে। ইতিমধ্যেই এনডিএ’র শরিক দলগুলির আসন রফা চূড়ান্ত হয়েছে। আসন রফা অনুযায়ী ১০১টি করে আসনে লড়বে বিজেপি এবং নীতীশের দল জেডিইউ। ছয়টি আসনে লড়বে প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতনরাম মাজির হিন্দুস্থান আওয়াম মোর্চা। বাকি ৩৫ আসনে লড়বে চিরাগ পাসোয়ানের লোক জনশক্তি পার্টি।

উল্টোদিকে হতশ্রী দশা বিরোধী শিবির মহাগঠবন্ধনের। জোটের শরিক দলগুলির মধ্যে আসন সমঝোতা চূড়ান্ত হয়নি। আরজেডি থেকে কংগ্রেস- যে যার মতো প্রার্থী তালিকা ঘোষণা করেছে। গতকাল বৃহস্পতিবার রাতে কংগ্রেসের তরফে ৪৮ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। শনিবার ‘মহাজোটের’ শরিক দল হিসাবে ভোটে না লড়ার কথা ঘোষণা করেছেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সাধারণ সম্পাদক সুপ্রিয় ভট্টাচার্য। সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা নিজেদের জোরেই বিহারে বিধানসভার ভোট লড়ব। চকাই, দমধাহা, কাটোরিয়া, পিরপন্তি মোতিহারী ও জমুই আসনে লড়াই করা হবে।’

বসিরহাটে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত ৩

তৃতীয় সংসারও টিকল না, দীর্ঘ ১৩ বছরের দাম্পত্যে ইতি টানলেন পবন কল্যাণ

কম দামে পাবেন দুর্দান্ত ক্যামেরা! বাজারে আসছে Xiaomi 18T

১২ নভেম্বর থেকে গুরু-মঙ্গলের বিশেষ যুতি! কপাল খুলবে ৩ রাশির

আজকের রাশিফল: নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ