ছটপুজো করতে গিয়ে ভাগীরথীতে তলিয়ে গেল ২ ভাই

Share:

নিজস্ব প্রতিনিধি, কাটোয়া: সতর্কতার সঙ্গে ছটপুজো পালন করার পরামর্শ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেলে তক্তাঘাট ও দইঘাট থেকে সকলকে সাবধানে পুজো সারার কথা বলেছিলেন। ছট পুজো উপলক্ষ্যে মঙ্গলবারই কাটোয়া থেকে এল দুঃসংবাদ। এদিন সকালে ছটপুজো করতে গিয়ে ভাগীরথীতে তলিয়ে গেল ২ ভাই। কাটোয়া দেবরাজ স্নানঘাটে গিয়েছিলেন তাঁরা। মৃতরা হলেন শিভম সাউ (২০) ও সুজন সাউ (২৩)।
জানা গিয়েছে, ছট উপলক্ষ্যে মঙ্গলবার সকাল থেকেই দেশের মতো রাজ্যের বিভিন্ন গঙ্গার ঘাট, জলাশয়ে ভিড় জমেছে পূণ্যার্থীদের। এই ছট উপলক্ষ্যে মঙ্গলবার ভোরে কাটোয়ার দেবরাজ স্নানঘাটে গিয়েছিলেন পূণ্যার্থীরা। সেখানেই স্নান করতে গিয়ে ভাগীরথীর জলে তলিয়ে যায় ২ ভাই। শিভম সাউ (২০) ও সুজন সাউ (২৩)-র দু’জনেরই বাড়ি কাটোয়া ন্যাশনাল পাড়ায়।
স্থানীয় সূত্রে খবর, ভোরবেলা বাবা ও কাকার সঙ্গে ছটপুজোর নিয়ম পালনের পর গঙ্গায় স্নান করতে নামে দুই ভাই। আচমকাই পা পিছলে জলে পড়ে যান দুজনেই। সঙ্গে সঙ্গে তলিয়ে যান তাঁরা। ওই দুই যুবকের পরিবারের লোকজন চিৎকার করে উঠলে ডুবুরি দল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে। দুজনের দেহ এখনও খুঁজে পাওয়া যায়নি।
আনন্দের উৎসবের মধ্যেই শোকের ছায়া। মর্মান্তিক দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্তব্ধ হয়ে পড়েন সকলে। দেবরাজ ঘাট ও আশপাশের ঘাটে সকাল থেকে ছট পুজোর ভিড় লক্ষ্য করা গিয়েছে। শিভম সাউ (২০) ও সুজন সাউয়ের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

সোমবার বিকেলে খিদিরপুরের গঙ্গার ঘাট থেকে ছট পুজোর উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই তিনি বলেছেন, সকলে সতর্কতার সঙ্গে ছট পালন করুন। কোনরকম প্ররোচনায় পা না দেওয়ার পরামর্শ দিয়েছিলেন তিনি।

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

সকালে ঘুম থেকে উঠে প্রথম ৩০ মিনিটে এই কাজগুলি করছেন তো? না করলেই বিপদ!

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ

২রা ডিসেম্বর থেকেই ঘুরছে ভাগ্যের চাকা, কপাল খুলবে ৫ রাশির