‘আর্থিকভাবে শোষণ করার জন্য রয়েছে’, ভারতীয়দের বহিষ্কারের দাবি জানিয়ে নিন্দিত মার্কিন রাজনীতিবিদ

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতীয়দের গণহারে বহিষ্কারের আহ্বান জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্টের জন্য সমালোচনার মুখে পড়েছেন মার্কিন রাজনীতিবিদ চ্যান্ডলার ল্যাঙ্গেভিন। শনিবার ফ্লোরিডার এই রাজনীতিবিদকে তার বিতর্কিত মন্তব্যের জন্য সিটি কাউন্সিল থেকে তীব্র নিন্দার সম্মুখীন হতে হয়।

ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদন অনুসারে, সিটি কাউন্সিলের এই পদক্ষেপের জন্য এখন ল্যাঙ্গেভিনকে নিজের এজেন্ডায় কিছু রাখার আগে সকলের থেকে মত অর্জন করতে হবে। যদি সকলে ঐক্যমত্য পোষণ করেন তবেই তিনি নিজের অ্যাজেন্ডায় তা রাখতে পারবেন। তার উপর এই নিন্দাজনক কার্যকলাপের ফলে রাজনীতিবিদকে কমিটি থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় রীতিমতো পোস্টের সিরিজ শুরু হয়ে গিয়েছে। ফ্লোরিডার আইনপ্রণেতারা মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে ভারতীয়দের বহিষ্কারের আহ্বান জানিয়েছেন। তার মধ্যে মার্কিন রাজনীতিবিদ চ্যান্ডলার ল্যাঙ্গেভিন অন্যতম। তিনি লিখেছেন, “এমন একজনও ভারতীয় নেই যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের কথা ভাবেন। ওরা এখানে রয়েছেন আমাদের আর্থিকভাবে শোষণ করার জন্য। পাশাপাশি ভারত ও ভারতীয়দের সমৃদ্ধ করতে এসেছে।” এই মন্তব্য নিয়ে তীব্র প্রতিক্রিয়া আসার পর নিজ সাফাই গাইতে গিয়ে মার্কিন রাজনীতিবিদ স্পষ্ট করে বলেছেন যে তাঁর বক্তব্য অস্থায়ী ভিসাধারীদের সম্পর্কে ছিল। ভারতীয় আমেরিকান সম্প্রদায়ের বিষয়ে নয়। আর একটি পোস্টে, ল্যাঙ্গেভিন অভিযোগ করে বলেন যে ভারতীয়রা “আমেরিকার সুযোগ নিচ্ছে”।

গত ২ অক্টোবর এক পোস্টে ল্যাঙ্গেভিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে “জন্মদিনের উপহার” স্বরূপ সকল ভারতীয়ের ভিসা বাতিল করার আহ্বান জানিয়েছিলেন। X পোস্টে তিনি লিখেছিলেন, “আজ আমার জন্মদিন এবং আমি শুধু চাই @realDonaldTrump যেন সকল ভারতীয়র ভিসা বাতিল করে অবিলম্বে তাদের দেশ থেকে বহিষ্কার করেন। আমেরিকা শুধু আমেরিকানদের জন্য।”

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া