খলনায়ক বৃষ্টি, ক্যানবেরায় ভেস্তে গেল ভারত-অস্ট্রেলিয়া প্রথম টি-টোয়েন্টি ম্যাচ

Share:

নিজস্ব প্রতিনিধি: আশঙ্কাই সত্যি হল। হতচ্ছাড়া বৃষ্টির কারণে বুধবার (২৯ অক্টোবর) ক্যানবেরায় ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম টি টোয়েন্টি ম্যাচ ভেস্তে গেল। ম্যাচ শুরুর পরেই শুরু হেছিল বৃষ্টি। বেশ খানিকক্ষণ বন্ধ থাকে খেলা। ফলে ওভার কমে যায়। ফের খেলা শুরু হলে ৯.৪ ওভারে ভারতের রান খন এক উইকেটে ৯৭ তখন ফের ঝাঁপিয়ে নামে বৃষ্টি। ফের খেলা থামাতে হয়। ৫ ওভারের ম্যাচ করা সম্ভব না হওয়ায় ম্যাচ বাতিল বলে ঘোষণা করেন আম্পায়াররা।

এদিন ক্যানবেরায় টস হেরে প্রথমে ব্যাট করতে নামে টিম ইন্ডিয়া। শুরু থেকেই মারমুখী মেজাজে ব্যাট করতে থাকেন অভিষেক শর্মা। কিন্তু চালিয়ে খেলার মাসুল দিতে হয় তরুণ ওপেনারকে। চতুর্থ ওভারেই নাথান এলিসের বলে টিম ডেভিডের হাতে ক্যাচ তুলে বিদায় নেন। সাজঘরে ফেরার আগে করে যান ১৪ বলে ১৯ রান। ভারতের ইনিংসের ৫ ওভারের পর শুরু হয় বৃষ্টি। ফলে খেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নেন আম্পায়াররা। বেশ খানিক বাদে আকাশ পরিস্কার হওআয় শুরু হয় খেলা। তবে ২০ ওভারের বদলে ম্যাচ কমে দাঁড়ায় ১৮ ওভারের। ম্যাচ শুরুর পর খেলা শুরু হলে ষষ্ঠ ওভারেই দলকে ৫০ রানের গণ্ডি পার করিয়ে দেয় ভারত অধিনায়ক সূর্কুমার যাদব ও  শুভমন গিল। ৬ ওভার শেষে টিম ইন্ডিয়ার রান দাঁড়ায় এক উইকেটে ৫৩।

বৃষ্টি নামার আতঙ্কে চালিয়ে খেলতে থাকেন ভারতের দুই ব্যাটার। ব্যক্তিগত ১৮ রানের মাথায় জীবন ফিরে পান সূর্য। জেভিয়ার বার্টলেটের বল সামনের দিকে খেলার চেষ্টা করেছিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। কিন্তু ব্যাটে-বলে ঠিকমতো হয়নি। মিড অন থেকে দৌড়ে যান জশ ফিলিপ। ঝাঁপিয়েও বল ধরতে পারেননি তিনি। জীবন ফিরে পেয়ে আরও বেশি আক্রমণাত্মক হন সূর্য। অজি স্পিনার নাথান এলিসের এক ওভারে দু’টি চার ও একটি ছক্কা হাঁকান। সেই সঙ্গে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে ছক্কা হাঁকানোর ক্ষেত্রে নয়া মাইলফলক স্পর্শ করলেন ভারত অধিনায়ক। দেড়শো ওভার বাউন্ডারি হাঁকানোর মালিক হয়ে গেলেন। ঢুকে পড়লেন রোহিত শর্মা-মুহাম্মদ ওয়াসিম-মার্টিন গাপ্টিল ও জস বাটলারদের এলিট ক্লাবে। ৮৬তম ইনিংসে মাত্র ১,৬৪৯ বল খেলেই দেড়শো ছক্কা হাঁকানোর মাইলফলক স্পর্শ করেছেন সূর্য। ৯.৪ ওভার শেষে ভারতের রান যখন ৯৭/১, ঠিক তখনই ফের ঝাঁপিয়ে নামে বৃষ্টি। ফলে ফের খেলা বন্ধ করে দেওয়া হয়। তখন সূর্যকুমার ৩৯ ও শুভমন ৩৭ রানে খেলছিলেন।

 

মালদ্বীপ বা থাইল্যান্ডের ফিলিং পেতে ঘুরে আসুন গোয়ার পালোলেম সৈকতে

ডিসেম্বরেই শনির অবস্থান বদল, সুদিন ফিরবে এই ৪ রাশির

কন্যাসন্তানের জন্মে দায়ী কে-বাবা না মা?

একটি রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি! Airtel-এর নতুন প্ল্যানে বিনামূল্যে মিলবে ২ জিবি ডেটা

DVC-তে এক্সিকিউটিভ ট্রেইনি পদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

‘আমরা দাদার সঙ্গে আছি’, শুভেন্দুকে প্রণাম করে বললেন মমতার ভাই বাবুন

সন্তানের জন্ম দিলেন নাবালক দাদার হাতে ধর্ষিতা ১৩ বছরের কিশোরী

ভাইফোঁটাতেও ‘ভিলেন’ বৃষ্টি, বুধে ছাতা সঙ্গে রাখার পরামর্শ হাওয়া অফিসের

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

‘দূষণ নিয়ন্ত্রণে গোলাপ জল স্প্রে করা হবে,’ ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রার

তালপাতায় লেখা ৩০৭ বছরের ইতিহাস, ইউনেস্কোর দরবারে বাজিমাত করল রবীন্দ্রনাথের বিশ্বভারতী

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার