বর্ধমান স্টেশনে পদপিষ্টের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ১ যাত্রীর

বর্ধমান স্টেশনে পদপিষ্টের ঘটনায় আট দিন পর মৃত্যু হল এক যাত্রীর। মৃতের নাম অপর্ণা মণ্ডল। বয়স ৬৭ বছর। বাড়ি হুগলি জেলার উত্তরপাড়ার হরিসভার ২ নম্বর বাকলা গ্রামে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্ধমান স্টেশনে পদপিষ্টের ঘটনায় আট দিন পর মৃত্যু হল এক যাত্রীর। মৃতের নাম অপর্ণা মণ্ডল। বয়স ৬৭ বছর। বাড়ি হুগলি জেলার উত্তরপাড়ার হরিসভার ২ নম্বর বাকলা গ্রামে। ১২ অক্টোবর পদপিষ্টের ঘটনায় গুরুতর আহত হয়ে বর্ধমান মেডিক্যাল হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সেদিন থেকে এতদিন ওখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি। কিন্তু শেষ রক্ষা হল না। দীপাবলির সূচনাকালে সোমবার (২০ অক্টোবর) সকাল আইসিইউ-তে চিকিৎসা চলাকালীন তিনি মারা যান। গত ১২ অক্টোবর সন্ধ্যায় বর্ধমান স্টেশনে ভয়াবহ দুর্ঘটনা ঘটে যায়। যাত্রীদের অভিযোগ ছিল, সেদিন ট্রেনের প্ল্যাটফর্ম নম্বর ভুল ঘোষণার কারণে ট্রেন ধরতে হুড়োহুড়ি পড়ে গিয়েছিল যাত্রীদের মধ্যে।

ওই ভিড়ের মধ্যেই পদপিষ্ট হয়ে আহত হন প্রায় ১৫ জন যাত্রী। একই ব্রিজ থেকে ওঠা নামার কারণে ভিড়ের সৃষ্টি হয়েছিল। আহতদের মধ্যে আটজনকে তড়িঘড়ি বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়, আহতদের মধ্যেই ছিলেন অপর্ণা দেবী। তিনি ছাড়া বাকি সাতজনকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু অপর্ণা দেবীর অবস্থা আশঙ্কাজনক থাকায় তাঁকে আইসিইউ-তে রাখা হয়। মৃতার ভাইপো বাপন মণ্ডল জানিয়েছেন, উত্তরপাড়া থেকে বর্ধমান শহরের নীলপুরে একটি আত্মীয়ের বাড়ি এসেছিলেন তিনি। আর ওইদিনই তিনি বাড়ি ফেরার জন্যে ট্রেন ধরতে বর্ধমান স্টেশনে এসেছিলেন। সেই সময়ে বর্ধমান স্টেশনে ফুট ওভারব্রিজে হুড়োহুড়িতে পদপিষ্ট হন তিনি।

এরপর আহত হয়ে টানা আটদিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছিলেন তিনি। কিন্তু শেষ রক্ষা হল না। প্রসঙ্গত, গত ১২ অক্টোবর বর্ধমান স্টেশনে ৪ ও ৫ নম্বর প্ল্যাটফর্মের সিঁড়িতে পদপিষ্টের ঘটনাটি ঘটেছিল। ওইসময় চার, ছয় ও সাত নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ছিল। চার নম্বরে বর্ধমান-হাওড়া মেন লাইন, ছয়ে রামপুরহাট লোকাল আর সাতে আসানসোল লোকাল দাঁড়িয়ে ছিল। কিন্তু ট্রেন ধরতে যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। তার জেরেই পদপিষ্টের ঘটনা ঘটে। এই ঘটনার পর বর্ধমান স্টেশনে যাত্রী সুরক্ষায় একাধিক পদক্ষেপ নিয়েছে রেল। স্টেশনে পর্যাপ্ত রেলপুলিশ মোতায়েন করা হয়েছে।

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

সকালে ঘুম থেকে উঠে প্রথম ৩০ মিনিটে এই কাজগুলি করছেন তো? না করলেই বিপদ!

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ

২রা ডিসেম্বর থেকেই ঘুরছে ভাগ্যের চাকা, কপাল খুলবে ৫ রাশির