ফ্রান্সে ১২ বছরের কিশোরীকে ধর্ষণের পর হত্যা, খুনি নারীকে যাবজ্জীবন কারাদণ্ড

তিনবছর আগে প্যারিসে ১২ বছরের কিশোরী লোলা ভেভিয়েটকে ধর্ষণ-খুনের জন্যে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হল ২৭ বছর বয়সী দাহবিয়া বেনকিরেডকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: তিনবছর আগে প্যারিসে ১২ বছরের কিশোরী লোলা ভেভিয়েটকে ধর্ষণ-খুনের জন্যে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হল ২৭ বছর বয়সী দাহবিয়া বেনকিরেডকে। এটি ফ্রান্সের ইতিহাসে প্রথমবার কোনও নারীকে দেওয়া সর্বোচ্চতম কঠোর সাজা। শনিবার একটি আন্তর্জাতিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। তবে একজন নারী হয়ে আর একটি নারীকে ধর্ষণ, খুন করেছেন?

পুলিশের দেওয়া তথ্যানুযায়ী, ২০২২ সালে ১২ বছরের কিশোরী লোলা ভেভিয়েটকে মৃত অবস্থায় তাঁর অ্যাপার্টমেন্টের বাইরে একটি প্লাস্টিকের বাক্সে পাওয়া গিয়েছিল। সিসিটিভি ফুটেজে দেখা যায়, খুনের দিন বিকেল ৩ টে ১৫ মিনিট নাগাদ অভিযুক্ত দাহবিয়া বেনকিরেড এবং ১২ বছরের প্রয়াত শিশুটি ফ্ল্যাটের ভিতর প্রবেশ করে। এর দু ঘন্টা পরে দাহবিয়া বেনকিরেড একা ওই ফ্ল্যাট থেকে বেরিয়ে আসেন। তাঁর সঙ্গে একটি ভারী লাগেজ ছিল। এরপর সে লাগেজ ফেলেই চলে যায়। পুলিশ তদন্তে নেমে দাহবিয়া বেনকিরেডকে লোলার মৃত্যুর জন্যে দায়ী করেন। কিন্তু পুলিশের সামনে অভিযুক্ত দাহবিয়া বেনকিরেড অস্বীকার করে বলেন যে, লোলা ভেভিয়েট হৃদরোগ ও শ্বাসকষ্টের কারণে মারা গিয়েছে। কিন্তু তাঁর শরীরে একাধিক আঘাত ছিল। তবে চাপের মুখে পড়ে পড়ে আদালতে সবটাই স্বীকার করেছেন অভিযুক্ত দাহবিয়া বেনকিরেড।

তিনি জানান যে, তিনি লোলোকে তাঁর সঙ্গে স্নান করতে বাধ্য করেছিলেন। এরপর সে শিশুটিকে যৌন নির্যাতন ও সহিংসতার মাধ্যমে হত্যা করেছেন। পরে প্রমাণ লোপাটে শিশুটির দেহ প্লাস্টিকে ভরে বাক্সে লুকিয়ে রেখেছিলেন। শুক্রবার (২৪ অক্টোবর) আদালতে এই মামলার শুনানিতে বেনকিরেড তাঁর অপরাধ স্বীকার করে ক্ষমা চেয়েছেন। এরপরেই বিচারক তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। আর ভুক্তভোগীর পরিবার এই রায়কে ন্যায্য বলে স্বাগত জানিয়েছে। ডেভিয়েটের মা বলেছেন, ‘এটি আমাদের লোলাকে ফিরিয়ে না দিলেও এত বছর পাবে সে শান্তি পাবে। এটি সঠিক রায়।’ এদিকে অভিযুক্ত বেনকিরেডের আইনজীবী জানিয়েছেন, এখনও আপিলের সিদ্ধান্ত নেয়নি।

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া