প্যারিসের জাদুঘর থেকে কোটি টাকার সোনা চুরি, গ্রেফতার চিনা বংশোদ্ভূত মহিলা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: প্যারিসের ন্যাচারাল হিস্ট্রি জাদুঘর থেকে ১৫ লাখ ইউরো মূল্যের ছয়টি সোনার গয়না চুরির অভিযোগে চিনা বংশোদ্ভূত এক মহিলাকে অভিযুক্ত করা হয়েছে। স্পেনের বার্সেলোনায় চুরি করা সোনা গলানোর সময়েই তাকে গ্রেফতার করা হয়েছিল। বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছেন তিনি।

গত মাসে প্যারিসের জার্ডিন ডেস প্লান্টেসের কাছে অবস্থিত সরবোন বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত ন্যাচারাল হিস্ট্রি জাদুঘরের মিনারেলজি গ্যালারি থেকে বেশ কয়েক কেজি সোনা চুরি হয়। জাদুঘরের সাফাই কর্মীরা জাদুঘর পরিস্কার করতে এসে চুরির বিষয়টি জানতে পারেন। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, চুরির সময় সাইবার হামলার মাধ্যমে জাদুঘরের অ্যালার্ম ও নজরদারি ব্যবস্থা অকেজো করে দেওয়া হয়েছিল। গত ৩০ সেপ্টেম্বর স্প্যানিশ পুলিশ ইউরোপীয় গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে সন্দেহভাজন চিনা বংশোদ্ভুত মহিলাকে আটক  করে ফরাসি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে।

প্রসঙ্গত, গত রবিবার প্যারিসের বিশ্বখ্যাত লুভর জাদুঘর থেকে  ফরাসি সম্রাট নেপোলিয়ান বোনাপার্ট এবং সম্রাজ্ঞি জোসেফিনের নয়টি অলংকার চুরি হয়। নদীর পাশ দিয়ে চোরেরা জাদুঘরে প্রবেশ করে এবং একটি লিফটের মাধ্যমে  জাদুঘরে প্রবেশ করে। এই খবর সামনে আসতেই হইচই পড়ে গিয়েছে গোটা জাদুঘর চত্বরে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

ফরাসি সংস্কৃতিমন্ত্রী রাচিদা দাতি একটি সোশ্যাল মিডিয়া পোস্টে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, “কোনও আহতের খবর পাওয়া যায়নি। আমি জাদুঘরের সদস্য এবং পুলিশের  সঙ্গে ঘটনাস্থলে রয়েছি। তদন্ত চলছে।” পুলিশের একটি সূত্রে খবর, জাদুঘরের পাশ দিয়ে বয়ে গিয়েছে শ্যেন নদী। সেই দিকেই চলছে সংস্কারের কাজ। সেই সুযোগকেই চোরেরা কাজে লাগিয়েছে। অনুমান করা হচ্ছে দুই অভিযুক্ত জানলা ভেঙে ঘরে প্রবেশ করে। জাদুঘরের এক কর্মী জানিয়েছেন চোরেরা জানলা ভেঙে ঘরে প্রবেশ করার পর নেপোলিয়ান এবং সম্রাজ্ঞির মোট ন’টি গয়না চুরি করে। চুরির জিনিসের মধ্যে রয়েছে নেকলেস, ব্রোচ-সহ আরও অনেক কিছু। এগুলি ফ্রান্সের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেপোলিয়ানের অভিষেকের পরে বহু গয়না তৈরি করানো হয়েছিল।

শিল্প ও ইতিহাসের বিশাল সংগ্রহের জন্য বিখ্যাত লুভর জাদুঘরটি বছরের পর বছর ধরে বেশ কয়েকটি চুরি এবং ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। ১৯১১ সালের ২১ আগস্ট, ভিনসেঞ্জো পেরুগিয়া, একজন ইতালীয় কারিগর, লুভর থেকে লিওনার্দো দা ভিঞ্চির মোনালিসা চুরি করেন। জাদুঘরের কর্মীর ছদ্মবেশে, তিনি রাতে সেখানে লুকিয়ে থাকেন এবং পরের দিন সকালে চিত্রটি সরিয়ে ফেলেন। চুরির ঘটনাটি পরের দিন পর্যন্ত নজরে আসেনি এবং ১৯১৩ সালে ইতালির ফ্লোরেন্সে বিক্রি করার চেষ্টা করার সময়  সেই ছবিটি উদ্ধার করা হয়।

 

 

২৪ ক্যারেট সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের