১ কোটি সরকারি চাকরি, পাড়ায় পাড়ায় লাখপতি দিদি, ভোটের আগে ইস্তেহার প্রকাশে আরজেডিকে টেক্কা এনডিএ’র

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২৫ সালের বিহার বিধানসভা নির্বাচনের প্রথম ধাপ অনুষ্ঠিত হতে আর এক সপ্তাহ বাকি। এই সময়ে ইস্তেহার প্রকাশ করল এনডিএ (NDA)। বিহার থেকে প্রতি বছর অসংখ্য মানুষ কর্মসূত্রে রাজ্য ত্যাগ করে ভীনরাজ্যে যান। বেশিরভাগই আসেন পশ্চিমবঙ্গে। তাই বিহার পরিচিত শ্রমিকদের ব্যাপক অভিবাসনের জন্য। এবার এই রাজ্যেই ভোটের আগে দেওয়া হল এক কোটি সরকারি চাকরির মেগা প্রতিশ্রুতি। পাশাপাশি এনডিএ জোট এক কোটি ‘লাখপতি দিদি’ পদ তৈরির কথাও দিয়েছে বিহারবাসীকে। এর মাধ্যমে মহিলাদের বার্ষিক এক লক্ষ টাকা আয়ের ক্ষমতায়ন করা হবে।

ভোটের আগে প্রকাশিত ইস্তেহারে সবচেয়ে বড় ঘোষণা ছিল কর্মসংস্থানের সুযোগ নিয়ে। এনডিএ জোট প্রতিশ্রুতি দিয়েছে নির্বাচিত হয়ে তারা যদি ক্ষমতায় আসে তাহলে যোগ্যতা হবে চাকরির মাপকাঠি। কে কতখানি যোগ্য তা নিয়ে আদমশুমারি পরিচালিত হবে। প্রতিটি জেলায় মেগা লার্নিং সেন্টার স্থাপিত হবে। যোগ্যতা ছাড়া চাকরি না হওয়ার প্রতিশ্রুতি দিয়েছে এনডিএ।

বিহারে নারীর ক্ষমতায়নে ইদানিং সময়ে বিশেষ জোর দেওয়া হয়েছে। তাই সেখানে এক কোটি নারীকে ‘লাখপতি দিদি’ হিসেবে গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি বিহারে চারটি আন্তর্জাতিক বিমানবন্দর এবং সাতটি এক্সপ্রেসওয়ে নির্মাণের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামোগত উদ্যোগও নেওয়া হয়েছে। শুক্রবার সকালে পটনায় বিজেপি প্রধান জেপি নাড্ডা এবং মুখ্যমন্ত্রী নীতিশ কুমার জোটের প্রবীণ নেতাদের উপস্থিতিতে এনডিএ তাদের ‘সংকল্প পত্র’ প্রকাশ করেন। তাতে বিবিধ ঘোষণার পাশাপাশি জানানো হয় মুখ্যমন্ত্রীর মহিলা কর্মসংস্থান প্রকল্পের মাধ্যমে, মহিলাদের ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করা হবে। মহিলা উদ্যোক্তাদের জন্য থাকছে ‘মিশন কোটিপতি’ প্রকল্প।

ইস্তেহারে বিহারের মূল সমস্যাগুলিকে লক্ষ্য করা হয়েছে। তাই বেকারত্ব, অভিবাসন, গ্রামীণ দুর্দশা এবং অবকাঠামোগত ঘাটতিকে দূর করার প্রতিশ্রুটি দিয়েছে এনডিএ জোট। অনগ্রসর শ্রেণির ক্ষমতায়ন, কারিগরি গোষ্ঠীগুলিকে ১০ লক্ষ টাকা সহায়তার কথা বলেছে তারা। পাশাপাশি জানিয়েছে ক্ষমতায়নের কৌশল মূল্যায়ন এবং সুপারিশ করার জন্য উচ্চ পর্যায়ের কমিটি গঠিত হবে। ৭টি এক্সপ্রেসওয়ে এবং ৩,৬০০ কিলোমিটার রেল ট্র্যাকের আধুনিকীকরণ, ৪টি শহরে মেট্রো প্রকল্প এবং রেল পরিষেবা সম্প্রসারণ, নগর ও বিমান উন্নয়ন, পটনাকে নতুন ভাবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। পটনার কাছে আন্তর্জাতিক বিমানবন্দর এবং ১০টি নতুন শহর থেকে বিমান সম্প্রসারণের ব্যবস্থা করা হবে।

শিল্পক্ষেত্রেও নবযুগ আনার প্রতিশ্রুতি দিয়েছে এনডিএ সরকার। শিল্প কেন্দ্রগুলিতে ১ লক্ষ কোটি টাকা বিনিয়োগ। বিহারকে একটি বিশ্বব্যাপী ব্যাকএন্ড এবং প্রযুক্তি কেন্দ্রে পরিণত করার জন্য ৫০ লক্ষ কোটি টাকা বিনিয়োগের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এছাড়া বিনামূল্যে রেশন, বিদ্যুৎ, স্বাস্থ্যসেবা, আবাসন সহ ‘পঞ্চামৃত গ্যারান্টি’ দেওয়া হয়েছে।  কেজি থেকে স্নাতকোত্তর পর্যন্ত বিনামূল্যে শিক্ষাপ্রদানের আশ্বাস দেওয়া হয়েছে।

মেগা ফুড পার্ক এবং রফতানি কেন্দ্রর দিকে নজর রাখা হচ্ছে। ১০০টি এমএসএমই পার্ক এবং ৫০,০০০ এরও বেশি কুটির শিল্পের জন্য সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। প্রতিটি জেলায় মেডিক্যাল কলেজ এবং একটি বিশ্বব্যাপী মেডিক্যাল সিটি গড়ে তোলার চিন্তাভাবনা রাখা হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রশিক্ষণ এবং ডিজিটাল ল্যাব রেখে ‘শিক্ষা নগরী’ গড়ে তোলার কথা বলা হয়েছে। বৃষ্টির জল ব্যবহৃত হবে শুধু চাষের জন্য, বন্যাকবলিতরা বৃষ্টিতে দুর্বিপাকে পড়বেন না বলে কথা দিয়েছে এনডিএ সরকার। ‘ফ্লাড ফর ফরচুন’ মডেলের অধীনে ৫ বছরের মধ্যে বিহারকে বন্যামুক্ত করা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তপশিলি জাতিদের সুযোগ সুবিধা বৃদ্ধি করা হবে।

ইস্তেহার তৈরিতে মাথায় রাখা হয়েছে কৃষকদের কথাও। কিষাণ সম্মান নিধির আওতায় বার্ষিক ৯,০০০ টাকা সহায়তা, পঞ্চায়েত পর্যায়ে গুরুত্বপূর্ণ ফসলের জন্য ন্যূনতম সহায়ক মূল্য, কৃষি-অবকাঠামোতে ১ লক্ষ কোটি টাকা বিনিয়োগ প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। মৎস্য ও দুগ্ধ মিশনের মাধ্যমে উৎপাদন দ্বিগুণ করা, ব্লক-স্তরে প্রক্রিয়াকরণ কেন্দ্র তৈরি এবং আর্থিক সহায়তার কথা জানানো হয়েছে।

পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপস্থিত, টেবিলে ছবি রেখে ডিম ছুড়লেন বিজেপি কর্মীরা

সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট কাণ্ডে ভার্চুয়ালি আদালতে হাজিরা দিলেন অল্লু, পরবর্তী শুনানি ৬ জুলাই

উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জ্যোতি চক্রবর্তী গ্রেফতার

তৃণমূল দখল করার পর অভিষেককে সাসপেন্ড করলেন ঋতব্রতরা

মমতাকে সরিয়ে অরূপ রায়কে চেয়ারম্যান করল বিক্ষুব্ধ তৃণমূলীরা

হরিশ্চন্দ্রপুর ঘোড়াগাড়ি ষ্ট্যান্ডে গজিয়ে ওঠা অবৈধ নির্মাণ ভাঙা শুরু প্রশাসনের

ইউনেস্কোর নাম ভাঙিয়ে টাকা আয়, দু’সপ্তাহের রক্ষাকবচ পেলেন সস্ত্রীক ইন্দ্রনীল সেন

বারাসত গভর্নমেন্ট কলেজের ভেতর থেকে উদ্ধার প্রচুর পরিমাণে কন্ডোম ও মদের বোতল

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

রাজ্যে আরও চারটি নতুন মেডিক্যাল কলেজ, উত্তরবঙ্গে এইমস, ঘোষণা অর্থমন্ত্রীর

নয়াদিল্লির উদ্বেগ বাড়িয়ে আচমকাই চিন সফরে তারেক রহমান

কোচিং সেন্টারে ভয়াবহ আগুনে মৃত ১৩, প্রাণ বাঁচাতে ছাদ থেকে লাফ শিক্ষার্থীদের

তৃণমূলের প্রথম জেতা জেলা পরিষদ হাতছাড়া, ক্ষমতায় এল বিজেপি