৫ বছরের সাজা কাটতে জেলে গেলেন ফ্রান্সের প্রাক্তন প্রেসিডেন্ট সারকোজি

Share:

আন্তর্জাতিক ডেস্ক: নির্বাচনী প্রচারে লিবিয়ার নেতা মুয়ান্মার গদ্দাফির কাছ থেকে বিপুল অর্থ নেওয়ার মামলায় আগেই পাঁচ বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছিলেন ফ্রান্সের প্রাক্তন প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি। ওই সাজা কাটতে মঙ্গলবার (২১ অক্টোবর) কারাগারে পৌঁছেছেন তিনি। প্যারিসের লা সাঁতে কারাগারে রাখা হচ্ছে সারকোজিকে। অতীতে এই জেলেই বন্দি ছিলেন বামপন্থী নেতা কার্লোস দ্য জ্যাকেল এবং পানামার নেতা ম্যানুয়েল নোরিয়েগা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নাৎসি সহযোগী মার্শাল ফিলিপ পেতাঁর পর প্রথম প্রাক্তন ফরাসি প্রেসিডেন্ট হিসেবে কারাদণ্ড ভোগ করতে যাচ্ছেন সারকোজি। জেলে যা্ওয়ার আগে ‘লা ট্রিবিউন দিমাঞ্চে’ পত্রিকাকে দেওয়া সাক্ষা‍ৎকারে সারকোজি বলেছেন, ‘আমি কারাগারকে ভয় পাই না। কারাগারের ফটকেও আমি মাথা উঁচু রাখব।’

কাতারভিত্তিক সংবাদমাধ্যম ‘আলজাজিরা’ জানিয়েছে, ‘২০০৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য লিবিয়ার তৎকালীন নেতা মুয়াম্মার গাদ্দাফির সরকারের কাছ থেকে অবৈধ অর্থ সংগ্রহ করেছিলেন প্রাক্তন ফরাসি প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি। কূটনৈতিক সুবিধার বিনিময়ে ২০০৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত তিনি লিবিয়া থেকে বিপুল পরিমাণ অর্থ সাহায্য হিসাবে গ্রহণ করেছিলেন। গত ২৫ সেপ্টেম্বর প্যারিসের আদালত ওই অপরাধের জন্য সারকোজিকে পাঁচ বছরের কারাদণ্ডের সাজা শোনায়। যদিও দুর্নীতি, অবৈধ প্রচারণার অর্থায়ন এবং সরকারি তহবিল আত্মসাৎ সহ আরও তিনটি অভিযোগ থেকে তাঁকে অব্যাহতি দেওয়া হয়। শুধু সারকোজি নয়, তাঁর দুই ঘনিষ্ঠ সহযোগী তথা প্রাক্তন মন্ত্রী ক্লড গুয়ান্ট এবং ব্রাইস হোর্তেফিউক্সকেও অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে। রায় দিতে গিয়ে প্রধান বিচারপতি বলেছেন ‘এটা স্পষ্ট যে নিকোলাস সারকোজি তার ঘনিষ্ঠ সহযোগীদের লিবিয়ার আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করার অনুমতি দিয়েছিলেন। আর সেই অনুমতি দিয়েছিলেন প্রচারের ক্ষেত্রে গঠিত তহবিলে অর্থ জোগাড় করার জন্য।’ আপিল করলেও প্রাক্তন ফরাসি প্রেসিডেন্টকে জেলের সাজা ভোগ করতে হবে বলেও স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছিলেন বিচারপতি।

যদিও সারকোজি বারবরই তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন এবং মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। কারাগারে বই পড়েই সময় কাটাতে চান ২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত ফ্রান্সের প্রেসিডেন্ট পদে থাকা সারকোজি। সাংবাদিকদের তিনি জানিয়েছেন, ‘কারাগারের নির্জন সেলে সময় কাটানোর জন্য আলেকজান্ডার ডুমার লেখা ‘দ্য কাউন্ট অব মন্টে ক্রিস্টো’ ছাড়া আরও দুটি বই সঙ্গে নিয়েছেন। প্রসঙ্গত ডুমার লেখা ‘দ্য কাউন্ট অব মন্টে ক্রিস্টো’ বইটি এমন এক ব্যক্তির গল্প যিনি অন্যায়ভাবে কারারুদ্ধ হন এবং যারা তার সঙ্গে প্রতারণা করেছিলেন, তাদের বিরুদ্ধে প্রতিশোধের পরিকল্পনা করেন।’

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া