সাংবাদিককে কুৎসিত ভাষায় গাল বাইডেনের

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল

Share:

আন্তর্জাতিক ডেস্ক: অশ্রাব্য ভাষায় সাংবাদিককে গাল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। প্রেসিডেন্টের মুখ থেকে এই কুৎসিত শব্দ ফাঁস হওয়ার ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। নানা প্রান্ত থেকে সমালোচনার ঝড় বইতে শুরু করে। হোয়াইট হাউজের তরফ থেকে বিষয়টিকে লঘু করে দেখানোর চেষ্টা চলে। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। আর গাল দিয়েছেন প্রেসিডেন্টের নিজস্ব পছন্দের চ্যানেল ফক্স নিউজের সাংবাদিককে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, হোয়াইট হাউজে চলছিল ফোটোসেশন। একেবারেই ঘরোয়া অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে ফক্স নিউজের ওই সাংবাদিক প্রশ্ন করেন মুদ্রাস্ফীতি রোধ করা প্রেসিডেন্টের দায়িত্বের মধ্যে পড়ে কি না। প্রেসিডেন্ট মেজাজ হারিয়ে অশ্রাব্য ভাষায় সাংবাদিককে গাল দেন। মাইক্রোফোন যে খোলা ছিল, সেটা প্রেসিডেন্ট জানতেন না। অত চিৎকার চেঁচামেচির মধ্যে সেটা শোনা গিয়েছে। আর তারপরে শুরু হয় গুঞ্জন। হোয়াইট হাউজের তরফ থেকে বিষয়টি লঘু করার চেষ্টা কম চেষ্টা হয়নি। কিন্তু ততক্ষণে সোশ্যাল মিডিয়ায় তা ভাইরাল হয়ে গিয়েছে। সকলের প্রশ্ন, বাইডেনের মতো একজন ভদ্রলোকের মুখ থেকে কী করে এই ধরনের গালি শোনা গেল।

কিন্তু যাকে উদ্দেশ্য করে এই গাল, সেই সাংবাদিকের বক্তব্য, প্রেসিডেন্টের ওই অশ্রাব্য শব্দ তিনি কানে শোনেননি। তাছাড়া কে কী বলল, তাতে তাঁর কিছু যায় আসে না। সাংবাদিক হিসেবে তিনি তাঁর পেশার কাছে দায়বদ্ধ। সেই দায়বদ্ধতা থেকে তিনি প্রেসিডেন্টকে প্রশ্ন করেছিলেন। উত্তর দেওয়ার পরিবর্তে তিনি গাল দিয়েছেন। সেটা একান্তই প্রেসিডেন্টের নিজস্ব দৃষ্টিভঙ্গী।

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

এক টাকা বাঁচানোর লোভেই বেশি কেনাকাটা! ৯৯৯ টাকা দামের পিছনে ব্যবসায়ীদের মাস্টারপ্ল্যান

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের