‘সত্যিকারের গণহত্যা’, সুদানে তিন দিনে ১৫০০ জনের মৃত্যুতে নিন্দায় সরব বহু দেশ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: সুদানের পশ্চিম দারফুর অঞ্চলের এল-ফাশার শহর দখলে জন্য হামলা চালায় র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)। সেই হামলাতেই  তিন দিনে এক হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আরব দেশগুলি এই হামলার তীব্র নিন্দা করেছে।

জানা গিয়েছে শহর দখলকে কেন্দ্র করে র‍্যাপিড সাপোর্ট ফোর্সের হামলায় প্রায় ১৫০০ মানুষ নিহত হয়েছেন। সুদানকে নিয়ন্ত্রণের জন্য সুদানের সেনাবাহিনীর সঙ্গে লড়াই করা আরএসএফ গত তিন দিনে কমপক্ষে ১,৫০০ জনকে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। এলাকার সাধারণ মানুষরা অবরুদ্ধ শহর থেকে পালানোর চেষ্টার সময়ে এই হামলার ঘটনা ঘটে বলে বুধবার সুদান ডক্টরস নেটওয়ার্ক জানিয়েছে। এই দেশের গৃহযুদ্ধের উপর নজরদারিকারী ডক্টরস নেটওয়ার্ক এই গ্রুপটি পরিস্থিতিকে “একটি সত্যিকারের গণহত্যা” হিসাবে বর্ণনা করেছে। এ হত্যাকাণ্ড পরিকল্পিত, নির্দিষ্ট জনগোষ্ঠীকে নির্মূল করার উদ্দেশ্য করা হয়েছে বলে মনে করছে সংগঠন।

গ্রুপটি জানিয়েছে, “আজ বিশ্ব যে গণহত্যা প্রত্যক্ষ করছে তা দেড় বছরেরও বেশি সময় আগে এল-ফাশারে ঘটে যাওয়া ঘটনারই একটি ধারাবাহিকতা, যখন বোমা হামলা, অনাহার এবং বিচারবহির্ভূত মৃত্যুদণ্ডের মাধ্যমে ১৪,০০০ এরও বেশি সাধারণ নাগরিককে হত্যা করা হয়েছিল।” “হত্যা ও নির্মূলের ইচ্ছাকৃত এবং পদ্ধতিগত অভিযানের” অংশ হিসাবে এই হামলা চালানো হচ্ছে বলেই অভিযোগ করা হয়েছে। ইয়েলের হিউম্যানিটেরিয়ান রিসার্চ ল্যাব (HRL) থেকে কৌশলগত এলাকায় গণহত্যার নতুন প্রমাণ পাওয়া গিয়েছে। এল-ফাশার শহরের স্যাটেলাইট ছবিতে দেখা গিয়েছে আরএসএফ প্রবেশের পর, মানবদেহের আকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অনেকগুলো বস্তু এবং মাটিতে লাল রঙের বিশাল অংশ দেখা গিয়েছে।

এই প্রসঙ্গে উল্লেখ্য, ২০২৩ সাল থেকে সুদানের সেনাবাহিনীর সঙ্গে আরএসএফ রক্তক্ষয়ী গৃহযুদ্ধে জড়িয়েছে। এই সংঘাতে ১ কোটি ২০ লাখের ও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং কয়েক হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। ১৭ মাস ধরে অবরোধের পর আধাসামরিক বাহিনী দারফুরে সেনাবাহিনীর শেষ শক্ত ঘাঁটি এল-ফাশার দখল করে। অন্যদিকে আরএসএফের এই গণহত্যার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব, মিশর, কাতার, তুরস্ক ও জর্ডানসহ আরব দেশগুলো।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের