গৃহবধূকে জঙ্গলে টেনে নিয়ে গিয়ে শ্লীলতাহানির চেষ্টা, গ্রেফতার তৃণমূল কর্মী , গুসকরায় চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি,গুসকরা: হাওড়ার উলুবেড়িয়ার পর এবার পূর্ব বর্ধমান জেলার গুসকরায় ফের শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার তৃণমূল কর্মী। অভিযুক্তের নাম কেনারাম দাস বৈরাগ্য(Kenaram Das Bairaga)। বাড়ি পূর্ব বর্ধমানের আউশগ্রাম(Aushgram) এলাকায়।ধৃতকে বৃহস্পতিবার বর্ধমান জেলা আদালতে পেশ করে পুলিশ। ধৃত ওই তৃণমূল কর্মীর দাবি তাকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে।অভিযোগ, বুধবার সন্ধ্যায় এক ৩৭ বছর বয়সী বিবাহিতা মহিলাকে নির্জন রাস্তার ধারে একা পেয়ে জঙ্গলের ভিতর টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে কেনারাম। নির্যাতিতা চিৎকার শুরু করলে আশপাশের মানুষ ছুটে আসে। অভিযুক্ত পালানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত গ্রামবাসীরা তাকে ধরে ফেলে।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রথমে কেনারাম দাস বৈরাগ্যকে আটক করে থানায় নিয়ে যায়।

নির্যাতিতার বাবার অভিযোগ, “আমার মেয়ে গুসকরা থেকে বাজার কিনে বাড়ি ফিরছিল টোটোতে। অভিযুক্ত তাকে বলে জঙ্গলের পাশ দিয়ে একটু এগিয়ে দিতে, কারণ তার বাবা নাকি সেখানে অপেক্ষা করছে। এরপরেই টোটো থেকে নামানোর পর আমার মেয়েকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে কেনারাম। চেঁচামেচি শুনে মানুষ ছুটে আসে, তাতেই বাঁচে আমার মেয়ে”। বিবাহিত এই গৃহবধূকে মারধর করে তৃণমূল(TMC) কর্মী।

ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ধৃত ওই তৃণমূল নেতার বিরুদ্ধে এর আগেও এই ধরনের শ্লীলতা হানির একাধিক অভিযোগ রয়েছে ওই এলাকায়। এমনটাই পুলিশ সূত্রে খবর। তাই এলাকার মানুষ সকলেই ঐ তৃণমূল নেতার কঠোর শাস্তি দাবি করেছে।পুলিশ ওই বিবাহিত মহিলার গোপন জবানবন্দি আদালতে রেকর্ড করানোর প্রস্তুতি নিচ্ছে।

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

সকালে ঘুম থেকে উঠে প্রথম ৩০ মিনিটে এই কাজগুলি করছেন তো? না করলেই বিপদ!

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ

২রা ডিসেম্বর থেকেই ঘুরছে ভাগ্যের চাকা, কপাল খুলবে ৫ রাশির