পার্কস্ট্রিট রহস্যমৃত্যু : পুলিশের নজরে নিহত রাহুলের ক্রিমিনাল রেকর্ড

Share:

নিজস্ব প্রতিনিধি : পার্কস্ট্রিটের হোটেলে যুবকের রহস্যমৃত্যুতে চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে, নিহত যুবক রাহুল লালের নামে রয়েছে ক্রিমিনাল রেকর্ড। ৫টি থানায় তার বিরুদ্ধে রয়েছে অভিযোগ। চুরি ও প্রতারণা সহ একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এখন পুলিশের নজরে সেই ক্রিমিনাল রেকর্ড।

জানা গিয়েছে, ২২ অক্টোবর হোটেলে ২ জনের সঙ্গে এসেছিল রাহুল। সেই সময় ২টি আধারকার্ড দেওয়া হয়েছিল। কিন্তু আধারকার্ড দুটি ভুয়ো ছিল বলে পুলিশ জানতে পেরেছে। হোটেলে আসার কিছুক্ষণ পর একজন, আরো কিছুক্ষণ পর আরো একজন বেরিয়ে যায়। পরের দিন ঘর থেকে পচা গন্ধ পেয়ে ঘর খুলে বক্সখাট থেকে উদ্ধার হয় রাহুল লালের দেহ। এরপরেই তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে উঠে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। জানা যায়, ক্রিমিনাল রেকর্ড রয়েছে রাহুলের নামে। দামী জিনিস চুরি করে ভিন রাজ্যে পাচার করত সে। পুলিশের অনুমান, এবারও চুরির জিনিস হাত বদল করার সময় খুনের ঘটনা ঘটে থাকতে পারে। প্রতারণা ও চুরি সংক্রান্ত একাধিক অপরাধে নাম জড়িয়েছে রাহুলের।

পুলিশের ধারনা পরিকল্পনা করেই রাহুলকে নিয়ে আসা হয়েছিল হোটেলে। খুনের পিছনে অনেক ভাবনা চিন্তা করেছিল অভিযুক্তরা। শ্বাসরোধ করে খুন করা হয়েছে। পোস্টমর্টেমে পেটে মিলেছে মদ। মনে করা হচ্ছে মদ খাইয়ে বিছানার চাদর দিয়ে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। তারপরে সেই চাদর নিয়ে চলে গিয়েছে আততায়ীরা। কোনো ভাবেই যাতে তারা ধরা না পড়ে তার পরিকল্পনা আগেই করা ছিল। মদের বোতল ও সিগারেটের টুকরো নিয়ে পালিয়ে গিয়েছে তারা। পুলিশের অনুমান, খুন করে ওড়িশায় পালিয়েছে দুষ্কৃতীরা। এবার তাদের খোঁজে উড়িষ্যায় তদন্তকারীরা।

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর পোস্ট, সাসপেন্ড কলকাতা পুলিশের ইন্সপেক্টর

তুরস্কের ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ঝলসে মৃত ১৬, আহত একাধিক

রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবসে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

বসিরহাটে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত ৩

তৃতীয় সংসারও টিকল না, দীর্ঘ ১৩ বছরের দাম্পত্যে ইতি টানলেন পবন কল্যাণ

কম দামে পাবেন দুর্দান্ত ক্যামেরা! বাজারে আসছে Xiaomi 18T

১২ নভেম্বর থেকে গুরু-মঙ্গলের বিশেষ যুতি! কপাল খুলবে ৩ রাশির

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

আজকের রাশিফল: নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি