ইন্ডিয়ান আইডল-খ্যাত পবনদীপ-অরুণিতার বন্ধুত্বে ফাটল, হঠাৎ কী হল?

এমনকী গুঞ্জন এখন তাঁরা বিয়ের জন্যে প্রস্তুতি নিচ্ছেন। কেননা বহু দিন তাঁরা মিডিয়া থেকে আড়ালে রয়েছেন। কিন্তু সেই সিজনে তাদের জুটি ব্যপক আলোচিত ছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশের অন্যতম বিখ্যাত মিউজিক রিয়েলিটি শো হল, ‘ইন্ডিয়ান আইডল’, দেশজুড়ে অসংখ্য তরুণ প্রতিভা বের হয়েছে ইন্ডিয়ান আইডলের মাধ্যমে। যারা এখন বলিউডে রীতিমতো রাজত্ব করছে। তেমনি পবনদীপ রাজন এবং বাংলার মেয়ে অরুণিতা কাঞ্জিলালও এই শো থেকে নামডাক, জনপ্রিয়তা পেয়েছিলেন। তাঁরা শোয়ের ১২ তম সিজনের প্রতিযোগী ছিলেন। উইনার হয়েছিলেন পবনদীপ রাজন এবং প্রথম রানার আপ হয়েছিলেন অরুণিতা কাঞ্জিলাল। আর শো থেকেই তাঁদের মধ্যে প্রেমের গুঞ্জন শুরু হয়। এমনকী গুঞ্জন এখন তাঁরা বিয়ের জন্যে প্রস্তুতি নিচ্ছেন। কেননা বহু দিন তাঁরা মিডিয়া থেকে আড়ালে রয়েছেন। কিন্তু সেই সিজনে তাদের জুটি ব্যপক আলোচিত ছিল। এমনকী সেই সময়ে তাদের কয়েকটি ভুয়ো বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। যদিও পবন এবং অরুণিতা কখনই নিজেদের সম্পর্কে মুখ খোলেননি। 

বরাবরই নিজেদের ভাল বন্ধু বলে দাবি করে গিয়েছেন। কিন্তু তাদের সবসময় একসঙ্গে দেখা যেত। যে কোনও সঙ্গীত অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত হতেন। তাঁরা একসঙ্গে একাধিক কনসার্টেও পারফরম্যান্স করেছেন। সেই কারণেই তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন রটেছিল। তাদের রসায়ন বরাবরই ভক্ত দের মুগ্ধ করেছে। তাদের সঙ্গীতের যুগলবন্দীর মিউজিক অ্যালবামগুলিও এতটাই হিট হয়েছিল যে, ভক্তরাও তাদের বিয়ে হোক, চেয়েছিলেন। কিন্তু তাঁরা এখন কোথায়? তবে এমনটাও অভিযোগ উঠেছিল যে, টিআরপি বাড়ানোর জন্যে তাদের একাধিক গানের অনুষ্ঠানে কাজে লাগানো হয়েছিল। কিন্তু এখন তাঁরা কোথায়? বন্ধুত্ব ভেঙে গেল নাকি? বছরের শুরুতেই মারাত্মক গাড়ি দুর্ঘটনার সম্মুখীন হয়েছিলেন পবনদীপ রাজন। সেই সময় তাঁর বাহু ও পা ফ্র্যাকচার হয়ে গিয়েছিল। তখনও অরুণিতাকে তাঁর পাশে দেখা যায়নি। তবে ভক্তদের চিন্তা করার কারণ নেই। তাঁরা ভাল আছেন। তাদের বন্ধুত্ব অটুট রয়েছে।

তবে তারা এখন একসঙ্গে কাজ করছেন না। এখন যে যার মতো কনসার্ট নিয়ে ব্যস্ত। সোশ্যাল মিডিয়ায় নিজেদের পেইজে সক্রিয় থাকেন। হিন্দি গানের পাশাপাশি অরুণিতা কয়েকটি বাংলা মিউজিক অ্যালবামে কাজ করছেন। চলতি বছর তাঁর কয়েকটি মিউজিক অ্যালবাম প্রকাশিত হয়েছে।সম্প্রতি তিনি সঙ্গীত পরিচালক প্রীতমের কনসার্টে অংশ গ্রহণ করেছিলেন। তাঁর গানের ভিডিওগুলি তরুণদের মনে ব্যাপক ছাপ ফেলেছে। বর্তমানে পবন এবং অরুণিতা কেরিয়ারের উচ্চতায় পৌঁছে গিয়েছে। কিন্তু ভক্তরা তাদের একসঙ্গে প্রত্যাবর্তনের জন্যে অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

স্মৃতির অন্তরালে হারিয়ে যাওয়া ‘বারাকপুর পার্কের’ ইতিহাস

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

কাঁচা পেঁপে দিয়ে বানিয়ে ফেলুন মিষ্টি ক্যান্ডি, রইল সহজ ঘরোয়া রেসিপি

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

মধুর প্রতিশোধ, ছোটদের এশিয়া কাপে ১ উইকেটে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

শুধুই জগদ্ধাত্রী পুজোতে নয়, সারা বছর বুড়িমার চরণ ছুঁয়ে প্রণাম করতে পারবেন ভক্তরা

কালীপুজোর বিসর্জনে গিয়ে বিপত্তি! জেনারেটরে মাথার চুল জড়িয়ে মৃত্যু স্কুল ছাত্রীর

শনিতে একলাফে ২,৫০০ টাকা বেশি বাড়ল সোনার দাম, রুপোর দর কত? জানুন…

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে

‘মমতা তৃণমূলে ফেরার খবর মিথ্যে,’ ২৪ ঘন্টার মধ্যে পাল্টি খেলেন প্রসূন