‘অন্তর্বাস পরতে ভুলে গেছেন?’, সরু ফিতের ব্লাউজ পরে ট্রোলড, নিন্দুকদের এক হাতে নিলেন সোমাশ্রী

নিম্নরুচির পরিচয় নিয়ে কেউ কেউ বলেন, 'অন্তর্বাস পরতে ভুলে গিয়েছেন!' কেউ লিখেছেন, 'সারা বছর যাই পরুন, পুজোর দিনগুলো ঠিক করে পোশাক পরতে পারেন।'

Share:

নিজস্ব প্রতিনিধি: ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সোমাশ্রী ভট্টাচার্যকে নিয়ে শোরগোল নেটপাড়ায়। বর্তমানে ছোটপর্দার তারকাদের নিয়ে দেদার সমালোচনা চলছে নেট পাড়ায়। কারণ বলিউডি স্টাইলে তাঁদের পোশাক পরার ঢং। তা নিয়েই চলছে কাঁটাছেড়া। এর আগে ছোটপর্দার অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যকে নিয়ে বিস্তর আলোচনা-সমালোচনা চলেছিল নেটপাড়ায়। তারও কারণ পোশাক। টলিউডের অন্যান্য নায়িকাদের তুলনায় শ্বেতার পোশাক পরার ধরণ একটু আলাদা। তিনি হাতকাটা বা স্বল্প পোশাক পরতে পছন্দ করেন নি। তাতেই চলেছিল বিতর্ক। নেটপাড়ার দাবি ছিল, স্বল্প পোশাক বা হাত কাটা ব্লাউজ পরলেই কারো চরিত্র প্রমাণ হয় না। তবে খারাপ পোশাক পরলেও বিতর্ক চরমে ওঠে। যেমনটা হল সোমাশ্রী ভট্টাচার্যের বেলায়। তিনিও ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী। কালীপুজোর রাতে তিনি নিজের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।

যেখানে তিনি শাড়ির সঙ্গে মানানসই সরু ফিতের ব্লাউজ পরেছিলেন। সঙ্গে ছিল মানানসই মেকআপ। তাতেই শুরু বিতর্ক। কুমন্তব্যে ভরে যায় অভিনেত্রীর ছবির মন্তব্যবাক্স। অত্যাচারে কিছুক্ষন পরে বন্ধও করে দেন তিনি মন্তব্যবাক্স। কিন্তু ফের তা খুলে দেন অভিনেত্রী। এবং উপযুক্ত জবাব দেন। নিম্নরুচির পরিচয় নিয়ে কেউ কেউ বলেন, ‘অন্তর্বাস পরতে ভুলে গিয়েছেন!’ কেউ লিখেছেন, ‘সারা বছর যাই পরুন, পুজোর দিনগুলো ঠিক করে পোশাক পরতে পারেন।’ আর এতেই যুক্তি দেখিয়ে অভিনেত্রী বলেন, ‘আমি মা কালীকে ভীষণ মানি। মা নিজেই কিছু পরেন না। মা যে রূপে আছেন, সেই রূপেই তো পুজো করি। আর আমাকে মা কালী বলেননি যে, পুজোর সময় সুরু ফিতের ব্লাউজ পরা যায় না। হয়তো যাঁরা সমালোচনা করেছেন তাঁদের কানে কানে এ রকম কিছু বলেছেন।’

 

টেলিপাড়ায় ব্লাউজ বিতর্ক যেন থামার নামই নিচ্ছে না।  একদিকে শ্বেতা ভট্টাচার্য জানিয়েছেন, তিনি হাতকাটা ব্লাউজ কিংবা স্বল্প পোশাক পরতে চান না। অন্যদিকে সরু ফিতের ব্লাউজ পরেই সমালোচিত হলেন সোমাশ্রী। সোমাশ্রী জানান, সমালোচকদের তিনি কখনই পাত্তা দিতে চান না। উল্টে পোশাক নিয়ে একটা মেয়ের চরিত্রের বিচার করা বন্ধ হোক, সেই দাবি তুলে সোমশ্রী আরও বলেন যে, ‘গলা থেকে পা পর্যন্ত ঢাকা পোশাক পরলেই সে ভদ্র হয়ে যায় না। আর পোশাক নিয়ে কাটাছেঁড়া না করে, ইতিবাচক বিষয় নিয়ে মানুষের ভাবা উচিত। মা কালীর কাছে যে যা খুশি পরেই পুজো দিতে পারে, কারণ মা শুধু মানুষের মনটাই দেখেন।’

গাজার হাসপাতালে ইজরায়েলের ভয়াবহ হামলা মৃত চিকিৎসক সহ ৬, আহত একাধিক

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি