Partygate: বেকায়দায় প্রধানমন্ত্রী বরিস, তদন্ত শুরু পুলিশের, পদত্যাগের চাপ বাড়ছে, পাশে নেই দলীয় সাংসদরা, পরিবারের সদস্যরা

নির্দেশে খুশি বিরোধীরা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বেকায়দায় প্রধানমন্ত্রী বরিস জনশন।

লকডাউন চলাকালীন তাঁর সরকারি বাসভবনে চলা পার্টির অভিযোগ খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে। কমিশনার প্রধান ক্রেসিদা ডিক জানিয়েছেন, অভিযোগ গুরুতর। সেই অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশকে বলা হয়েছে নিরপেক্ষভাবে তদন্ত করত হবে।

সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, লকডাউন চলাকালীন ওই পার্টির আয়োজন করেছিলেন তাঁর ফিঁয়াসে ক্যারি সিমন্ডস। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে ওই পার্টির আয়োজন করা হয়েছিল। পার্লামেন্ট দাঁড়িয়ে ওই ঘটনার জন্য বরিস জনসন ওই পার্টির জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন। যদিও তাতে খুব একটা লাভ হয়নি। তাঁর দলের তরফ থেকেই বরিসকে ইস্তফার জন্য চাপ দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী ওই পার্টির কথা স্বীকার করে নিয়েছেন। সেই সঙ্গে তিনি এটাও বলেন, পার্টিতে তিনি ছিলেন না।

আরও পড়ুন  UK Partygate: বরিসের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব, কমিটিকে চিঠি

এই স্বীকারোক্তিতেও খুব একটা স্বস্তিতে নেই। প্রশ্ন উঠতে শুরু করে, দেশবাসীকে কড়া বিধিনিষেধের মধ্যে রেখে কী করে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে বসল খানা-পিনার আসর। বরিস জনসনকে পুলিশ জিজ্ঞাসাবাদ করতে পারে কিনা, এই ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। তবে সে দেশের সংখ্যাগরিষ্ঠ নাগরিক যদিও প্রধানমন্ত্রীকে জেরার দাবিতে সরব হলে, পুলিশের ওপর চাপ আরও বাড়বে। সে ক্ষেত্রে বরিস জনসনকে জেরা করা ছাড়া দ্বিতীয় কোনও রাস্তা থাকবে না। 

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে আয়োজিত পার্টিকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্কের প্রেক্ষিতে পুলিশি তদন্তের নির্দেশে খুশি বিরোধীরা। তারা এখন তদন্তের দিকে তাকিয়ে।  অন্যদিকে, প্রধানমন্ত্রী বরিস জনসন সাফ জানিয়ে দিয়েছেন, তিনি কোনওভাবেই ইস্তফা দেবে না।  

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

এক টাকা বাঁচানোর লোভেই বেশি কেনাকাটা! ৯৯৯ টাকা দামের পিছনে ব্যবসায়ীদের মাস্টারপ্ল্যান

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের