খড়দায় দুষ্কৃতীদের হাতে আক্রান্ত বিধায়ক রাজ চক্রবর্তী

একুশের নির্বাচনে জেতার পর নিজের বিধানসভা এলাকায় যতবারই গিয়েছেন বারবারই দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়েছেন রাজ চক্রবর্তী

Share:

নিজস্ব প্রতিনিধি: ব্যারাকপুর শিল্পাঞ্চল এলাকায় ফের আক্রান্তের মুখে পরিচালক-বিধায়ক রাজ চক্রবর্তী। একুশের নির্বাচনে জেতার পর নিজের বিধানসভা এলাকায় যতবারই গিয়েছেন বারবারই দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়েছেন রাজ চক্রবর্তী। মঙ্গলবার নতুন করে তাঁর উপর হামলা চালায় কিছু দুষ্কৃতী। অভিযোগ, রাজ এদিন টিটাগড় পুরসভার উদ্যোগে নির্মিত একটি পার্কের উদ্বোধনে গিয়েছিলেন। সঙ্গে ছিলেন টিটাগড় পুরসভার পুর প্রশাসক ও অন্যান্য তৃণমূল নেতৃত্ব।

রাজ জানিয়েছেন পার্ক উদ্বোধনের অনুষ্ঠান চলাকালীন আচমকাই কিছু দুষ্কৃতী হামলা চালায়। অল্পের জন্য রক্ষা পান তিনি, গুরুতর আহত হয়েছেন বিধায়কের দেহরক্ষী ও এক মহিলা তৃণমূল নেতৃত্ব। আক্রান্ত হন টিটাগড় পুরসভার পুর প্রশাসক প্রশান্ত চৌধুরী। এই ঘটনার পিছনে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের যোগ দেখছেন টিটাগড় পুরসভার পুর প্রশাসক। রাজ জানিয়েছেন, ‘টিটাগড় এলাকা সাজাতে একটি সুন্দর পার্ক তৈরি হয়েছে। পুরসভার তরফে তৈরি করা হয়েছে, যেটার আজ উদ্বোধন ছিল। তখনই আচমকা বিশাল কিছু গুণ্ডাবাহিনী আসে। হামলা চালায়, অল্পের জন্য রক্ষা পাই। তখনই ওই জায়গা ছেড়ে সবাই নিরাপদ জায়গায় শেল্টার নিয়ে নি। পুলিশকে বিষয়টি দেখতে বলা হয়েছে। সিসিটিভি ফুটেজ আছে খতিয়ে দেখা হচ্ছে, খুব শীঘ্রই দুষ্কৃতীরা ধরা পড়বে।’

বিচ্ছেদের ১২ বছর পর ফের বিয়ের পিঁড়িতে জেনিফার উইঙ্গেট, পাত্র সিঙ্গাপুরের

ফের সিআইডি হাজিরা এড়ালেন অভিষেক, চিঠি পাঠিয়ে চাইলেন সময়

ইটভাটার নাম বদলে দখল! তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ দায়ের

কাকলির নেতৃত্বে দিল্লিতে গোপন বৈঠকে তৃণমূলের বিদ্রোহী সাংসদরা

জাভেদ জাফরির স্ত্রীর সঙ্গে জালিয়াতি, খোয়ালেন ১৬.২৪ টাকা, বরখাস্ত BMC অফিসার

বিদ্যালয়ের পাইপের সঙ্গে বাঁধা ৬ বছরের ছাত্রের দেহ, হাড় হিম কাণ্ড মাধেপুরায়

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

গভীর রাতে ছদ্মবেশে পাবে হানা মহিলা পুলিশ অফিসারের , তারপর যা ঘটল…

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

ফিফা বিশ্বকাপের আগে আতঙ্ক! ইংল্যান্ডের প্রশিক্ষণ শিবিরের কাছে চলল গুলি, আহত ৯

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর থেকেই ইজরায়েল জুড়ে বাজছে সাইরেন

‘তৃণমূলের কোনও আদর্শ ছিল না,’ বিলম্বিত বোধোদয় ‘সুবিধাভোগী’ সুখেন্দু শেখরের

নন্দীগ্রামের তৃণমূল নেতা আব্দুল আলিম আলরাজিকে গ্রেফতার করল পুলিশ