ঘূর্ণিঝড় ‘মান্থা’র আতঙ্কে ধানচাষীদের কপালে চিন্তার ভাঁজ,ঝাড়গ্রামে ফলনের মুখে ক্ষতির আশঙ্কা

Share:

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম: আবহাওয়া দফতরের ঘূর্ণিঝড় ‘মন্থা’র পূর্বাভাসে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে ঝাড়গ্রাম জেলার গ্রামীণ জনপদে। অক্টোবরের শেষের দিকে এসে মাঠে সোনালি ধানের শীষে ভরেছে গ্রামাঞ্চলের চাষের জমি। সবে ফলনের মুখ দেখেছে ফসল, এর মধ্যেই ঘূর্ণিঝড়ের আশঙ্কায় দুশ্চিন্তায় দিন কাটছে ধানচাষীদের। ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল, নয়াগ্রাম ও গোপীবল্লভপুর ব্লকে (Gopibalalvpur Block)বিঘের পর বিঘে জমিতে চাষীরা ধান চাষ করেছেন। দীর্ঘ কয়েক মাসের পরিশ্রম, সার, সেচ, পোকামাকড় নিয়ন্ত্রণ — সব কিছুর পর এখন ধান পাকার পথে। কিন্তু হঠাৎই ঘূর্ণিঝড়ের সম্ভাবনায় আশঙ্কার মেঘ ঘনিয়েছে। জেলা কৃষি দফতরের পক্ষ থেকে ইতিমধ্যে চাষীদের সতর্ক করা হয়েছে।

পাকা ধান যতটা সম্ভব দ্রুত কেটে ফেলার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি নীচু জমিতে জল বেরোনোর ব্যবস্থা রাখতে বলা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকেও পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে বলে জানা গেছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী কয়েকদিনে ‘মন্থা’র প্রভাবে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে বাতাসের গতি বাড়তে পারে, এর ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতা(Kolkata) সহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং ঝাড়গ্রাম ও দুই মেদিনীপুরে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর।

দক্ষিণবঙ্গের(South Bengal) পাশাপাশি উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে ভুলে আবহাওয়া দফতর আগাম আশঙ্কা প্রকাশ করেছে।৩০ শে অক্টোবর ভারী বৃষ্টির সম্ভাবনা মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলাতে।২৯ থেকে ৩১ অক্টোবর উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে। কলকাতাতেও মেঘলা আকাশ বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার থেকে শুক্রবারের মধ্যে বৃষ্টির সম্ভাবনা। বুধ এবং বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা বেশি কলকাতাতে। বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা বাতাস বইবে।

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়

ধর্মের বিভেদ ভুলে অন্যরকম ভাইফোঁটা, বোনেদের স্বনির্ভর করতে দেওয়া হল প্রয়োজনীয় উপহার

মাঝপথে কেন পড়াশুনা ছাড়তে হয়েছিল রাহুল-প্রিয়ঙ্কাকে? সত্যিটা জানালেন সোনিয়া