SIR আতঙ্কে আত্মহত্যার চেষ্টা, দিনহাটায় বৃদ্ধের বাড়িতে উদয়নকে যাওয়ার নির্দেশ মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা ও কোচবিহার: SIR আতঙ্কে বিষপান। কোচবিহারের জিতপুরে আত্মহত্যার চেষ্টা খাইরুলের, হাসপাতালে ভর্তি । খাইরুলের বাড়িতে উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে(Minister Udayan Guha) যাওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। রাজ্যের মুখ্যমন্ত্রী যে খাইরুলের পরিবারের পাশে রয়েছে সেই বার্তা দিতেই উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রীকে তাদের বাড়িতে যাওয়ার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। পরিবারের সাথে কথা বলে মুখ্যমন্ত্রীর বার্তা পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে উদয়ন গুহকে।আবারও চাঞ্চল্যকর ঘটনা কোচবিহারে। উত্তর ২৪ পরগনা জেলার আগরপাড়ায় আত্মহত্যার পর এবার এস আই আর(SIR) আতঙ্কে আত্মহত্যার চেষ্টার অভিযোগ উঠেছে কোচবিহারে(Coochbehar)।

ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার বুড়িরহাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের জিতপুর এলাকায়। জানা গেছে, খাইরুল সেখ নামে এক পৌড় বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন।পরিবারের সদস্যদের দাবি, SIR প্রক্রিয়াকে কেন্দ্র করে আতঙ্কেই তিনি এই পদক্ষেপ নেন। ভোটার তালিকায় তার নাম এসেছে ‘খইরুল শেখ’ হিসেবে। এই নামের অমিলেই আতঙ্কিত হয়ে পড়েন তিনি। এমনকি বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হতে পারে—এই ভয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন খাইরুল, দাবি স্থানীয়দের। পেশায় চাষী। বাড়িতে তাই ছিল ফসলের পোকা মারার কীটনাশক। আতঙ্কে তা খেয়ে ফেলেন ওই চাষী।

জানতে পেরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে কোচবিহার এম. জে. এন. মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ হাসপাতালে ছুটে যান কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দে ভৌমিক। তিনি জানান, “এই আতঙ্ক ছড়ানো উদ্দেশ্যপ্রণোদিত। প্রশাসন যেন দ্রুত এমন বিভ্রান্তি দূর করে।”এদিকে এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের দাবি, প্রশাসন দ্রুত বাস্তব চিত্র পরিষ্কার করুক, যাতে আর কেউ SIR আতঙ্কে এমন পথে না যায়।

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

তৎকাল টিকিট আর মিস হবে না! IRCTC-কে টেক্কা দিতে এসে গিয়েছে Rail One অ্যাপ

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা

রাজ্যবাসীর ‘দুয়ারে-দুয়ারে’ যাবেন বিজেপির মন্ত্রী-সাংসদরা, শুরু হচ্ছে ‘সেবাদূত’ কর্মসূচি