গাজায় ইজরায়েলি জল্লাদদের হাতে প্রাণ হারিয়েছে ২০,০৮০ পড়ুয়া

Share:

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধবিধ্বস্ত গাজায় শান্তি যেন সোনার পাথরবাটি। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে ইজরায়েল ও হামাসের মধ্যে যে শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়েছিল তা কার্যত ভেস্তে গিয়েছে। গাজা ফের নতুন করে হামলা চালাতে শুরু করেছে ইজরায়েলি সেনা। গত ২৪ ঘন্টায় বেঞ্জামিন নেতানিয়াহুর জল্লাদ বাহিনীর হাতে শতাধিক নিরীহ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। তার মধ্যেই চমকে ওঠার মতো পরিসংখ্যান জানিয়েছে ফিলিস্তানের শিক্ষা ও উচ্চ শিক্ষা মন্ত্রক। আজ বুধবার (২৯ অক্টোবর) মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ‘গত দু’বছরের বেশি সময় ধরে ইজরায়েলি জল্লাদদের হামলায় মোট ২০ হাজার ৮০ জন পড়ুয়া প্রাণ হারিয়েছে এবং ৩০ হাজার ১০২ জন আহত হয়েছে।’ শুধু তাই নয়, ইজরায়েলি হামলায় ধুলোয় মিশে গিয়েছে ১৭৯টি স্কুল।

গত ২০২৩ সালের ৭ অক্টোবর আচমকাই তেল আবিব সহ ইজরায়েলের বিভিন্ন শহরে হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস। ইজরায়েলের মাটি থেকে বেশ কয়েকশো জনকে অপহরণ করে গাজায় নিয়ে যায়। ওই হামলার বদলা নিতে ওই দিনই গাজা ভূখণ্ডে আক্রমণ চালায় ইজরায়েলি সেনা। তার পরে গত দুই বছরের বেশি সময় ধরে গাজা, পশ্চিম তীর  ও খান ইউনিস সহ বিভিন্ন এলাকায় বিমান ও স্থল হামলা চালিয়ে ৬৭ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইজরায়েলি জল্লাদ বাহিনী। যার মধ্যে অধিকাংশই শিশু ও মহিলা। ১ লাখ ৭০ হাজারের বেশি বেশি মানুষ আহত হয়েছে। অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছেন।

বুধবার ফিলিস্তিনি শিক্ষা ও উচ্চ শিক্ষা মন্ত্রক জানিয়েছে ‘গত দু বছরের বেশি সময় ধরে চলা হামলায় ২০ হাজার ৮০ জন পড়ুয়া প্রাণ হারিয়েছে এবং ৩০ হাজার ১০২ জন আহত হয়েছে। গাজা এবং পশ্চিম তীরে ১ হাজার ৩৭ জন শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তা নিহত হয়েছেন এবং ৪ হাজার ৭৫৭ জন আহত হয়েছেন। ২২৮ জনেরও বেশি ফিলিস্তিনিকে অপহরণ করেছে ইজরায়েলি সেনা। গাজায় সরকারি স্কুলের ১৭৯টি এবং বিশ্ববিদ্যালয়ের ৬৩টি ভবন ধ্বংস করা হয়েছে। ১০০টিরও বেশি জাতিসংঘের স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে।’

পুজোর মুখে অগ্নিগর্ভ মণিপুর, সশস্ত্র হামলায় ২৪ ঘন্টায় নিহত ৯, পুড়ে ছাই ১৪ বাড়ি

দিল্লিতে ট্রেন ও মেট্রো বন্ধ নিয়ে দায়ের মামলা, রবিবার শুনানি সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চে

ফের রিয়াধের বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের, তড়িঘড়ি সরানো হল কর্মীদের

বয়স বাড়লেই দুর্বল হয়ে পড়ে মেরুদণ্ড? এই ৬ অভ্যাসেই মিলবে স্বস্তি

নবরাত্রির উপবাসে একঘেয়ে খাবার নয়, এয়ার ফ্রায়ারে বানান মুচমুচে মিষ্টি আলুর চাট

ইউক্রেনে ফের ভয়ঙ্কর গ্লাইড বোমা হামলা রুশ সেনার, ৩ শিশু-সহ নিহত ১৫

মঙ্গলের নক্ষত্রে সূর্যের গোচর, অক্টোবরের শেষে ৫ রাশির জাতকদের অর্থ-সাফল্য যোগ

‘যাঁরা মঞ্চে দুর্গা সেজে….’, নাম না করে তৃণমূলত্যাগী তারকাদের খোঁচা অভিষেকের

শিবির ছেড়ে চলে যাওয়ায় রোনাল্ডোকে নির্বাসিত করল পর্তুগাল ফুটবল সংস্থা

১৫ অক্টোবর থেকে ২০০০ টাকার বেশি UPI লেনদেনে মাশুল চালু অনিশ্চিত!

মহালয়াতে সুখবর দিলেন শুভেন্দু, আগামিকাল থেকেই ক্লাবে ঢুকবে অনুদানের টাকা

জীবন নিয়ে খেলা! ১৫ ফুটের অজগরের সঙ্গে সেলফি, তার পর…..

পুজোর ভিড় সামাল দিতে হাওড়া ডিভিশনে শতাধিক বিশেষ ট্রেন, খোলা হচ্ছে বাড়তি কাউন্টার

পঞ্চমীতে বোধন, কাঁচা ভোগ দেওয়া হয় দেবীকে, রানাঘাটের ঘোষবাড়ির পুজোয় রয়েছে নানা রীতি