বাড়িতে জাল নথির স্তূপ, গ্রাহক সেজে চক্রের মূল পাণ্ডাকে পাকড়াও পুলিশের

Share:

নিজস্ব প্রতিনিধি: বাড়িতে ভুরি-ভুরি জাল সরকারি নথিপত্র। গ্রাহক সেজে ভুয়ো চক্রের আরও এক কাণ্ডারিকে পাকড়াও করল পুলিশ। জন্ম ও মৃত্যু শংসাপত্র, টাকা দিলেই মিলত সরকারি স্বীকৃতির সেই সব নথি। পুলিশের অভিযানে অবশেষে জাল শংসাপত্র চক্রের পান্ডা লালন কুমার ওঝাকে গ্রেফতার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ।

পুলিশ সূত্রে খবর, শিলিগুড়ি মহকুমা এলাকার বাগডোগরা পুটিমারীর বাসিন্দা ৩৫ বছরের লালনের বিরুদ্ধে ভুয়ো নথি তৈরির অভিযোগ উঠেছিল। সম্প্রতি খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালে জাল জন্ম ও মৃত্যু সংসাপত্র তৈরির অভিযোগ সামনে আসার পর গ্রেফতার হয় দু’জন। তাদের জেরা করেই উঠে আসে লালনের নাম।

এরপর পুলিশ ও সেনাবাহিনীর বিশেষ গোয়েন্দা শাখা এক পরিকল্পনা করে। জালে রাঘব বোয়ালকে আনতে গেলে যে ছদ্মবেশ দরকার তা বেশ বুঝেছিলেন পুলিশ আধিকারিকরা। সেই মতো হয় পরিকল্পনা। যৌথভাবে গ্রাহক সেজে তারা লালন কুমার ওঝার বাড়িতে যায়। তারপর অনুনয় বিনয়ের মাধ্যমে জানায় জাল নথি তৈরি করে দিতে হবে। লালন সম্মত হয়। তারপরেই তাকে পাকড়াও করে পুলিশ।

পুলিশ সূত্রে আরও খবর, তল্লাশিতে উদ্ধার হয় বিপুল পরিমাণ জাল জন্ম ও মৃত্যু শংসাপত্র। সেই সঙ্গে পাওয়া যায় আধার ও প্যান কার্ডের নকল সহ একাধিক ভুরি ভুরি গুরুত্বপূর্ণ নথি। সবই জাল করা হয়েছিল সুকৌশলে। পুলিশের অনুমান, দীর্ঘদিন ধরেই এই জাল নথি তৈরিতে হাত পাকিয়েছিল লালন কুমার ওঝা। তারপর মোটা অঙ্কের বিনিময়ে সেই সব নথি মানুষকে বিক্রি করত সে। এই জাল চক্রের সঙ্গে আর কারা জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতকে শুক্রবার শিলিগুড়ি আদালতে তোলা হবে।

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

পুরী যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে ধাক্কা পুণ্যার্থীদের বাসের

বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের হামলায় রক্তাক্ত যুবতী, শোরগোল এলাকায়

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর