‘পাকিস্তানের সঙ্গে উত্তেজনার পিছনে ভারতের কোনও ভূমিকা নেই’, ইসলামাবাদের অভিযোগ নস্যা‍ৎ আফগান প্রতিরক্ষা মন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি, কাবুল: আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের সাম্প্রতিক সীমান্ত সংঘর্ষের পিছনে নয়াদিল্লির ভূমিকা রয়েছে বলে দাবি করেছিলেন পাক সেনাপ্রধান আসিম মুনির। একই সঙ্গে ভারত ও আফগানিস্তানকে যোগ্য জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছিলেন। তাঁর সেই দাবি খারিজ করে দিয়েছেন  তালিবান সরকারের প্রতিরক্ষামন্ত্রী মৌলভী মোহাম্মদ ইয়াকুব মুজাহিদ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম ‘আলজাজিরা’কে দেওয়া সাক্ষা‍ৎকারে তিনি বলেছেন ‘আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনায় ভারতের কোনও ভূমিকা নেই। এই অভিযোগগুলি ভিত্তিহীন। আমাদের নীতিতে কখনও অন্য দেশের বিরুদ্ধে আমাদের ভূখণ্ড ব্যবহার করা হবে না।’

গত কয়েক সপ্তাহ ধরেই পাকিস্তান সেনার সঙ্গে আফগানিস্তানের সীমান্ত সংঘর্ষ চলছে। ওই সীমান্ত সংঘর্ষে দুই দেশের একাধিক সেনা সদস্যের পাশাপাশি সাধারণ নাগরিকও মারা গিয়েছেন। পাক বিমান হামলায় তিন তরুণ আফগান ক্রিকেটার মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন। শেষ পর্যন্ত কাতারের মধ্যস্থতায় দু’দেশের মধ্যে যুদ্ধবিরতি ঘটেছে। সংঘর্ষের সময়ে বার বার পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির থেকে শুরু করে পাক প্রতিরক্ষামন্ত্রী খোওয়াজা আসিফ আভিযোগ করেছেন, ‘আফগানিস্তানকে পিছন থেকে উস্কানি দিচ্ছে নয়াদিল্লির সরকার।’ সম্প্রতি ভারত সফরে গিয়েছিলেন তালিবান সরকারের বিদেশ মন্ত্রী আমির খান মুত্তাকি। তাঁর ওই সফরকেও নিশানা করেছে পাক সরকার।

সোমবার (২০ অক্টোবর) ‘আলজাজিরা’কে দেওয়া সাক্ষা‍ৎকারে তালিবান সরকারের প্রতিরক্ষামন্ত্রী মৌলভী মোহাম্মদ ইয়াকুব মুজাহিদ বলেছেন, ‘আমরা একটি স্বাধীন জাতি হিসেবে ভারতের সঙ্গে সম্পর্ক বজায় রাখি। আমাদের জাতীয় স্বার্থের কাঠামোর মধ্যে সেই সম্পর্কগুলিকে আরও শক্তিশালী করব। একই সঙ্গে আমরা পাকিস্তানের সাথে সুপ্রতিবেশীসুলভ সম্পর্ক বজায় রাখব। আমাদের লক্ষ্য সম্পর্ক সম্প্রসারণ করা, উত্তেজনা তৈরি করা নয়। পাকিস্তানের অভিযোগ ভিত্তিহীন, অযৌক্তিক এবং অগ্রহণযোগ্য।’

পাকিস্তান হামলা চালালে যোগ্য জবাব দেওয়া হবে বলে হুঙ্কার ছেড়ে তালিবান প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘যদি কোনও দেশ আফগানিস্তান আক্রমণ করে, তবে যোগ্য জবাব দেওয়া হবে। আফগানদের তাদের মাতৃভূমি রক্ষার দীর্ঘ ইতিহাস রয়েছে।’ তালিবান সরকার পাকিস্তান বিরোধী জঙ্গি সংগঠনকে মদত জুগিয়ে চলছে বলে যে অভিযোগ করেছেন পাক সেনাপ্রধান তাও খারিজ করে দিয়েছেন মুজাহিদ। এ বিষয়ে খানিকটা শ্লেষাত্মক কণ্ঠে তিনি বলেন ‘পাকিস্তান তার রাজনৈতিক প্রতিপক্ষদের ‘সন্ত্রাসী’ হিসেবে বর্ণনা করে। এই ‘সন্ত্রাসী’ শব্দটির কোন স্পষ্ট সংজ্ঞা কখনই ছিল না। আফগানিস্তানের নীতি হল, পাকিস্তানসহ অন্য কোনও দেশের বিরুদ্ধে সশস্ত্র গোষ্ঠীকে সমর্থন না করা।’

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

পড়ুয়ার আঁকা সরস্বতীর ছবি ছিঁড়ে বিতর্কে শিক্ষক, সাসপেন্ড করল মধ্যশিক্ষা পর্ষদ

আফগানিস্তানে স্কুলের মধ্যেই বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

প্রাক বিবাহ অনুষ্ঠানের আয়োজন লোকাল ট্রেনের কামরাতেই, ভাইরাল ভিডিও

পালাবদলের ফুলেরাতে হাজির কেভিন পিটারসন! ঘুরে দেখলেন গ্রাম

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?