অভিনয় ছেড়ে বিদেশে সাজিয়েছেন সুখের সংসার, বিয়ের দু’বছরের মাথায় মা হলেন রুশা

দীপাবলির শুভক্ষণে মা হওয়ার সুখবর দিলেন অভিনেত্রী রুশা চট্টোপাধ্যায়। মেয়ের মা হয়েছেন অভিনেত্রী। দুই বছর হয়ে গেল অভিনয় ছেড়ে বিদেশে সংসার পেতেছেন অভিনেত্রী রুশা চট্টোপাধ্যায়

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দীপাবলির শুভক্ষণে মা হওয়ার সুখবর দিলেন অভিনেত্রী রুশা চট্টোপাধ্যায়। মেয়ের মা হয়েছেন অভিনেত্রী। দুই বছর হয়ে গেল অভিনয় ছেড়ে বিদেশে সংসার পেতেছেন অভিনেত্রী রুশা চট্টোপাধ্যায়। ২০২৩ সালে আচমকাই অভিনেত্রীর বিয়ের খবরে হতবাক হয়ে যান ভক্তরা। তবে ভক্তদের মনে সবথেকে বেশি ধাক্কা লাগে, যখন তাঁরা শোনেন NRI-পাত্রের সঙ্গে বিয়ে হচ্ছে রুশার। পাত্র মাইক্রোসফটে কাজ করে। তাই বিয়ের পর স্বামীর সঙ্গে বিদেশেই থাকতে হবে রুশাকে। আর অভিনেত্রীও তা মেনে নিয়েছেন এবং বরের সঙ্গে সংসারের জন্যে কেরিয়ার ত্যাগ করতেও তিনি রাজি। অথচ বাংলা টেলিভিশনে একসময় ব্যাপক দাপট ছিল রুশার।

‘ওগো বধূ সুন্দরী’-র পর একগুচ্ছ ধারাবাহিক তিনি দর্শকদের উপহার দিয়েছেন। তাই অভিনেত্রীর ভক্তসংখ্যাও রয়েছে প্রচুর। কিন্তু অকালে ই কেরিয়ার ছেড়ে তিনি সংসার বাছেন। পাড়ি দেন সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে বিদেশের মাটিতে। এরপর থেকেই স্বামীর সঙ্গে সুখী সংসারের ঝলক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন অভিনেত্রী। তবে রুশার থেকে তাঁর স্বামীর উচ্চতা ছোট হওয়ার কারণে অনেক কটাক্ষের সম্মুখীন হতে হয়েছিল অভিনেত্রী কে। তবে কটাক্ষে কোনও কান না দিয়ে দিব্য সংসার করছেন তিনি। আর এখন তো মাও হয়ে গেলেন। সংসার পরিপূর্ণ হয়ে গেল তাঁর। তবে গর্ভাবস্থার আগে কিছু জানাননি অভিনেত্রী। দীপাবলির মরসুমে সুখবর দিলেন অভিনেত্রী।

মেয়েকে কোলে নিয়ে ইনস্টাগ্রাম স্টোরিতে লিখলেন, ‘আমাদের অনুষার তরফ থেকে আপনাদের দীপাবলির শুভেচ্ছা।’ ছবিতে দেখা যাচ্ছে, সন্তানকে কোলে নিয়ে আলোর দিকে তাকিয়ে আছেন অভিনেত্রী। হাবড়ার বাসিন্দা অনুরণ রায়চৌধুরীকে ২০২৩ সালের জানুয়ারিতে বিয়ে করেন রুশা। তার পরেই অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি। প্রায় ১৩ বছর বাংলা টেলিভিশনে অভিনয় করেছেন তিনি। তাঁর শেষ ধারাবাহিক ছিল ‘সাধক বামাক্ষ্যাপা’। যেখানে তিনি পার্শ্বচরিত্রে অভিনয় করেছিলেন।

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

বৃহস্পতির সকালে কালীঘাটে পুরসভার অভিযান, দখলমুক্ত করা হল অভিষেকের বাড়ির সামনের ফুটপাত

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি

আজকের রাশিফল: লক্ষ্মীবারে পদোন্নতির সম্ভাবনা, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা