এখানে কোন SIR খাটবে না, হুমকির স্বরে দাবি তৃণমূলের ব্লক সভাপতির

Share:

নিজস্ব প্রতিনিধি, মিনাখাঁ: উত্তর ২৪ পরগনা বসিরহাটে মহাকুমা মিনাখাঁর এক নম্বর ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি তাজউদ্দিন মোল্লা এর দাবি এখানে কোন এস আই আর খাটবে না। শুক্রবার তিনি তার দলীয় কার্যালয়ে বসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন-SIR আমাদের এখানে খাটবে না , একটা ভোটার বাদ দিয়ে দেখাক, দেখুন তারপরে আমরা কি করি।পাশাপাশি তিনি এও বলেন-2021 সালে মিনাখাঁ বিধানসভা(Minakha Assembly) ভোটে তৃণমূল যে ব্যবধানে জিতেছে ২০২৬ সালের বিধানসভা ভোটে তার থেকে বেশি ব্যবধানে জিতবে।

তাজ উদ্দিন মোল্লা(Tajuddin Molla), মিনাখাঁ ব্লক ১ এর তৃণমূলের ব্লক সভাপতি জোরের সাথে বলেন, আগামী বছর বিধানসভা নির্বাচনে তৃণমূল একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে। তিনি দাবি করেন দলনেত্রী হলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং যুবরাজ হলে অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোন নাম বাদ পড়লে দলনেত্রী যে নির্দেশ দেবেন সেই অনুযায়ী তারা সৈনিক হিসেবে সেই ভূমিকা পালন করবেন। প্রয়োজন হলে রাস্তায় নামবেন। সকলেই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) উপরে বিশ্বাস রাখেন ।আশা ভরসা তার উপরেই রাখেন। গোটা পরিস্থিতির ওপর নজর রাখছে দল।

যে ঘটনা ঘটবে সেই অনুযায়ী দল যে নির্দেশ দেবে পরবর্তী পদক্ষেপ হিসেবে তা গ্রহণ করা হবে। নতুন পুরনো সকলকে সঙ্গে নিয়ে মিনাখাঁতে এবার আগামী বছর বিধানসভা ভোটে গত নির্বাচন থেকে বেশি ভোটের ব্যবধানে তৃণমূল প্রার্থী জয় লাভ করবে বলে তিনি দাবি করেন।যত সময় এগোচ্ছে এস আই আর ইস্যুকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। ইতিমধ্যেই এস আই আর আতঙ্কে আত্মহত্যার ঘটনা ঘটেছে এই রাজ্যে।

বিয়ের মরশুমে মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম

কলকাতা হাইকোর্টের নির্দেশে হলদিয়া আদালতে আত্মসমর্পণ কংগ্রেস প্রার্থী মিলনের

চকোলেট থেকে স্যালাড, সবেতেই লুকিয়ে আছে সাধারণ ‘শ্যাওলা’

খাবার ও টাকা মজুত করে রাখুন, করোনার চেয়েও ভয়ঙ্কর হবে ২০২৭, সতর্ক করলেন AI গবেষক

‘অন্য কাউকে ভালবাসি’, বলাতেই বাগদানের আগের রাতে মেয়েকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ দুষ্কৃতীদের! চাঞ্চল্য চাকদহে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস যশস্বী জয়সওয়ালের

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা